Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আই এম এ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ডাক্তারদের ঐক্যবদ্ধ আন্দোলন….

IMG_20211228_234124
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • December 29, 2021
  • 6:22 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ  ১৫

রাজ্যের সামগ্রিক চিকিৎসকদের বিভিন্ন সমস্যাবলী নিয়ে চিরকালই IMA, Bengal State branch-এর‌ একটা সদর্থক ভূমিকা ছিল যদিও দীর্ঘসূত্রিতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে অপারগতা এবং দাবি আদায়ে অনমনীয় ‌মনোভাবের অভাবের কারণে ‌চিকিৎসকদের একটা অংশ সবসময়েই বিরক্ত থাকতো। এ সব সত্ত্বেও IMA-কেই চিকিৎসকদের প্রধান মুখপাত্র হিসাবে মেনে নিতে রাজ্যের চিকিৎসকরা অভ্যস্ত ছিল। দলীয় রাজনীতি অবশ্যই ছিল; কিন্তু তাতে সমস্ত দলের বা দলের বাইরের চিকিৎসকদের একসঙ্গে কাজ করতে বা আলোচনা-বিতর্কে অংশ নিতে খুব একটা অসুবিধা হতো না। সমস্যা হলো ২০১১-এর পর থেকে, যখন সম্পূর্ণ রাজনীতিকরণের ফলস্বরূপ‌ শাসকদলের বাইরে আর সকলের জন্য IMA-এর দ্বার প্রায় রুদ্ধ হয়ে যায়। অবস্থা চরমে ওঠে যখন বহু বিতর্কিত clause সহ সম্পূর্ণ একতরফাভাবে সরকার West Bengal Clinical Establishment বিল আনয়ন করে আর দ্রুত আইনেও রূপান্তরিত করে (WBCEA’17), আর IMA State Committee‌ তৎক্ষণাত‌ তাকে পূর্ণ সমর্থন দিয়ে দেয় সম্ভবতঃ পুরোটা না পড়েই।‌

এতটা মেনে নেওয়া ডাক্তারদের পক্ষে কখনই সম্ভবপর ছিল না আর প্রতিক্রিয়া হয়‌ প্রায় বিস্ফোরক। ইদানীং কালে শুধু নয় স্বাধীনতা-উত্তর পর্যায়ে ক্ষোভে ফেটে পড়া এত স্বতঃস্ফূর্ত চিকিৎসক আন্দোলন এই রাজ্য দেখেছে কিনা সন্দেহ তাও IMA কে সম্পূর্ণরূপে bypass করে !! চিকিৎসক আন্দোলনের এক নতুন অধ্যায় রচিত হয়। IMA রাজ্য শাখা ছাড়া পুরোনো নতুন সমস্ত চিকিৎসক সংগঠনগুলি একত্রিত হয়ে তৈরি করে এক সংগ্রামী মঞ্চ। প্রায় দেড় থেকে দু বছর ধরে সভা-মিছিল-বিক্ষোভে আন্দোলিত হয় রাজ্যের প্রায় আপামর চিকিৎসক সমাজ। জীবনে কোনও দিন যারা মিছিলে যাবার কথা ভাবেও নি, তারাও অতি উৎসাহের সঙ্গে পা মেলায় প্রাচীন-অর্বাচীন সমস্ত মিছিলকারীদের সাথে। দাবী আদায় কতটা হয়েছিলো সেটার থেকেও গুরুত্বপূর্ণ ছিল এক অভূতপূর্ব আত্মপ্রত্যয়ের বোধ..কারুর সাহায্য বা দয়া দাক্ষিণ্য ছাড়াই পেশাগত আন্দোলন সংগঠিতভাবে করা সম্ভব!!!

পরবর্তীকালে নানা ঘাত প্রতিঘাতে আন্দোলনের সার্বিক ঐক্য ব্যাহত হয়, কিছু সংগঠন আলাদা হয়ে যায়। আন্দোলনের মুখ হয়ে ওঠা চরিত্র রাজনৈতিক দলের আশ্রয়ে চলে যায়, IMA-এর রাজ্য শাখাও নিজের অতি বেহাল অবস্থাকে মেরামতিতে প্রয়াসী হয়।

ফলতঃ, আন্দোলনের সেই স্বতঃস্ফুর্ততা, ব্যাপকতা ও অসাধারণ উন্মাদনা অনেক অংশেই আজ স্তিমিত। কিন্তু, পরিস্থিতির ‌যে খুব বেশী তফাৎ ঘটেছে তা কিন্তু নয়। কোভিডের কারণে সবচেয়ে বিপর্যস্তদের তালিকায় সামনের সারিতে আছে চিকিৎসকরা, একের পর এক চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, জুনিয়র ডাক্তারদের উপর নেমে আসছে অদ্ভুত খামখেয়ালি সব সিদ্ধান্ত যেগুলির বেশীরভাগই সার্বিকভাবে তাদের স্বার্থের পরিপন্থী। বস্তুতঃ, IMA রাজ্য শাখা আগের ভূমিকার. সামান্য পরিবর্তন করলেও, চিকিৎসকদের পাশে এসে দাঁড়ানো থেকে অনেক মাইল দূরত্বে…..!!

এই পরিস্থিতিতে, গত এক বছরের কিছু বেশী সময় ধরে, পাঁচটি সংগঠন (WBDF,, AHSD, HSA, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ  ও‌‌ Doctors for Democracy) ‘Joint Platform of Doctors’ তৈরি করে আন্তরিকভাবেই চেষ্টা করছে দাবী দাওয়াগুলি নিয়ে সোচ্চার হতে, যদিও‌ সেই সভা সমিতি মিছিলে ব্যাপকভাবে জমায়েত করা বা আন্দোলনকে সার্বিক রূপ দেওয়ার ক্ষমতা তার অনুপস্থিত। সেই সীমাবদ্ধতা মেনে নিয়েই, Joint Platform কে প্রয়াস চালাতে হচ্ছে যত বেশী সংখ্যক এবং যত বেশী স্তরের চিকিৎসককে আন্দোলনের সামগ্রিক রূপরেখার মধ্যে নিয়ে আসতে। বস্তুতঃ, এ ছাড়া কোনও রাস্তা বা বিকল্প নেই। পেশাগত ভাবে নিজেদের বাঁচানোর চেষ্টা তো আমাদের চালিয়ে যেতেই হবে, পরিস্থিতি অনুকুল/প্রতিকুল যাই হোক না কেন।

মেডিকেল শিক্ষা ও চিকিৎসাব্যবস্থা দুক্ষেত্রেই আগামী দিনে আরও অনেকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা শুধু প্রবল নয়, বোধকরি ক্রমবর্দ্ধমান। নিত্যনতুন নিয়ম পদ্ধতি আসছে শিক্ষা ও চিকিৎসার অধিকারগুলিকে ক্রমাগত খর্ব করতে আর সৎ পরিশ্রমী চিকিৎসকদের জীবন আরও দুর্বিষহ করতে। এর থেকে পরিত্রাণের উপায় তো আমাদেরই বার করতে হবে। নতুন যারা পাশ করছে তাদেরকেই অনেক সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ চেতনা ও কর্মক্ষেত্রে। রাজনৈতিক মতবাদ যার যা খুশী থাকুক পেশাগত আন্দোলনের জায়গায় তাকে কখনই প্রাধান্য দেওয়া যাবে না। আগামী দিনে, এই নতুন প্রজন্মের উপরেই কিন্তু নির্ভর করছে চিকিৎসক আন্দোলনের দিকনির্দেশ ও তার সম্ভাব্য সফলতা।

পরিশেষে বলি, চিকিৎসক আন্দোলনে ঐক্যবদ্ধ মঞ্চ সংগঠিত করতে IMA-কে সামিল করার চেষ্টা কিন্তু লাগাতার ভাবে চালিয়ে যেতে হবে। রাজ্যের ক্ষেত্রে যতই বিরূপ মনোভাব থাকুক, এ কথা ভুললে চলবে না সর্বভারতীয় ক্ষেত্রে সমস্ত চিকিৎসককে প্রতিনিধিত্ব করে এক ও অদ্বিতীয় Indian Medical Association..। তাকে কোনও ভাবেই বাদ দেওয়া যাবে না। তবে, সর্বভারতীয় মঞ্চ ব্যবহার করতে গেলেও প্রয়োজন যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনা।

PrevPreviousমানবপুত্র
Nextরোমন্থনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

September 28, 2026 No Comments

সমকালীন ভারতীয় রাজনীতির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজনৈতিক সংগঠন ও গণপরিসরের ভিত্তি হিসেবে ‘পরিচয়’-এর ক্রমবর্ধমান প্রাধান্য। জাত, ধর্ম, অঞ্চল, ভাষা, জাতিসত্তা, এবং অন্যান্য পরিচয় রাজনৈতিক

মানুষের মতো মানুষ

September 28, 2026 No Comments

আইএসসি পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েও সে সুযোগকে প্রত্যাখান করে শ্রমিকের জীবন বেছে নেওয়া, কেননা সে সুযোগের পেছনে সুপারিশ ছিল! শ্রমিক হিসেবে কাজ করতে

A Death: Some Arguements Trailer

September 28, 2026 No Comments

The premiere showbof this documentary will be at 6 pm today at Ram Mohan Library Hall.

আমি কখনও যুদ্ধ দেখিনি।

September 27, 2026 1 Comment

আশ্বিনের ভিজে সন্ধে, জলে ডুবে কুঁচকে যাওয়া শহরতলি রাত ৮টা আমি কখনও যুদ্ধ দেখিনি। মানে যে যুদ্ধ দুই বা তার বেশি দেশের মধ্যে, সীমান্তে বা

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

September 27, 2026 No Comments

বাংলা সাহিত্যে ভন্ড বাবার ইতিহাস বেশ পুরনো। পরশুরাম আজ থেকে প্রায় একশো বছর আগে তাঁর ‘বিরিঞ্চিবাবা’ গল্পে দেখিয়েছিলেন, কিভাবে একজন অতি সাধারণ, স্কুলের দপ্তরী থেকে

সাম্প্রতিক পোস্ট

পরিচয়ের বাইরে: ভারতীয় রাজনীতিতে শ্রেণিকে ফিরিয়ে আনা

Kanchan Sarker September 28, 2026

মানুষের মতো মানুষ

Dr. Punyabrata Gun September 28, 2026

A Death: Some Arguements Trailer

Doctors' Dialogue September 28, 2026

আমি কখনও যুদ্ধ দেখিনি।

Dr. Sukanya Bandopadhyay September 27, 2026

বিরিঞ্চিবাবা থেকে বাগেশ্বরবাবা: গুরুবাদের বিবর্তন ও বাঙালির দুর্গাপূজায় পরোয়ানা

Bhaskar Das September 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

681879
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]