Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যে কারণে লেখক হওয়া যায় নি..

Oplus_131072
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • June 14, 2024
  • 10:29 am
  • No Comments

দেখুন আপনার দু তিনটে লেখা পড়লাম, গভীরতা নেই, ওই মামুলি চুটকি টাইপ আর কি। বই প্রকাশ করতে পারেন, আমরা না হয় সেক্ষেত্রে একটু ঢাক ঢোল পিটিয়ে দেবো, কিন্তু প্রথম দফায় যে পাঁচশো কপি ছাপানো হবে তার বিক্রির দায়িত্ব আপনার। ফেসবুক, হোয়াটস অ্যাপ থেকে শুরু করে আপনার যাবতীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটা করতে হবে আপনাকে।

তারপর যা বই বিক্রি হবে দ্বিতীয় সংস্করণ থেকে সেক্ষেত্রে কিছু টাকা পয়সা আপনি পেতে পারেন, যদি বিক্রি হয়।মানুষ তো এখন আর বই পত্র বিশেষ পড়ে না, আর পড়বেই বা কেন, সেরকম লেখা কোথায়? তার উপর চারদিকে কতো প্রলোভন, Netflix থেকে হৈ চৈ ,রিল …। পড়ার সময় কোথায়?

আরে কিছু তো বলুন? রাজি কি? নাকি লেখাগুলো নিজের নয়, গুগল করে তথ্য জোগাড় করে লিখে দেওয়া!

কাল একটা সাহিত্য সম্মেলন আছে, আপনার নিমন্ত্রণ রইলো। কিছু বিখ্যাত মানুষদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দেবো। এগুলো লাগে, বুঝলেন, সিগারেটের ধোঁয়াটা পুরো মুখের উপর। অনেক দিন হলো ছেড়ে দেওয়া, স্বভাবতই দমকা কাশি..

কাশি শেষ হলে কি খাওয়াবেন কাল? নির্লিপ্ত মুখে কাশি শেষ হবার পরে জিজ্ঞাসা করতে প্রকাশক মশাই অবাক!খাওয়াবো, কেন?

ওই যে কাল সাহিত্য সম্মেলনে নিমন্ত্রণ করলেন না, তাই জানতে চাইলাম।

সাহিত্য সম্মেলনে নিমন্ত্রণ করলে কেউ খাওয়ায়! ওখানে তো সাহিত্য নিয়ে আলোচনা হয় ,আলাপ হয়, মত বিনিময় হয় , এটাও জানেন না!! চা ,কফি থাকে অবশ্য, সেটা কি এমন হলো?

তাহলে বলবেন আমন্ত্রণ, নিমন্ত্রণ নয় কেমন?

আচ্ছা, খুব শিক্ষাদীক্ষা দেখাচ্ছেন মনে হচ্ছে। বইয়ের লাইনে পঁচিশ বছর আছি। কতো কচি দেখলাম। একেবারে প্রথমে এসেই ভুল ধরা শুরু করছেন প্রকাশকের!

শিক্ষার সঙ্গে দীক্ষা বললেন না, সবাই বলে, কেন বলুন তো?

শিক্ষাদীক্ষা এক সঙ্গেই বলে। তাই।

ভুল, শিক্ষা হলো আপনি যে জ্ঞান অর্জন করছেন। তার ব্যবহারিক রূপ দীক্ষা।

আপনি কি এসব আপনার লেখায় লিখেছেন নাকি! এরকম এঁড়ে পাকা লেখা আপনার বন্ধুবান্ধব আত্মীয়রাও পড়বে না কিন্তু। প্রেম, ভালোবাসা, এসব নিয়ে লিখুন। পাবলিক খায়। দেখছেন না, সমস্ত মিডিয়া জুড়ে প্রেম ভালোবাসার বন্যায় মানুষকে প্রায় উন্মাদ করে দিচ্ছে।

প্রেম আর ভালোবাসার তফাৎ কি বলুন তো?

এখানেও সেই পাকামো করা আপনার! অত্যন্ত ফালতু লোক তো আপনি!!!? প্রেম, ভালোবাসা আবার আলাদা কিসের মশাই?

ভালোবাসা কোনো নিয়ম মানে না, অনেক অনেক বিস্তৃত, মন খোলা। আমরা সবাই বহু মানুষকে ভালোবাসতে পারি, বাসিও। ওতে অন্যায় নেই। এমনকি মানুষ ছাড়াও আকাশ, বাতাস প্রকৃতি অনেক কিছুই আমরা ভালোবাসি।ভালোবাসা একমুখী। আপনি সমুদ্র ভালোবাসেন, সমুদ্র আপনাকে ভালোবাসে কিনা সেটা এক্ষেত্রে গৌণ। সমুদ্র সত্যিকারের হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে। দুজনের ক্ষেত্রেই একই অর্থ প্রযোজ্য।

প্রেম কিন্তু দ্বিমুখী। প্রেম দুটো মানুষের মধ্যে আদান প্রদানের মাধ্যমে হয়। অধিকার বোধ থেকে দায়িত্ব, কর্তব্য অনেক কিছু দিয়ে তৈরি। কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু সেটা প্রেম নাও হতে পারে। এটা বুঝতে পারলে পৃথিবীতে অনেক সমস্যার সমাধান। কিন্তু বুঝবে কে?

মশাই এই রইলো আপনার লেখার পাণ্ডুলিপি। আপনার দ্বারা লেখক হওয়া হবে না। আপনি ফেসবুকেই লিখতে থাকুন। ওটাই ঠিক আছে।

খুব খুশি হলাম। কেনই যে ডেকে আনেন, আর কেনই যে এত প্রশ্ন করেন সেটাই বুঝি না।
সব গাছে ফুল হয় না, ফল হয় না।
সবাই বিক্রয়যোগ্য করে নিজেকে উপস্থাপিত করতে পারে না।
ওই অবহেলা অনাদরে বেড়ে ওঠা গাছের প্রাণশক্তি খুব বেশি থাকে। একজন লোক ও যদি প্রখর রৌদ্রে দুপুর বেলায় তার সামনে বসে ছায়া পায় সেটাই অনেক।আর কিছুই চাহিদা থাকে না , বুঝলেন।

চলি। ভালো থাকবেন।

PrevPreviousমোহিনী মোহন
Nextতোমার মৃত্যু আমাকে আমাদের অনিবার্য ভাবেই অপরাধী করে দেয় চেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

August 28, 2026 No Comments

শুধু এডমিশন ডে সংলগ্ন তিনদিন নয় সমস্ত ধরনের সরকারি চিকিৎসকদের সম্পূর্ণভাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে হবে এবং সেটি কঠোরভাবে বলবৎ করতে হবে নতুবা আমাদের দেশ

সমুদ্র দহন পালা!

August 28, 2026 No Comments

দিন কয়েক আগে পরিচিত এক সুজনের পাঠানো একটা প্রতিবেদনে নজর আটকে গেল। সেখান থেকে কিছুটা অংশ তুলে ধরি আপনাদের জন্য। “ভয়ঙ্কর! বাজারে যা সাধারণের নাগালের

শুশ্রূষা

August 28, 2026 No Comments

মাঝরাতে ঘুম ভেঙে গেল। যে রকম রোজ যায় দু তিনবার প্রতি রাত্রে। ভেঙে গেল বলা ভুল। ঘুমটা ভাঙিয়ে দিল মোবাইল। ওতে একটা কর্কশ রিং টোন

Sangrami Gana Mancha Press Release

August 27, 2026 No Comments

On August 1st, the Chief Minister of West Bengal suddenly announced that he had information that out of 27 lakh voters whose names had been

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

August 27, 2026 No Comments

পর্দা জুড়ে একটা প্রকাণ্ড বাড়ি। রাস্তার সামনে। গাড়ি থেকে এসে নামলেন দুজন মহিলা। ঢুকে গেলেন বাড়িটির মধ্যে। ঘরে শুরু হল মিটিং। একটা বই লেখা হবে।

সাম্প্রতিক পোস্ট

প্র্যাক্টিস – নন প্র্যাক্টিস নিয়ে আরেকটু

Bappaditya Roy August 28, 2026

সমুদ্র দহন পালা!

Somnath Mukhopadhyay August 28, 2026

শুশ্রূষা

Dr. Arunachal Datta Choudhury August 28, 2026

Sangrami Gana Mancha Press Release

Sangrami Gana Mancha August 27, 2026

ইতিহাস গড়ে নারী, ইতিহাস ধরা থাকে অক্ষরে

Sanjoy Mukherjee August 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

670616
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]