Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

Bhopal mc
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • September 11, 2026
  • 6:12 am
  • No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)।

মাত্র ₹১৪,৫০০ স্টাইপেন্ড কোনোভাবেই সম্মানজনক পারিশ্রমিক নয়। এই স্টাইপেন্ড বৃদ্ধির ন্যায্য দাবিতেই আন্দোলনে নেমেছিলেন তাঁরা। অথচ সেই দাবির জবাবে তাঁদের মুখোমুখি হতে হলো জলকামান ও লাঠিচার্জের। ন্যায্য পারিশ্রমিকের দাবি জানানো হবু চিকিৎসকদের ওপর এমন নির্মম বলপ্রয়োগের চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না।

শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরা চিকিৎসকদের ওপর এই বলপ্রয়োগ শুধু নিন্দনীয় নয়, গণতান্ত্রিক অধিকার ও চিকিৎসক সমাজের মর্যাদার ওপরও আঘাত। সাদা অ্যাপ্রনের ওপর লাঠির আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন চিকিৎসকদের স্টাইপেন্ড ৫০% বৃদ্ধি করে ₹২১,৫০০ করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আংশিক দাবি মেনে নেওয়া পুলিশি দমন-পীড়নের জবাবদিহির বিকল্প নয়। লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন ব্যবহারের ঘটনায় দুই পুলিশকর্মীকে লাইন অ্যাটাচ করা হয়েছে বলে জানা গেছে। শুধুমাত্র এই পদক্ষেপ যথেষ্ট নয়। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিতকরণ এবং উপযুক্ত বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আমাদের স্পষ্ট দাবি:

১. দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি:
লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের সঙ্গে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নিতে হবে। লাইন অ্যাটাচমেন্টের আড়ালে দায় এড়ানোর সুযোগ দেওয়া চলবে না।

২. প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে:
চিকিৎসকদের নিরাপত্তা ও ন্যায়সঙ্গত দাবি বিবেচনার পরিবর্তে তাঁদের ওপর বলপ্রয়োগ কেন করা হলো, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। দায়ী প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের জবাবদিহির আওতায় আনতে হবে।

৩. স্টাইপেন্ড বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করতে হবে:
৫০% বৃদ্ধি করে ₹২১,৫০০ করার সিদ্ধান্ত দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

৪. আন্দোলনরত চিকিৎসকদের প্রতি সংহতি:
ভোপালের কমলা পার্কে অবস্থানরত ইন্টার্ন চিকিৎসক এবং মধ্যপ্রদেশের ১৭টি সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি WBJDF পূর্ণ সংহতি জানাচ্ছে।

দাবি আদায়ের পথে আলোচনাই গণতন্ত্রের ভাষা। লাঠি, ওয়াটার ক্যানন ও পুলিশি দমন নয়। চিকিৎসক সমাজের ন্যায়সঙ্গত দাবিকে ভয় দেখিয়ে স্তব্ধ করা যাবে না।

আজ ভোপালের সহযোদ্ধাদের ওপর আঘাত, আগামীকাল তা দেশের অন্য প্রান্তের চিকিৎসকদের ওপরও নেমে আসতে পারে। তাই এই ঘটনার বিরুদ্ধে দেশের সমস্ত চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

ন্যায়সঙ্গত দাবি মানতে হবে।
চিকিৎসকদের ওপর পুলিশি দমন বন্ধ করতে হবে।
দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)

PrevPreviousএবার পুজোয় খাওয়া দাওয়া
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

নেপালে চিকিৎসা ত্রাণে ২

September 10, 2026 No Comments

সকালটা সুন্দর। ঝকঝকে কাঠমান্ডু শহরের উপর রোদ আর মেঘের খেলা চলছে। ঝুপঝাপ বৃষ্টি, আবার গা জ্বালানো কড়া রোদ। মাঝখান থেকে বেশ ঠান্ডা হাওয়া। সেপ্টেম্বর মাস।

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674415
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]