Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

WBJDF-এর বিবৃতি | South Calcutta Law College ধর্ষণকাণ্ড

fist-up-close-up-hand-crowd-protesting-people-protest-generative-ai-fist-up-close-up-hand-crowd-protesting-272871010
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • June 28, 2025
  • 8:00 am
  • No Comments

ইতিমধ্যেই আপনারা জেনেছেন সাউথ কলকাতা ল’ কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার কথা—একটি ঘটনা, যার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। কিন্তু এই ঘটনা প্রথম নয়, যেকোন প্রতিষ্ঠানে একচ্ছত্র ক্ষমতার দম্ভ কিরকম কদর্য আকার ধারণ করতে পারে আর জি কর কলেজের নারকীয় ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল।

চলমান ‘অভয়া আন্দোলনে’ আমরা সকলে এক কণ্ঠে বলেছিলাম: “প্রীতিলতার বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই।”

সেই সুরেই WBJDF স্পষ্ট করে বলেছিল—এই বাংলা ধর্ষকদের বাংলা হতে পারে না। এটা আমাদের আন্দোলনের অন্যতম দাবী ছিল, কলেজ-ক্যাম্পাস সহ সমাজের সর্বস্তরে মহিলাদের সম্পূর্ণ সম্মান ও আত্মবিশ্বাস নিয়ে বেঁচে থাকার অধিকার। ঠিক এই কারণেই আমরা বলেছিলাম আমরা দ্বিতীয় অভয়া হতে দিতে পারি না।

আজ WBJDF এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং নির্যাতিতার পাশে সর্বতোভাবে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে—আইনি সহায়তা থেকে মানসিক সহমর্মিতা, সব জায়গায় আমরা নির্যাতিতার পাশে আছি।

এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে—গ্রেপ্তার মানেই ন্যায়বিচার নয়, গ্রেপ্তার মানেই শাস্তি নয়। বিশেষ করে যখন শাসকদলের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে অপরাধ সংগঠিত হয়, তখন বিচারহীনতার সংস্কৃতি প্রাতিষ্ঠানিক রূপ নেয়।

সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এই ঘটনার মূল অভিযুক্ত ওই কলেজের প্রাক্তনী এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। যেভাবে আর জি কর-এ তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় হস্তক্ষেপ ঘটনার পরবর্তীতে নানারকম ভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করেছে যার ফলে অভয়ার বাবা মা ও আমরা, নাগরিক সমাজ প্রায় একবছর পর আজও ন্যায় বিচারের দাবি জানিয়ে যাচ্ছি, ঠিক একই ঘটনাপ্রবাহ এই জঘন্য গণধর্ষণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

এক সপ্তাহও হয়নি কালিগঞ্জে শাসকদলের বোমাবাজিতে একরত্তি তামান্না প্রাণ হারিয়েছে।

তার মধ্যেই আবার খোদ কলকাতার বুকে এই ধর্ষণের ঘটনা! এই শাসকের লজ্জা রাখার জায়গা আছে কি?

এটা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশ জুড়ে ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের প্রতি যে হুমকি, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে—কখনো দুর্নীতির নামে, কখনো থ্রেট কালচারের নামে—তাকে অস্বীকার করার উপায় নেই। এই ঘটনার পেছনের উদ্দেশ্য ও সামাজিক কাঠামোগত অসাম্যগুলো আমাদের সামনে আসাও জরুরি।

এই ঘটনার ভয়াবহতা শুধু অপরাধের নিষ্ঠুরতায় নয়, এর রাজনৈতিক প্রেক্ষাপটেও নিহিত। যখন কোনো ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের মতপ্রকাশের অধিকার দমন করা হয়, যখন সাংগঠনিক দাদাগিরি এবং শাসকদলের ছত্রছায়ায় ধর্ষণের মতো অপরাধ সংঘটিত হয়, তখন তা শুধুই একটি আইনি লড়াই থাকে না—তা হয়ে ওঠে সমাজের বিবেকের প্রশ্ন। এই ঘটনার বিচার মানে শুধু অপরাধীর শাস্তি নয়, মানে একটি ভঙ্গুর ব্যবস্থার মুখোশ উন্মোচন।

আমরা জোরালোভাবে দাবি করছি—এই ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক। কোনো রাজনৈতিক চাপে তা প্রভাবিত হতে দেওয়া চলবে না।

আমরা গভীরভাবে বিশ্বাস করি—তীব্র গণআন্দোলনই একমাত্র পথ, যা ন্যায়বিচার আদায় করতে পারে।

আর জি কর আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে—প্রশাসন, কলকাতা পুলিশ, সিবিআই, এমনকি বিচারব্যবস্থাও কতটা নিষ্ক্রিয় হয়ে পড়ে, যখন মানুষের চাপ না থাকে।

WBJDF দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

আসুন, আমরা সকলে একজোট হয়ে একটি ঐক্যবদ্ধ গণআন্দোলনের পথে এগিয়ে চলি।

PrevPreviousআইন কলেজে ছাত্রীর উপর পাশবিক নির্যাতন ও গণধর্ষণ
Nextদমন করে পরিব্রাজন এবং অভিবাসন পুরোপুরি বন্ধ করা যাবে নাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677921
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]