Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কমল কোমলে

IMG_20201222_221435
Dr. Mayuri Mitra

Dr. Mayuri Mitra

Special Educator for Hearing Impaired, writer, drama director & critic
My Other Posts
  • December 23, 2020
  • 8:34 am
  • 2 Comments

খ্যাত মানুষের চেয়ে অখ্যাতর অসামান্য কাজ হৃদয়কে মোহিত করে অনেক বেশি| মাত করে দেয় একেবারে| ঠিক যেমন দ্বিপ্রহরের জ্বলজ্বলে সূর্য্যের চেয়ে ডোবা সূর্য্যের কমলা আলোয় মনের আরাম জমে| জমে একেবারে পূর্ণ করে দেয় ধরাভূমি|

বেশ কবছর ধরে এক সদালাপী মানুষের সাথে আলাপ চলছে আমার| আলাপ চলছে মানে আলাপে প্রলাপে গড়ছে একটি সম্পর্ক| প্রৌঢ় মানুষ –গণ্য না করার চেহারা| পাশ দিয়ে যদি চলে যান কেউ খেয়াল করবে না– এক মানুষ চলে গেলো| কিন্তু বড় মায়াবী যে সে| মাঝে মাঝে আমার স্কুলের বাচ্চাদের জন্য মিষ্টান্ন কখনো চকোলেট আনতেন| বেশ বুঝতাম মূক বধির বাচ্চাগুলোকে কারণে অকারণে মিষ্টান্ন দেয়াই তাঁর লক্ষ্য| মিষ্টি মিষ্টি দ্রব্যে ভরবেন কথাহীনের কলস|

আরো একটা জিনিস লক্ষ্য করতাম| সামান্য পরিচিত কাউকে সামনে দেখলেও ভদ্রলোক জিজ্ঞেস করতেন, ভালো আছেন তো? ভাবতাম এ বুঝি একটা মুদ্রাদোষ তাঁর| এমন হড়বড় করে কুশল জিজ্ঞেস করতেন যে উল্টোপিঠের লোকটি যথারীতি ভ্যাবাচাকা খেয়ে যেতেন ও পাল্টা কেমন আছেন জিজ্ঞেস করতে ভুলে যেতেন|

এরই মাঝে একদিন হাসতে হাসতে এলেন ভদ্রলোক| হাতে যথারীতি একটি মিষ্টির বাক্স| বললাম, এত হাসি? বললেন— জিভে ক্যান্সার| ডাক্তার বলেছেন কিছুদিন পরে জিভের জল শুকিয়ে যাবে আমার| খাদ্যে আর স্বাদ পাব না| এরপর তো আর কোনটার কী স্বাদ তাই বুঝতে পারব না| তাই ভাবলাম আজি বাচ্চাগুলোকে মিষ্টি খাইয়ে যাই|

সেদিন ভদ্রলোকের হাতের আঙুলগুলো ছুঁয়েছিলাম| সান্ত্বনা দিই নি| উনি তা চান নি| আজ আবার বেশ কিছুদিন পরে দেখা হলো ভদ্রলোকের সাথে| আরো রোগা| বেঁকেচুরে যাওয়া গালে শীতের বিকেল তার ফুরোনো আলো ফেলেছে| দেখা হওয়া মাত্তরই –“ভালো আছেন তো দিদি?”

এই যাহ! আজো জিজ্ঞেস করলাম না তো আপনি কেমন আছেন!

জলের পদ্ম ফুটেই রইল| ঝরতে দেরি কর এট্টু|

PrevPreviousদিনলিপিঃ আলোর রেখা
Nextডা নন্দ ঘোষের চেম্বার পর্ব ৩৪ চুল নিয়ে চুলোচুলিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অমর চট্টোপাধ্যায়
অমর চট্টোপাধ্যায়
5 years ago

সহজ সরল সুন্দর লেখা।
সুন্দর এক চরিত্রের সাথে সুন্দর মানিয়েছে ।

0
Reply
শান্তনু চক্রবর্তী
শান্তনু চক্রবর্তী
5 years ago

লেখা পড়ে মনের গভীর থেকে শ্রদ্ধা এলো সেই মানুষের জন্য যে নিজের শেষ আনন্দটুকু ভাগ করে নিলেন বিশেষ শিশুদের সাথে। এতো সুন্দর করে আপনার দেখা ও উপলব্ধির কথা লিখেছেন সেটা আমি ও অন্য পাঠকও উপলব্ধি করতে পারি। এই ধরনের মানুষ এখনও আছেন। তাই পাঁচিলের খাঁজে বেড়ে আগাছায় ফুল ফোটে। নিজের ভেতরে বড়ো হৃদয় নিয়ে এই মানুষ জন আমাদের সাথে ঘর করে। ময়ূরী মিত্র নিজস্ব ভঙ্গিমায় দারুণ ভাবে যত্নের সাথে ফুটিয়ে তুলেছেন এই ভালোবাসার কথা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

আত্মহত্যা

May 17, 2026 No Comments

সাধারণত হঠাৎ করে কেউ আত্মহত্যায় আক্রান্ত হন না। এটি একদিনে তৈরি হওয়া কোনো ঘটনাও নয়। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্ট্রেস, অপ্রকাশিত কষ্ট, সম্পর্কের ভাঙন, একাকীত্ব,

“ধার করা সময়ের দিনলিপি”

May 17, 2026 No Comments

যাই বলুন না কেন,ডাক্তার ও সিস্টার এক নিঃশ্বাসে উচ্চারিত হলেও মর্যাদার আসন দুজনের সমান করে দেয় নি আমাদের অবিবেচক সমাজ। আমরা বেশি জানি ওদের চেয়ে

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

May 17, 2026 No Comments

আর জি করের সেই অভিশপ্ত রাত আজও বাংলার মানুষের স্মৃতিতে রক্তক্ষরণের মতো জীবন্ত। সময় কেটে যায়, কিন্তু কিছু ক্ষত সময়ও মুছতে পারে না। আমরা ভুলিনি।

অভয়ার বিচারের সঙ্গে একই সুতোয় বাঁধা আরও অনেক অনেএএক কিছু…

May 17, 2026 No Comments

অভয়া হত্যা-ধর্ষণ মামলার ফাইল নতুন করে খুলছে। তিন-তিনজন আইপিএস সাসপেন্ড হলেন। আমাদের মতো অনেকেই, মানে যারা তখন রাস্তায় ছিল, তাদের সবার কাছেই ওই সময়কার স্মৃতিগুলো

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

May 16, 2026 No Comments

১৫ মে ২০২৬ আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা ভুলতে পারি না। ভুলতে পারি না সেই হত্যাকারীদের আড়াল করার অপচেষ্টা। রাজপথে হাজার

সাম্প্রতিক পোস্ট

আত্মহত্যা

Dr. Aditya Sarkar May 17, 2026

“ধার করা সময়ের দিনলিপি”

Dr. Samudra Sengupta May 17, 2026

সত্যের শেষ দরজায় পৌঁছানো পর্যন্ত লড়াই চলবে।

West Bengal Junior Doctors Front May 17, 2026

অভয়ার বিচারের সঙ্গে একই সুতোয় বাঁধা আরও অনেক অনেএএক কিছু…

Dr. Bishan Basu May 17, 2026

অভয়ার ন্যায়বিচারের অধীর অপেক্ষা আমাদের

Abhaya Mancha May 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623140
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]