দেওয়ালে পিঠ ঠেকে যাবার পরেও যখন বিপুল বলপ্রয়োগে আতঙ্কিত আপনাকে ক্রমাগত আরও ঠেলে দেওয়া হচ্ছে পিছনে, গলার ওপর সাঁড়াশির মতো চেপে বসছে শক্তিধরের হাত, তখন তিনটে সম্ভাবনা থাকে।
১) পিষ্ট হয়ে আপনি তিলে তিলে মরে যেতে পারেন।
২) দেওয়ালটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে।
৩) আপনার আগে আপনার ভয়ের এবং অসহায়তার মৃত্যু হতে পারে। তখন হয়ত টুটি চেপে ধরা হাতে আপনি মরণকামড় বসাবেন।









