Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ট্রফিটা আমার, আমাদের…

IMG_20200801_163633
Dr. Anirban Jana

Dr. Anirban Jana

Surgeon
My Other Posts
  • July 30, 2020
  • 12:31 pm
  • 11 Comments

২০০২ সাল। ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল। লর্ডসের বারান্দায় টেনশন ভরা মুখ নিয়ে বসে আছে ভারতের বাঙালী ক্যাপ্টেন। ক্রিজে জাহির আর মহম্মদ কাইফ। জাহিরের ব্যাটে বল লেগে চলে গেলো কভারের দিকে। দুই ভারতীয় এক রান নেবার সময় ওভার থ্রো। জয়ের রানটা নেবার সাথে সাথে সৌরভ শার্ট খুলে শূন্যে ঘোরাতে থাকে। সমস্ত বাঙালির নস্টালজিয়ায় ছবিটা ফ্রিজড হয়ে যায়। দাঁতে দাঁত চেপে লড়ার অনুপ্রেরণা হয়ে থেকে যায় সেদিনের সেই মুহূর্তটা।

২০০৭এ সদ্য কৃষ্ণনগরে এসেছি। কিন্তু মনের ভেতর সবসময় “হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে।” জেলা হাসপাতালের সার্জন। প্রচুর অপারেশন করছি। কিন্তু বাইরে প্র্যাকটিস সেভাবে জমেনি। নার্সিংহোমগুলো কম বাজেটের অপারেশনগুলোয় ডেকে পাঠায়। আর ডাক দেয় কঠিন অপারেশনগুলোয়, যেগুলো অন্য সবাই করতে চাইছে না। হাসপাতালের কলিগদের বাইরে যাঁরা শুধু প্রাইভেট প্র্যাকটিস করেন তাঁদের সাথেও আলাপ হচ্ছে ধীরে ধীরে।

দাসদা শিশুরোগ বিশেষজ্ঞ, চেম্বারে বাচ্চাদের ক্যাঁচরম্যাচর লেগেই থাকে। একজন ডাক্তার স্বপন দাসের বাড়ি চেনাতে গিয়ে বলেছিল “পি এল চ্যাটার্জি লেনে যেখান থেকে সবসময় বাচ্চাদের চেঁচামেচি ভেসে আসে সেটাই ডাঃ দাসের বাড়ি। ওই বাড়িটায় কোনোদিন শব্দ বন্ধ হয়না।”

তো দাসদার চেম্বারে একদিন পেটে ব্যথা নিয়ে চারবছরের এক বাচ্চা এলো। ওনার সন্দেহ সার্জিক্যাল অ্যাবডোমেন, অপারেশন করতে হবে। উনি পাঠালেন ‘বেদ’ নামের একটি আল্ট্রাসাউন্ড সেন্টারে। বেদ খুব ভালো সেন্টার। সেখান থেকে লিখে দিলো যে বাচ্চাটার ইন্টাসাসেপশন হয়েছে, অর্থাৎ একটা নাড়ির ভেতর আরেকটা নাড়ি ঢুকে গেছে। এবং ওই অংশটুকু পচে গেছে।

নার্সিংহোম থেকে বিকেলবেলায় ফোনটা এলো। যখন আমি বাচ্চাটাকে দেখলাম তখন সে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ভীষণ টক্সিক লুক। বুঝতে পারছিলাম বাচ্চাটা অপারেশনের ধকল নিতে পারবেনা। কলকাতায় রেফার লিখে বেরিয়ে আসছিলাম। বাচ্চার বাবা আক্ষরিক অর্থে পা চেপে ধরে বলে যে আলট্রাসোনোগ্রাফি সেন্টার থেকে বলেছে বাচ্চাটাকে কলকাতা নিয়ে যাবার চেষ্টা করলে মাঝপথেই মারা যাবে।

খুব অসহায় লাগছিল। আমার অ্যানাস্থেসিয়ার ডাক্তারবাবু অজিত রায়কে ফোন করলাম। অজিতদাও আমার সাথে একমত। এই বাচ্চাকে অজ্ঞান করলে আর জ্ঞান ফিরবে না। এবার রোগীর বাবা-মা অজিতদাকে চেপে ধরে। নরম হয়ে অজিতদা আমাকে এক চিলতে ডক্টরস’ রুমে ডেকে নিয়ে জিজ্ঞেস করে যে কতক্ষণ লাগবে অপারেশন করতে।

“রিসেকশন অ্যানাস্টোমিস করতে অন্তত দেড়ঘন্টা” – একটু কমিয়ে বলার চেষ্টা করি অজিতদাকে।

“আমি আধঘন্টা একে ঘুম পাড়িয়ে রাখতে পারবো।” অজিতদার সোজাসাপ্টা জবাব।

তাই সই। ডাক্তার-রোগী সম্পর্কের জটিলতা বেড়ে যাওয়ায় এখন হলে সেই ঝুঁকি নিতে ভাবতাম। বাঁচার সম্ভাবনা যে ছিলই না। যদি কিছু হয়ে যায়, তাহলে কি রোগীর বাড়ির লোক আমায় ছেড়ে দেবে?

যাহোক,খুব তাড়াতাড়ি ওটি তৈরি করে বাচ্চাটাকে টেবিলে তোলা হলো। বাচ্চার মুখে ইনটিউবেট করে অজিতদা বললেন – “স্টার্ট।”

মনে মনে ‘বেদ’ থেকে করা ছবিটা ঝালিয়ে নিই। প্রায় এক স্ট্রোকে পেটের মধ্যে ঢুকি। পৃথিবীতে সেই মূহুর্তে মনে মনে এঁকে নেওয়া বাচ্চার পেটের ভেতরের ছবিটা ছাড়া আমার কাছে আর কোনোকিছুর অস্তিত্ব ছিলনা। শেষ সেলাইটা যখন দিচ্ছি তখন অজিতদার গলার আওয়াজে চমকে উঠি -” ঠিক তেত্রিশ মিনিট।”

তারপর থেকে রাউন্ডে গেলে বাচ্চাটা আমাকে দেখলেই চেঁচিয়ে কাঁদতো। একটু একটু করে সুস্থ হয়ে ওঠার পর দশদিনের মাথায় ঠিক করলাম ছুটি দেবো। দোতলা নার্সিংহোমের বারান্দায় দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিলাম। নার্সিংহোমের ম্যানেজার ছুটে এসে বলে যে পেশেন্ট পার্টি টাকা দিতে চাইছে না। ওষুধের দাম বাবদ কিছু টাকা ওদের হাতে ধরিয়ে দিয়েছে। প্রচন্ড ঝগড়া চলছে। আমি বললাম “আমার আর অজিতদারটা ছেড়ে দাও।”

আরও কিছুক্ষণ বচসার পরে বাচ্চার বাবাকে দেখলাম বাচ্চাটাকে কোলে নিয়ে দোতলার সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে। নামার সময় আমার দিকে তাকালো না পর্যন্ত। বাচ্চাটা বাবার কাঁধের ওপর দিয়ে আমাকে দেখছিল। হঠাৎ মুখে এক চিলতে হাসি নিয়ে আমাকে হাত নেড়ে টা টা করে।

বিশ্বাস করুন – ডাক্তাররাও মাঝে মাঝে সৌরভ গাঙ্গুলি হয়ে যায়। আমি সেই বারান্দায় দাঁড়িয়ে মনে মনে আমার শার্টটা খুলে হাওয়ায় ঘুরোতে থাকি। শেষ পর্যন্ত যে ট্রফিটা আমার, আমাদের – সমস্ত ডাক্তার সমাজের।

এর উল্টোদিকের গল্পও আছে। সেটা পরে বলবো।

PrevPreviousকরোনা ভাইরাস প্রতিরোধের ১০টি টিপস
NextAir-borne Transmission of Corona Virus: A Distinct PossibilityNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
11 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sujay Kumar Biswas
Sujay Kumar Biswas
5 years ago

Sir apni bhagwaner ar eak rup . Ami apnake sab samay pujar bhagwaner jaygay bosiye rakhi . Sujay Kumar Biswas (army)

0
Reply
Riyanka Haque
Riyanka Haque
Reply to  Sujay Kumar Biswas
5 years ago

হা । ভগবান ,আল্লা, God এনারা যে মানুষের মধ্যেই বিরাজমান তার একটি উদাহরণ হলেন Sir ।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Sujay Kumar Biswas
5 years ago

অনেক ধন্যবাদ সুজয়।❤?

0
Reply
স্বাতী চক্রবর্ত্তী
স্বাতী চক্রবর্ত্তী
5 years ago

খুব ভালো ঘটনা,যা গল্পের মাধ্যমে পড়লাম, আমার মতো যারা আপনাকে চেনে তারা আপনাকে ভগবানের চোখেই দেখে, তারা জানে রুগি কে সুস্থ করে তোলার মধ্যেই আপনি আনন্দ খুঁজে পান, আবার অপেক্ষায় থাকলাম উল্টো দিকের ঘটনাটা শোনার জন্য ।

0
Reply
Riyanka Haque
Riyanka Haque
Reply to  স্বাতী চক্রবর্ত্তী
5 years ago

একদম ঠিক কথা বলেছেন আপনি।

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  স্বাতী চক্রবর্ত্তী
5 years ago

ধন্যবাদ স্বাতী। ??

0
Reply
Riyanka Haque
Riyanka Haque
5 years ago

Sir, আপনার মধ্যে একটা “Magical power” আছে , যা কখনো রোগী কে নতুন জীবন দেয়, কখনো আবার আপনার লেখনী আমদের মতো সাধারণ মানুষের ভারাক্রান্ত মনে আনন্দের সঞ্চার ঘটায় ।?

0
Reply
ডাঃ অনির্বাণ জানা
ডাঃ অনির্বাণ জানা
Reply to  Riyanka Haque
5 years ago

তোমাদের রিয়্যাকশনগুলো পাই বলে লিখতে ভালো লাগে। ??

0
Reply
Riyanka Haque
Riyanka Haque
Reply to  ডাঃ অনির্বাণ জানা
5 years ago

আর আমাদের এই Reaction গুলো হৃদয়ের কেন্দ্রবিন্দু থেকে আসে Sir
আমরা আরও গল্প পড়তে চাই?

0
Reply
Dipak Das
Dipak Das
5 years ago

এ জীবনে কর্মসূত্রে অনেক ডাক্তার/মানুষের সাথে আলাপ হয়েছে। তাদের মধ্যে খুবই অল্প সংখ্যক মানুষ আছেন, যাদের জন্য এক অদ্ভুত ভালোবাসায়, শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। ডাঃ অনির্বাণ জানা সেই মানুষগুলোর মধ্যে অন্যতম। ভালো থাকবেন স্যার। ?

0
Reply
ডাঃ+অনির্বাণ+জানা
ডাঃ+অনির্বাণ+জানা
Reply to  Dipak Das
5 years ago

ভালো থাকবেন। ?❤

0
Reply

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

July 29, 2026 No Comments

২৭ জুলাই, ২০২৬ ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরে চলা আন্দোলনের সংহতিতে গত ২৪ জুলাই বামপন্থী

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

July 29, 2026 No Comments

সহরচনাকারঃ পারমিতা দাশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সরকারি বিদ্যালয়ের  মিড ডে মিলের মেনুর বদল নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে। নতুন সরকার মিড  ডে মিলের জন্যে বরাদ্দ

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

July 29, 2026 No Comments

সারা দেশ বর্তমানে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে উত্তাল। ক্ষোভের আঁচ রাজধানীর সীমানা পেরিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কারণ এই সমস্যা আমাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মকে

কলমি শাক

July 28, 2026 No Comments

হরিপদ বারুই ছাতনাতলা জেনেরাল হাসপাতালের জেনেরাল ডিউটি মেডিক্যাল অফিসার, যাকে সরকারিভাবে সংক্ষেপে এবং বেসরকারিভাবে কিছুটা ইয়ের সঙ্গে বলা হয় জিডিএমও। হাসপাতালের সদ্য ল্যাজ নাড়তে শেখা

টিকটিকি

July 28, 2026 No Comments

এই শোন, তোরা দেখিসনি কিছু…ঠিক কিনা বল? ঠিক, ঠিকই! যারা গেছে যাক, মারা গেলে যাক, যাবি না ওখানে ঠিক ঠিকই। মুখ খুললেই দেশ-বিদ্বেষ, করব নিকেশ।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করার সরকারি প্রচেষ্টাকে সংগ্রামী গণমঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে

Sangrami Gana Mancha July 29, 2026

আমিষ বনাম নিরামিষ: আসল প্রশ্ন কোনটা?

Debashish Goswami July 29, 2026

স্বৈরাচারের এক অনন্য নিদর্শন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

West Bengal Junior Doctors Front July 29, 2026

কলমি শাক

Dr. Partha Bhattacharya July 28, 2026

টিকটিকি

Dr. Arunachal Datta Choudhury July 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

655799
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]