Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সকাতরে ওই কাঁদিছে সকলে, অথবা তুমি নির্মল করে নির্মল করো…

FB_IMG_1630717968292
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 5, 2021
  • 6:33 am
  • One Comment

আমি স্বাস্থ্য দপ্তরের মাথা এবং উপ-মাথাদের কাছে একটা করুণ আবেদন করছি। আপনারা, নিশ্চয়ই, উত্তরের পাহাড় আর পাহাড়ের সানুদেশে থাকা তরাইকে আমাদের মানচিত্রের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।

সহজ সমীকরণঃ- দক্ষিণবঙ্গ+উত্তরবঙ্গ=পশ্চিমবঙ্গ

সে যাই হোক, সেই অবিচ্ছেদ্য উত্তরবঙ্গের আপামর জনগণেরও অধিকার রয়েছে সুচিকিৎসা পাবার। আমি সেই তাঁদের হয়ে আবেদন করছি (লক্ষণীয়, দাবী করছি না), সমতলে, রাজধানীতে যেমন সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে, তেমন সুযোগ দেওয়া হোক ওই রাজবংশী-মদেশিয়া-উপজাতি সংখ্যাধিক্য থাকা জনসমষ্টিকে।

না, আমি পাঁচতারা হোটেল থাকা শিলিগুড়ির কথা বলছি না। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কথা বলছি না।

অতি মেধাবী বেশ কিছু চিকিৎসকেরা (প্রায় চাইল্ড-প্রডিজিও বলা যেতে পারে যাঁদের), যাঁরা সিসিটিভির মুখ ঘুরিয়ে পরীক্ষা পাশ করেছেন শুধু নয়, সদ্য গ্রাজুয়েট এমবিবিএস হয়েও যে সব ডিপার্টমেন্টে শুধুই সুপারস্পেশালিটি পোস্ট-গ্রাজুয়েট স্টুডেন্টরা পড়েন তাদের শিক্ষক হয়েছেন অবলীলায়। মেধার জোরে। একলা এবং সস্ত্রীক। একাধিক বিষয়ে নির্বাচিত হয়েছেন তাঁরা। সুবিধাজনক বিষয় যাতে বেছে নিতে পারেন, প্রতিভাবানদের তো সেই সুযোগ দিতেই হবে।

এই তরুণ নক্ষত্রসম-প্রতিভারা বিদ্যার দৌড়ে হারিয়ে দিয়েছেন অন্যান্য আগেই পাশ করা পোস্টগ্রাজুয়েট প্রার্থীদের। এক থেকে এগারোটা অবধি বিষয়ে তাঁরা ছাপিয়ে গিয়েছেন উচ্চতর ডিগ্রিধারীদের। ( যদিও মাত্র একটি বিষয়েই প্রতিযোগিতা করা যাবে, বিজ্ঞাপনে এই রকমই বলা ছিল।) স্বাস্থ্যের পিতামহদের এক বাপ (মহাভারত স্মরণীয়), তাঁর করুণাধন্য এক প্রতিভাকে আলো দিতে পাঠিয়েছে তিন তিনটে ডিপার্টমেন্টে।

এই প্রতিভাদের অমূল্য মনীষার আলো কেন রায়গঞ্জ মেডিকেল কলেজ বা কুচবিহার মেডিকেল কলেজের রোগীদের কাছে পৌঁছবে না?

অবিলম্বে এই হিরের কুচি, সাত রাজার ধন এক মাণিকদের সুচিকিৎসার ছোঁয়া পাবার সুযোগ পাক আমাদের আত্মার অবিচ্ছেদ্য অংশের ভাইবোনেরা।

উত্তরবঙ্গের চিকিৎসাক্ষেত্র কোনও কনডেমড সেল নয় যে সেখানে শুধু ইঞ্জেকশন চোরদের, কাজে ফাঁকি দেওয়া ডাক্তারদের, শীতল ঘরে কুচিকুচি করার শাস্তি দিতে পাঠানো হবে। এটা তো তা’ হলে প্রকৃতপক্ষে সেখানকার মানুষদেরই শাস্তি দেওয়া। প্রকৃত প্রতিভাদের স্বাদ পেতে চায় ওই বঞ্চিতরা।

আমার আবেদন, স্বাস্থ্য ব্যবস্থার হাকিমরা যেন নির্মল চিত্তে এই তনয় তনয়াদের আমাদের প্রাণের চাইতেও বেশি কাছের এই উত্তর-মানচিত্রের ছোঁয়া দিতে রাজি হন। আমরা প্রত্যন্ত-বাসী অন্ত্যজেরা, এঁদের আলোয় আলোকিত হতে চাই।

দাবী নয়, কাতর আবেদন!

PrevPreviousঅবন্তিকার স্মরণে সোচ্চার হোন
Nextইতিহাসের অন্দরমহলে (১৮২২-১৮৬০)ঃ এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ এবং আধুনিক মেডিসিন শিক্ষার ইতিবৃত্ত (দ্বিতীয় অংশ)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আশিস নবদ্বীপ
আশিস নবদ্বীপ
5 years ago

খুব ভালো লাগলো।

0
Reply

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678140
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]