Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Whistleblower Army

Screenshot_2026-06-04-23-16-17-11_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • June 5, 2026
  • 7:20 am
  • No Comments
২৯ শে মে, ২০২৬
আমার এক অনুজ চিকিৎসক বন্ধু প্রায়ই পরিহাস ছলে বলে  ‘শুনে চোখে জল চলে এলো’। পরিহাস করছি না, সত্যি সত্যিই আমার চোখে শুধু জল নয়, অশ্রুবন্যার উপক্রম একের পর এক ঘ্যামা ঘ্যামা তৃণমূল নেতৃত্বের আবেগঘন ‘মন কি বাত’এ। কি innocent গোপাল গোপাল (গোপালের স্ত্রী লিঙ্গ কী হবে জানা নেই) মুখ করে একেক জন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রায় মরণপণ সংগ্রামের উপাখ্যান বলে যাচ্ছিলেন তাতে হাসবো না কাঁদবো ভেবে না পেয়েও রীতিমতো নাকের জলে চোখের জলে অবস্থা। কেউ কিচ্ছুটি জানতো না, এতো চুরি হয়েছে! সঞ্জীব চট্টোপাধ‍্যায়ের কোনো একটা গল্পে (নাম ভুলে গেছি) ছিল, এক বালকের হাতে টাকা দিয়ে বলছে, ‘গোপাল, মিষ্টি কিনে খেও’। সত‍্যিই এদের বেচারি মুখ দেখে মনে হয় অনলাইনে মিষ্টি কিনে পাঠাই!!
কী অভিনয়, মুখের কী অভিব‍্যক্তি, স্রেফ ভাবা যায় না, almost mindblowing..!!
এদের বাদ দিয়ে চলছিল বলেই বোধহয় আজ টলিউডের এই অবস্থা!!
আমাদের এক চিকিৎসক নেতা যিনি আবার চিকিৎসা ছেড়ে অঙ্কশাস্ত্রতে অনেক বেশি মনেযোগী হয়েছিলেন, দু দুটো ওয়ার্ডের সমস্ত স্কোয়ার হিসাবের পুঙ্খানুপুঙ্খ সঠিক মান নির্ণয়ে। না না, এসব a+b+…… whole square নয়, এ একেবারে স্কোয়ার ফুট নাকি স্কোয়ার ইঞ্চ্ দিয়ে acturial scieceএর analysis, বাজারদর, সেনসেক্স ওঠানামা ও রাজ‍্যনৈতিক টানাপোড়েনের সঙ্গে যা ওতপ্রত বা অঙ্গাঙ্গীভাবে জড়িত। অবশ‍্য প্রতিবাদী ভূমিকায় থাকাকালীন সেই accountancy কতটা মার খেয়েছে সেটা সঠিকভাবে জানা নেই।
ক্ষমতায় থাকাকালীন যে কতটা রূঢ় হওয়া সম্ভব, তার বেশ কয়েকটা ঘটনার প্রত‍্যক্ষ/সরাসরি অভিজ্ঞতা আমার রয়েছে। যাক, এখন আর সেসব বলে লাভ কী, whistleblower-এর প্রাপ‍্য immuni-y তো দিতেই হবে। ঠিক কিনা?!
এদিকে খুব শোরগোল চলছে কোমরে দড়ি বেঁধে কতিপয় তোলাবাজ/মাস্তানকে ঘোরানো নিয়ে। এদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা কিংবা পুলিশই এদের সম্ভাব‍্য জনরোষ থেকে বাঁচাচ্ছে কিনা, এই নিয়ে আমার কোনো মাখাব‍্যাথা নেই। এর জন‍্য বিভিন্ন সংগঠন আছে, তারা সুচিন্তিত মতামত দিক। আমার প্রশ্নটা অন‍্যত্র।
আমাদের মাননীয় মুখ‍্যমন্ত্রী প্রথমেই জানিয়েছিলেন, ‘এরপর থেকে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে’। পুলিশকেও তিনি বলেছেন ‘ভারতীয় ন‍্যায় সংহিতা(BNS)’ অনুযায়ী চলতে, অর্থাৎ দেশের আইন অনুসারে সিদ্ধান্ত নিতে। অত‍্যন্ত ভালো কথা নিঃসন্দেহে।
নতুন সরকার এসেছে তিন সপ্তাহ হয়ে গেল’, মাথা ন‍্যাড়া করে বা না করে আন্ডারওয়‍্যার পরিয়ে দুর্বৃত্তদের পাড়া ঘোরানো শুরু হয়েছে, বিতর্কও হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বীরভূমের সেই মহাবীর যিনি মধ‍্যরাত্রে পুলিশ আধিকারিকের মা (সম্ভবত প্রয়াত) ও স্ত্রীকে নিয়ে কুৎসিততম হাসিঠাট্টা নির্বিবাদে নিরুপদ্রবে করে গেলেন এবং সম্ভবতঃ রাজ‍্যের DG-কেও সংযুক্ত করে গেলেন (মানবাধিকার রক্ষার খাতিরেই আপনি বলতে হচ্ছে!), তার কী হলো? আগের জমানায় কি সেই case closed হয়ে গেছে? যদি হয়েও থাকে, তাহলে তা আবার খোলা হবে কি হবে না? কোনো রোড-শো এর প্রয়োজন নেই, অন্ততঃ থানায় তো তুলে আনুক। আর সেটাও যদি পুলিশ না পারে, তাহলে ছেড়ে দিন। নিজেদের ও পরিবারের ন‍্যূনতম সম্মান রক্ষা কী করে করতে হয় সেটাও কি ন‍্যায় সংহিতায় খুঁজে দেখতে হবে?? জানি না……
তবে, বাজারে গুজব বিগত নির্বাচনে মগজে অক্সিজেন কমওয়ালার ভূমিকা ছিল বেশ ‘সাসপিশিয়াস’! কে জানে সে হয়তো অনেক আগেই whistle বাজানো শুরু করে দিয়েছে। তাহলে তো আবার তাকে protection দিতেই হবে !!!!!
দেখা যাক, শেষমেশ হয়তো একটা whistleblower army ই তৈরি হয়ে যাবে। চেন্নাই সুপার কিংস এর Whistle Podu Army, প্লীজ আগেভাগে জানিয়ে দিন এই নিকৃষ্টতম লোকগুলোর সঙ্গে আপনাদের কোনোরকম দূরতম সম্পর্কও নেই………
PrevPreviousNT Scan কেন করা হয়?
Nextস্বাস্থ্য সাথীর বদলে আয়ুষ্মান ভারত — পশ্চিমবঙ্গে কি এবার স্বাস্থ্যব্যবস্থার হাল বদলাবে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675384
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]