Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যক্ষ্মার সাথে যুদ্ধ

FB_IMG_1712017884633
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • April 3, 2024
  • 8:18 am
  • No Comments

তরুণীটিকে প্রায় কোলে করে নিয়ে এলো তার বাবা। তরুণীর দুটো পা গত সাতদিন ধরে প্যারালাইসিস। বাড়ি বারাণসী। এখানে থাকে লিলুয়াতে। নির্মাণ শ্রমিক। বয়স উনিশ। ওজন তিরিশ কিলো। একেবারে হাড্ডিসার চেহারা। সঙ্গে জ্বর আর শ্বাসকষ্ট। পিঠে ব্যথা। জন্ডিস। তীব্র রক্তশূন্যতা। দুটো ফুসফুসে জল। এক্সরে আর এমআরআই বলছে মেরুদণ্ডে পিঠের মাঝখানে যক্ষ্মারোগের (TB) আক্রমণ। যক্ষ্মারোগের ওষুধ শুরু করেও তা পালটাতে হয়েছে- জন্ডিসের জন্য। কলকাতার বড় বড় হাসপাতালগুলো হাল ছেড়ে দিয়েছে। আমিও দেখেশুনে প্রথমে বলে দিয়েছিলাম যে, আমি পারব না। এই রোগীর বাঁচার সম্ভাবনা খুবই কম।

রোগীর বাবা আমার হাত জড়িয়ে ধরে বলল, ‘আপ হি শেষ ভরসা হ্যায় ডাক্তার সাহাব। অপারেশন কর দিজিয়ে। যো কুছ হোগা, দেখা যায়েগা। আপ জিম্মেদার নেহী হোঙ্গে। হামলোগ আপকো কুছ নেহী কহেঙ্গে।’ বাবার চোখে হার না মানা শেষ লড়াই-এর আগুন। মায়ের চোখে অবিরল ধারা।

রোগী ভর্তি হলো। আই সি ইউ-তে। বক্ষ বিশেষজ্ঞ দেখলেন। যক্ষ্মার ওষুধ ঠিক করে আবার শুরু হল। ফুসফুসের সিটি স্ক্যান হল। একটু উন্নতি – চারদিন বাদে রোগীকে সাধারণ ওয়ার্ডে দেওয়া গেল। কিন্তু প্যারালাইসিসের কোন উন্নতি তো নেই-ই, বরং বাড়ছে। সুতরাং সার্জারি।

কিন্তু অ্যানাসথেটিস্ট বেঁকে বসলেন। হিমোগ্লোবিন খুব কম। তাছাড়া জ্বর। রক্ত দেওয়া হলো। দুদিন পরে জ্বর কমলে সার্জারির পরিকল্পনা করা হল। কিন্তু অ্যানাসথেটিস্ট বললেন, ঘণ্টাখানেকের বেশি সময় নেওয়া যাবে না। নাহলে রোগীকে অজ্ঞান অবস্থা থেকে ফেরত আনা সম্ভব নাও হতে পারে। তাছাড়া, জীবনের ঝুঁকি আছে – সেটা জানিয়ে অপারেশনের রিস্ক বন্ডে সই নিতে হবে।

তার মানে আড়াই ঘণ্টার সার্জারি করতে হবে এক ঘণ্টায় । খুব কঠিন বিষয়। দুজন সার্জেন একসাথে অপারেশন শুরু করলাম। প্রায় লিটার খানেক পুঁজ বেরোল। তার সঙ্গে পচা হাড়ের টুকরো। স্নায়ু ও স্পাইনাল কর্ডকে চাপ মুক্ত করা হলো ভালভাবে। কিন্তু সময় অভাবে এবং হাড়ের হাল অত্যন্ত খারাপ হওয়াতে মেরুদন্ডের ফিক্সেশন মনের মতো হল না। রোগীর জীবন বাঁচাতে কিছুটা আপস করতে হল। যক্ষ্মায় খেয়ে যাওয়া হাড়ের গর্ত ভরাট করতে কোমর থেকে হাড় নিয়ে লাগাতে হয়েছিল।

তার পরের ঘটনা বেশ দ্রুত। প্রচুর রক্ত দিতে হল। সেইসাথে আমাদের বিনিদ্র রজনী কাটানো। তবে উন্নতি হতে শুরু হল এরপর। তিন মাস পরে মেয়েটা হাঁটতে পারল। যক্ষ্মা সেরে গেল ওষুধে। তারপর বেশ কয়েক বছর ধরে প্রতি বছর দেখাতে আসত। পড়াশোনা করতে আবার কলেজে ভর্তি হয়েছিল।

সেই রোগী আবার এসেছিল গত সপ্তাহে। তেরো বছর পরে। এবারে তার ভাইকে দেখাতে। সে নিজে সম্পূর্ণ সুস্থ। বত্রিশ বছর বয়স। এখন একটা বেসরকারি ব্যাংকের সহকারী ম্যানেজার। জীবনের পরবর্তী পর্বে প্রবেশ করতে চলেছে সে। তার জন্য নিমন্ত্রণ করে গেল তার বাবা-মা।

PrevPreviousকিচ্ছু না হই, বোকাই হব!
Nextকয়েকজন বোকা মানুষের গল্পNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আইনী আপডেট

March 15, 2026 No Comments

গত নভেম্বর থেকে কলকাতা হাইকোর্টে অভয়ার মামলা ৩৫ বারের ও বেশি তালিকাভুক্ত হলেও একবারও কার্যকর শুনানি হয়নি। দীর্ঘদিন ধরে চলতে থাকা অসহ্য বিলম্ব ও দীর্ঘসূত্রিতার

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

March 15, 2026 No Comments

এ দেশের দূষণ এখন আম নাগরিকদের সহনসীমাকে ছাপিয়ে গেছে। বিষয়টি নিয়ে আজকাল আমরা সকলেই আর খুব বেশি ভাবিনা,সব কিছুই কেমন গা – স‌ওয়া হয়ে গেছে

আবার এক সংগ্রামী বন্ধুর চিরবিদায়!

March 15, 2026 No Comments

আবার এক বন্ধুর বিয়োগ ঘটলো আমাদের। ‘আমাদের’ – মানে সরকারবিরোধী সংগ্রামী জনতার। বিশেষভাবে শ্রমিক তথা মেহনতী শ্রমজীবী মানুষের রুটি রুজির লড়াইয়ে দীর্ঘদিনের অবিচল সাথী কমরেড

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

March 14, 2026 No Comments

জেনে নেবেন

March 14, 2026 No Comments

কখনো আমার প্রপিতামহকে দেখলে প্রাচীন ভারতবর্ষের ইতিহাস জেনে নেবেন আর্যরা বহিরাগত ছিলেন কিনা মনুদেব তখনো বৌ পেটাতেন কিনা জেনে নেবেন কখনো আমার পিতামহকে দেখলে পরাধীন

সাম্প্রতিক পোস্ট

আইনী আপডেট

West Bengal Junior Doctors Front March 15, 2026

ভারতের শহরের বিপন্ন বায়ু এবং নাগরিক স্বাস্থ্য

Somnath Mukhopadhyay March 15, 2026

আবার এক সংগ্রামী বন্ধুর চিরবিদায়!

Dipak Piplai March 15, 2026

দিল্লীর যন্তর মন্তরে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি সুভাষ লাম্বার বক্তব্য

Abhaya Mancha March 14, 2026

জেনে নেবেন

Aritra De March 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

613307
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]