Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভিডিও কনসালটেশন

IMG_20210603_232046
Dr. Kanchan Mukherjee

Dr. Kanchan Mukherjee

Fetal medicine specialist
My Other Posts
  • June 4, 2021
  • 7:05 am
  • One Comment

‘আনন্দ আশ্রম’ এর গানটা মনে পড়ে গেল।

“কথা কিছু কিছু বুঝে নিতে হয়…
….
চোখের কথাই মনের কথা
চোখ-ই মনের আয়না”

আজকাল চোখের ভাষাটাই যেন বেশি করে বুঝতে হচ্ছে। চেম্বারে আসা পেশেন্টদের তাও দুটো চোখই একসাথে দেখতে পাই। অনলাইন ভিডিও কনসালটেশনে কাজটা আরো কঠিন। মোবাইলের পর্দায় দেখতে পাচ্ছি পেশেন্ট এবং তাঁর হাজব্যান্ডের আর্ধেক আর্ধেক মুখ। মাস্ক না থাকলেও লম্বালম্বি দ্বিথন্ডিত মুখই দেখতে বাধ্য হই। একজনের ডান কানে ইয়ার ফোন তো আরেকজনের বাঁ কানে। কারোরই পুরো মুখ দেখার সৌভাগ্য আর হয় না।

তবে, বেশ কিছু ইন্টারেস্টিং অভিজ্ঞতা হচ্ছে।

দুজনের মধ্যিখান দিয়ে আমি তখন ঘরের দেওয়াল দেখতে পাচ্ছি। কখনো টেক্সচারড সারফেসে সিদ্ধিদাতার অভয়। আবার কখনো সাদামাটা দেওয়ালে ঝুলছে বেতের বোনা ধামা কুলো। সামান্য সিঁদুর ছোঁয়ানো। আর হাতের কালচে ছোপ। চিকিৎসা হয়তো দু’বাড়ির জন্যই সমান। তবু একটু প্রভাব তো পড়বেই!

একদিন দুটো অর্ধমুখের মাঝে দেখি আর একটি আস্ত মুখ। এক ক্ষুদ্র মার্জার! দম্পতি তাঁদের সর্বক্ষণের সঙ্গীর সাথে আলাপও করিয়ে দিলেন। এরপর আমার অধিকাংশ কথাই ল্যান্ড করলো সেই নিস্পাপ প্রাণীমুখে। কমলাকান্তের দপ্তর আর কী!

একজন ভিডিও কল করেছেন সন্ধ্যে বেলায়। তাঁদের শুনতে পাচ্ছি অথচ দেখতে পাচ্ছি না! বললেন বাড়িতে ভালো ‘টাওয়ার’ নাই। তাই ফাঁকা মাঠে। তাহলে এমনি ফোনে কল করলেই তো হতো। সাবলীল উত্তর, ডাক্তারবাবু আপনার মুখটাও তো আমাদের দেখতে হবে!

একদিন এক ভদ্রমহিলা দু তিন মিনিট কথা বলার পরই আমাকে তুই-তোকারি করতে শুরু করলেন। বয়েসে আমার চেয়ে অনেকটাই ছোট। আমি একটু থতমত খেয়ে যাওয়াতে হাজব্যান্ড উত্তর দিলেন। উনি শিক্ষকতা করেন। সারাদিন অনলাইন ক্লাস নিতে নিতে ভিডিও কলে আজকাল সবাইকে নিজের স্টুডেন্ট ভেবে ফেলেন। মনে কিছু করবেন না।

ডাক্তারির খুব কম কাজই হয়তো ফোনে সারা যায়। তবু এই পনেরো মাসে প্রমাণিত হয়ে গেছে অনেক ক্ষেত্রেই শারীরিক উপস্থিতির দরকার নেই। যেমন রিপোর্ট দেখানো, কিছু প্রসিডিওর করার আগে/পরে প্রয়োজনীয় কথাবার্তা বলা ইত্যাদি। অতিমারি মিটে গেলেও এই কালচার হয়তো চলতে থাকবে। থেকে যাবে Zoom ইত্যাদি অন লাইন মিটিংগুলিও। এতে দুপক্ষেরই লাভ।

WBDF এর তরফে গত এক মাস ধরে টেলি-কনসাল্টেশন চালিয়ে যাচ্ছি বেশ কিছু স্বেচ্ছাসেবক। কোভিড পজিটিভ, হোম আইসোলেটেড কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছেন। প্রাণভরা আশীর্বাদ পেয়েছি। এখন সংক্রমণ কমেছে, কলও কমেছে। আরও কমুক।

PrevPreviousবৃষ্টিভেজা দিন সবুজ অ্যাম্বাসেডর এবং
Nextদ্বিতীয় ঢেউ এর দিনগুলি ১৮Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sutapa Jana.
Sutapa Jana.
5 years ago

খুব ভালো খবর। ????

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656765
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]