Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চিকিৎসা করতে বা করাতে ল্যাদ

IMG_20220415_173630
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • April 26, 2022
  • 5:32 am
  • No Comments

পদার্থবিদ্যায় নিউটন সাহেব জাড্যের ধারণা দিয়েছিলেন, অর্থাৎ যে মাতাল যে তালে চলেছে তাকে না ঘাঁটালে সে নিজের তালেই চলতে থাকবে- ঠিক এরকমই জাড্যের ধারণা চিকিৎসাবিদ্যাতেও রয়েছে, তাকে বলে Therapeutic inertia, অর্থাৎ চিকিৎসা করতে বা করাতে ল্যাদ। ব্যাপারটা চিকিৎসকের ক্ষেত্রেও রয়েছে, রয়েছে রোগীর ক্ষেত্রেও। আবার চিকিৎসার বিভিন্ন স্তরে জাড্য বিরাজমান। উদাহরণ দিলে বোঝা যাবে।

ধরুন, আপনি ডায়াবেটিক রুগী। টাইপ ২ ডায়াবেটিস রোগী বেঁচেবর্তে থাকলে এবং অন্য কোনো কমপ্লিকেশন না হলে কালক্রমে তার ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি ইনসুলিন নিতে চান না, অনেকেই চায় না, সত্যি বলতে কেউই চায় না। এখন চার রকম ওষুধ খেয়েও সুগার কন্ট্রোলে নেই, ইনসুলিন আপনি নেবেন না, বেশি পীড়াপীড়ি করলে আপনি অন্য ডাক্তারের কাছে পালাবেন, তাই আপনার ডাক্তারবাবুও বেশি কিছু বলেন না- এটা এক প্রকার জাড্য। চিকিৎসার অপটিমাইজেশনে জাড্য।

আবার আপনার বিপি ক্রমাগত ১৪৪/৯০ আসছে- আপনাকে বলা হচ্ছে ওষুধ শুরু করতে, আপনি বলছেন সারাজীবনের ওষুধ আমি খাবো না, নুন খাওয়া কমাবো, তারপর দেখি ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ বলবে বয়স বাড়লে বিপি বাড়ে, তাই এই বিপি নর্ম্যাল। এভাবে চলতে চলতে একদিন আপনার স্ট্রোক হলো- এটা চিকিৎসার ইনিশিয়েশনে জাড্য।

আবার ধরুন আপনার গল স্টোন আছে, মাঝে মধ্যে ব্যথা হয়। অপারেশন করানোর কথা শুনলেই জ্বর আসে। হালকা হালকা ব্যথা চলছে, বিভিন্ন ইউটিউবের ভিডিওর জ্ঞান চলছে, কিন্তু অপারেশন শুনলেই জ্বর, তারপর একদিন সত্যি জ্বর আসে, সাথে জন্ডিস এবং পেটে ব্যথা- কোলানজাইটিসের বিখ্যাত ট্রায়াড। এটা কেমন জাড্য? অপারেশন জাড্য।

তারপর ধরুন ক্রমাগত ডায়রিয়া লেগেই আছে, ডাক্তার দেখালেন- বিভিন্ন টেস্ট লেখা হলো, কেউ কেউ টেস্ট দেখেই পালাবেন, বলবেন আগে ওষুধ খেয়ে দেখি কী হয়, তারপর ভাবা যাবে। কেউ কেউ আবার বেসিক টেস্ট সেরে যেই না কোলনোস্কপির কথা শুনবেন, “বাবা গো, মা গো, গেলুম গো” বলে ছুটে পালাবেন। রোগও ধরা পড়বে না, চিকিৎসা তো দূর অস্ত। তারপর তাঁরা যাবেন ভেলোর, সেখানে ব্রেন বায়োপসি বলা হলে সেটাও তাঁরা নিঃসংকোচে করাবেন আর ফিরে এসে বলবেন, বাংলার ডাক্তার রোগ ধরতে পারেনা, ভেলোরে সব ভগবান। এটা হলো ইনভেস্টিগেশন জাড্য।

তবে এই সব জাড্যের উপর আসল জাড্য হলো ‘নিমতা জাড্য’। যদিও জাড্য নিউটনের দান, কিন্তু এই নামকরণটার কপিরাইট আমিই নিলাম। রোগীর হঠাৎ বুক ব্যথা হলে ‘গ্যাসের ব্যথা’ বলে কাটিয়ে দেওয়া এবং ঘরেই গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়ে দেওয়া এবং পরে রোগিমৃত্যুর অপরাধবোধটা স্থানীয় ডাক্তারের উপর চাপিয়ে দেওয়া- একটা বিখ্যাত ঘটনার প্রেক্ষিতে এই নামকরণ। যদিও এই ঘটনা একদমই বিরল নয়।

এদেশে খুব কম রোগীই হার্ট অ্যাটাক বা স্ট্রোকে সময়োপযোগী চিকিৎসা পান। সৌরভ গাঙ্গুলির যখন হার্ট অ্যাটাক হয়, উনিও প্রথমে সেটা গ্যাসের ব্যথা বলে কাটিয়ে দেন, কিন্তু ব্যথা ক্রমাগত হতে থাকায় উনি হাসপাতালে আসেন (অর্ণব গোস্বামীর ইন্টারভিউ থেকে গৃহীত) এবং এই জিনিসটা হয়তো কোন ডাক্তারের ক্ষেত্রে হলেও একই ঘটনা ঘটতো। আর এভাবেই salvageable myocardium, salvageable neuron আমরা হারিয়ে ফেলি।

এখন এই জাড্যের কারণ কী? এর কারণ হলো denial, আমার বা আমার আত্মীয়ের যে কোনো বড় রোগ হতে পারে বা তার বড় চিকিৎসা লাগতে পারে এটা মানতেই আমাদের কষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির মহাভারতে বলেছিলেন, এত মানুষকে মরতে দেখেও মানুষ ভাবে সে কোনোদিন মরবে না, এটাই সবচেয়ে বড় আশ্চর্য। ঠিক তেমনি এই denial-টাও আশ্চর্য, যদিও এটাই সত্যি।

সবশেষে বলি, সব নিয়মের যেমন ব্যতিক্রম আছে, এই জাড্যেরও আছে। কোনো প্রেসারের রোগীকে বলে বুঝিয়ে প্রেসারের ওষুধ শুরু করে দিলেন, বছর খানেক পর তার ঘ্যানঘ্যান শুরু হবে। তারপর এক সময় আপনি দেখবেন উনি বলতে শুরু করেছেন, প্রেসার তো এখন নর্ম্যাল তবে প্রেসারের ওষুধ কেন? এবং এক সময় উনি সেই ওষুধ বন্ধ করে তবেই শান্তি পাবেন।

এক্ষেত্রে এই মাতাল কেন এক তালে চললো না, কোন কোন বাহ্যিক শক্তি তার জাড্যে বাধা সৃষ্টি করলো, সে নিয়ে পরে একদিন আলোচনা হবে। আপাতত এটাই থাক ??

PrevPreviousছয় মাস বয়সের পর আপনার শিশু কী কী খাবে?
Nextএক চোখওয়ালা দৈত্য ও মানুষNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

নানা পাটেকর চলে গেলেন

October 9, 2026 No Comments

আমরা, যারা গত শতকের সাতের দশকে জন্মেছি, তাদের সিনেমা দেখার গল্পটা একটু অদ্ভুত। আমরা বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগেই উত্তমকুমার প্রয়াত – তারুণ্যে পৌছাতে পৌঁছাতে দেখছি উত্তমোত্তর

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

October 8, 2026 No Comments

আমার চারপাশে বিদগ্ধ মানুষ গিজগিজ করছে। তাঁদের বিশাল বিদ্যা, বিচক্ষণতা ইত্যাদি দেখে আমার মুখ সর্বদা “Wow” অভিব্যক্তিতে হাঁ হয়ে থাকে। তাঁদের রাজনৈতিক ক্রিয়াকলাপ দেখেও আমি

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

October 8, 2026 No Comments

পাক – ভারত যুদ্ধ ১: সীমান্ত সংঘর্ষ, ছায়া যুদ্ধ (Proxy War), অন্তর্ঘাত (Saboutage) এবং মদতপুষ্ট সন্ত্রাসবাদী আক্রমণ (Terrorist Attack) ছাড়াও ঔপনিবেশিক ব্রিটিশ সৃষ্ট ভারত এবং

সাম্প্রতিক পোস্ট

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

নানা পাটেকর চলে গেলেন

Dr. Bishan Basu October 9, 2026

পৃথিবীর ইতিহাসে এর চেয়ে সরল এবং সত্যি গল্প আর কিছু নেই।

Dr. Koushik Dutta October 8, 2026

ড্রোনেই কামাল: ভারতীয় উপমহাদেশ থেকে মধ্য এশিয়া হয়ে পূর্ব ইউরোপের রণাঙ্গন

Bappaditya Roy October 8, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688189
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]