Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

না চাওয়া চির ‘বিশ্রাম’ হাড় হিম করা ‘শান্তি’।

FB_IMG_1600165205568
Dr. Partha Bhattacharya

Dr. Partha Bhattacharya

Gynaecologist
My Other Posts
  • September 17, 2020
  • 4:43 am
  • 2 Comments

এক সপ্তাহের মধ্যে মেদিনীপুর এর ডাঃ সুরেন্দ্রনাথ বেরা, ম্যাঙ্গালোরের ডাঃ সাক্ষিক শেট্টি, আহমেদাবাদ এর ডাঃ বিধি আর দিল্লির ডাঃ বিকাশ সোলাঙ্কি – ২৫ থেকে ৩৫ বছর বয়সের এই তরতাজা চিকিৎসকদের করোনা সংক্রমণ থেকে মৃত্যু যেন শিরদাঁড়া দিয়ে হিমস্রোত ঢেলে দিল । ইতিমধ্যেই সাড়ে তিনশোরও বেশী চিকিৎসক মারা গেছেন করোনায়, মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন নিশ্চিতভাবেই আরো কয়েকশো। এঁরা অনেকেই পঞ্চাশোর্ধ, কেউ ষাটের বেশি, অনেকেরই তথাকথিত ‘কো-মর্বিডিটি’ ছিল এক বা একাধিক।

কিন্তু উপরে নাম বলা এই চারজনই ছিলেন পঁয়ত্রিশ এর নীচে – সুস্থ, সতেজ, উদ্যমী। জীবনের গাড়ির চলা সবে আরম্ভ হয়েছিল। ওঁরা চারজনেই চলে গেলেন দুনিয়া ছেড়ে। না – হেলমেটহীন অবস্থায় উদ্দাম বাইক চালিয়ে মাথা থেঁৎলে নয়, সিগারেট ফুঁকে লাং ক্যানসারে নয়, মদ গিলে লিভার সিরোসিসে নয়, জন্মগত কোনো দুরারোগ্য রোগে নয়। স্রেফ ‘পাতি ঠাণ্ডা লাগা জ্বর’ করোনায়। আরেকজন কোনো করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা করতে গিয়ে – খুব সম্ভবত নিজেদের অজান্তেই। বয়স, কো-মর্বিডিটি, ৯৮% সুস্থতার হার – কোনো থিয়োরি ই কাজ করল না।

সত্যি বলছি – ক্লান্ত, অবসন্ন, আতঙ্কিত লাগছে। এর পরে কে? আরও কতজন? সবচেয়ে বড় প্রশ্ন – আরও কত মাস বা বছর? কোথায় ভ্যাকসিন? কোথায় Herd Immunity?

কারণ আদালত তাই বলুন, সোশ্যাল মিডিয়ায় আপনারা যা খুশি গালি দিন – আমরা পেশাদার সৈনিক বা মগজ ধোলাই হওয়া আত্মঘাতী জঙ্গি কোনোটাই নই। মৃত্যু জীবনের অনিবার্য পরিণতি। কিন্তু এই মৃত্যুগুলি – একজন রুগীর চিকিৎসা করতে করতে তাঁর কাছ থেকে রোগটি নিজের দেহে নিয়ে জীবনের শুরুতেই মৃত্যুর কোলে ঢলে পড়া – এ বড় দুঃসহ, যন্ত্রণাময়। ‘শহীদ’, Warrior – কোন তকমাতেই এ জ্বালা জুড়োয় না।

কি করব? আত্মার শান্তি কামনা? ‘শহীদ’কে বিদায় অভিবাদন? পরিবারকে সমবেদনা? দুঃখিত, এসব লিখতে পারছি না। যদি ওঁদের আত্মা সত্যিই কোথাও থেকে থাকে – আমি নিশ্চিত এ শান্তি, শহীদের তকমা ওঁরা চাননি। নিজেদের কাজটা করে পরিবার নিয়ে বাঁচতে চেয়েছিলেন, ভাল ডাক্তার হবার স্বপ্নকে সাকার করতে চেয়েছিলেন।

অ-ডাক্তার পাঠকরা ভাবতে পারেন – তরুণ চিকিৎসকরা মারা যাচ্ছেন বলেই আমি এত বিচলিত। হবে হয়ত। সহযোদ্ধার মৃত্যুতে টলে যাবনা – আমরা ত সত্যিই অসুর নই, যেমন ভগবান ও নই, হতে চাইও না। মানুষের মতই অবসাদ আসে, অসহায়তা গ্রাস করে – এর পরে কে? কারণ, সংখ্যাতত্ত্ব বলছে সাধারণ মানুষের তুলনায় করোনায় ডাক্তারদের মৃত্যুহার আমাদের দেশে পনেরো গুণ বেশী – যা অন্য দেশের তুলনাতেও বেশি। সম্ভাব্য কারণ উঠে আসছে অনেক – কিন্তু নির্দিষ্ট কিছুই জানা যাচ্ছে না।

আপনারা সতর্ক থাকুন, সুস্থ থাকুন। মানুষ-মারা ডাক্তারদের কথা ভাবতে হবে না। দেশের কথাও নয়। শুধু নিজেকে আর পরিবারকে সুরক্ষিত রাখুন। আবারও বলছি – দাগের ওপারের দুই শতাংশের মধ্যে কে ধরা পড়বে, তা কিন্তু কোনো বিশেষজ্ঞই মেলাতে পারছেন না।

মাস্ক পড়ুন, মাস্ক পড়ুন, মাস্ক পড়ুন।

PrevPreviousচেম্বার ডায়েরী ২৫ Not Alone
Nextকোভিড ১৯-এ মৃত্যু কমানো যায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Partha Das
Partha Das
6 years ago

দারুন হেডিং। আপনারাও তো মানুষ, এই টুকু বুঝতে আমাদের যে আরও কত মৃত্যু লাগবে। ভালো থাকবেন।

0
Reply
Supriyo Sengupta
Supriyo Sengupta
5 years ago

খুব ই প্রয়োজনীয় ও মর্মস্পর্শী লেখা। সত্য কে নিয়ে এই সাবলীল কষাঘাত , এক কথায় ……অপূর্ব। ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676626
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]