Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

FB_IMG_1788914478235
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • September 10, 2026
  • 5:47 am
  • No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ তার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে।

অভিযোগ অনুযায়ী, নিরাপত্তা তল্লাশি ও তল্লাশির নামে নবাগত চিকিৎসাবিজ্ঞানের ছাত্রীদের অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছে, স্যানিটারি প্যাড খুলে তা পরীক্ষা করা হয়েছে এবং শারীরিক স্পর্শের মাধ্যমে তাঁদের সীমারেখা ও গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। এই ঘটনা শুধুমাত্র চিকিৎসার মতো একটি সংবেদনশীল আঙিনায় ঘটে যাওয়া কোনো প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একজন মানুষের শারীরিক স্বায়ত্তশাসন, মৌলিক অধিকার এবং নারী মর্যাদার ওপর এক কদর্য আক্রমণ।

যে প্রতিষ্ঠানে চিকিৎসকদের মানবিকতা ও রোগীর মর্যাদার পাঠ শেখানো হয়, সেখানে নিরাপত্তার দোহাই দিয়ে এহেন কুরুচিকর ও অপমানজনক আচরণ কীভাবে সম্ভব হলো? নিরাপত্তা বিধানের কোনো নির্দেশিকা বা প্রোটোকলেই একজন ছাত্রীর ব্যক্তিগত গোপনীয়তা ও শারীরিক মর্যাদাকে খর্ব করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সুস্পষ্টভাবে নিম্নলিখিত প্রশ্ন ও দাবিগুলো তুলে ধরছে:

১. দায় কার এবং কার নির্দেশে এই পদক্ষেপ?
কোন কর্তৃপক্ষের নির্দেশে বা কার অধীনে এই ধরনের মধ্যযুগীয় ও অমানবিক তল্লাশি চালানো হলো? ঘটনাটি কি হাসপাতাল কর্তৃপক্ষ ও নিরাপত্তা দায়িত্বপ্রাপ্তদের অলক্ষ্যে ঘটেছে, নাকি এতে কারো মদত ছিল? অবিলম্বে তা প্রকাশ্যে আনতে হবে।

২. নিরপেক্ষ ও দ্রুত তদন্ত:
কোনো আড়াল বা ঢেকে রাখার চেষ্টা না করে একটি সম্পূর্ণ নিরপেক্ষ, সচ্ছল ও সময়ভিত্তিক তদন্ত কমিটি গঠন করতে হবে, যেখানে ছাত্রপ্রতিনিধি ও বহিরাগত স্বাধীন মানবাধিকার বা নারীসুরক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৩. দৃষ্টান্তমূলক শাস্তি:
এই জঘন্য আচরণের সঙ্গে সরাসরি যুক্ত এবং নির্দেশদাতা—প্রতিটি ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিকভাবে সর্বোচ্চ কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।

৪. মানসিক সহায়তা ও নিরাপদ পরিবেশ:
ভুক্তভোগী শিক্ষার্থীদের যে মানসিক আঘাত ও অপমানের মধ্য দিয়ে যেতে হয়েছে, তার জন্য ইনস্টিটিউশনকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং তাঁদের যথাযথ কাউন্সেলিং ও সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে।

৫. কঠোর ও সংবেদনশীল প্রোটোকল তৈরি:
রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে অবিলম্বে নিরাপত্তা ও ফ্রিস্কিংয়ের ক্ষেত্রে সুস্পষ্ট, মানবোচিত এবং জেন্ডার-সেনসিটিভ (Gender-sensitive) প্রোটোকল চালু করতে হবে, যা মেনে চলা বাধ্যতামূলক হবে।

একটি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা আমাদের সবার যৌথ দায়িত্ব। জুনিয়র ডক্টরস ফ্রন্ট স্পষ্ট জানিয়ে দিচ্ছে, এই ঘটনার শেষ দেখে ছাড়তে এবং ভুক্তভোগী বোনদের সুবিচার নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে রাজপথে ও চিকিৎসাঙ্গনে কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!
শিক্ষার্থীদের মর্যাদা ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে!

PrevPreviousএই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

September 9, 2026 1 Comment

ভেবেছিলাম চেপে যাব, জানেন? কী দরকার আমাদের এই সব বিষয়ে কথা বলার? কিন্তু তাও না লিখলে, না বললে দিনের শেষে নিজের সামনে দাঁড়ানো যায় না।

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

September 9, 2026 1 Comment

১. আমাদের সাবেক পাড়ায় এক অভিনব পরিবার ছিল। আমরা মজা করে বলতাম – দ্যা গ্রেট লিলিপুট ফ্যামিলি। ঐ বাড়ির‌ই ছেলে নান্টু ছিল আমাদের খেলার সাথী।

নেপালে চিকিৎসা ত্রাণে

September 9, 2026 1 Comment

আমাদের যাত্রাটা শুরু হলো বেশ টান টান উত্তেজনা নিয়ে। যে ট্রেনে নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন ছাড়ার কয়েক ঘন্টা আগে তাতে আমাদের টিকিট ক্যানসেল

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ২

Piyali Dey Biswas September 10, 2026

ক্ষতের চেয়ে বড়ো ক্ষত

Doctors' Dialogue September 9, 2026

পৃথিবীতে বেঁটে মানুষদের ভিড় বাড়ছে?

Somnath Mukhopadhyay September 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674069
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]