৯ ফেব্রুয়ারী বাংলার মেয়ের জন্মদিন। আসুন জন্মদিনে দল মত জাত ধর্ম সরিয়ে রেখে রাজ্যের সকল যন্ত্রণাবিদ্ধ মানুষেরা বিকেল আড়াই টেয় ডোরিনা ক্রসিং এ জমায়েত হই। সোচ্চারে বলি “ We Demand Justice”.
সেখান থেকে আমরা চলে যাবো মশাল মিছিলে যোগ দিতে নাটাগড়- দ্রোহই আমাদের উৎসব। আর এই সময় আমাদের উত্তর বঙ্গের বন্ধুরা মিলিত হবে রবীন্দ্রভবনে বিকেল চারটেয়। আলোচনা করবে লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য। শপথ নেবো – বুক ভরে শ্বাস নেবার।
আমরা ভুলিনি- আমাদের মেয়ের চোখে অশ্রু ছিলনা, রক্ত ছিল। আমাদের চোখে কান্না নেই, শুধু আগুন আছে। এ যুদ্ধে আমাদের জয় অনিবার্য, বিদ্রোহী জনতাই ইতিহাসের সারথি।










