Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা নন্দ ঘোষের চেম্বার পর্ব ৩২ ডাইনির দুধ

IMG-20200510-WA0119
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • May 15, 2020
  • 6:18 am
  • No Comments

– তা, এই কাজটি কার?

– আর বলনি বাপু, অর শাউড়িকে কতবার বললি ইরকম কোরো নি। ডাক্তর দেখি লও..

– তারপর?

– সে কি আর কথা শুনার লোক? বলে বাচ্চার বুক টিপ্যা দুধ বের কর‍্যা দিতে হবে। নাইলে যত ডাইনি সব গরু, ছাগলের রূপ লিয়্যা ঘরে আসবে। তারপর বাচ্চার বুক থিক্যানু দুধ চেট্যা চেট্যা খাবে। মোরা কতবার বললি, আগেকর‍্যা দিনের উসব কথা বাদ দও। মোদের নন্দ ডাক্তর কী বলে দ্যাখঅ। সে বলে, ডাক্তর ইসবের কী বুজবে? বল্যা সরষার তেল লাগিয়্যা জোরসে টিপে দিছ্যা। তারপর থিক্যা বাচ্চার মাইদুটা একদম লাল হয়্যা ফুলেইছ্যা। কাল থিক্যানু জ্বরও আসেহ্র‍্যা।

ডা. ঘোষ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। তারপর নিজের মনে মাথা নাড়তে নাড়তে বললেন..- মায়ের বুকে দুধ তৈরির জন্য যে রস থাকে সেই রসের জন্যই জন্মের পর কয়েক সপ্তাহ অব্দি বাচ্চার বুক থেকে অল্প দুধ বেরোতে পারে। অনেক সময় মেয়ে বাচ্চাদের অল্প পরিমাণে মাসিকের মতো রক্তও আসে। এর কোনোটাই খারাপ কিছু নয়। এমনিতেই কিছুদিন বাদে ঠিক হয়ে যায়।

– তাইলে বল বাপু.. অর শাউড়িকে কত বুঝাইলি..

– ওটাকে টিপে দেওয়ার ফলে এখন জায়গাটায় ইনফেকশন হয়ে গিয়ে লাল হয়ে গেছে। ওখান থেকেই জ্বর আসছে।

– ঠিক হোয়েইব্যা ত বাপু?

– ওষুধ দিচ্ছি। এগুলো খাওয়াও তারপর দেখছি। বেশি পেকে গেলে আবার সমস্যা হবে।

বৃদ্ধা ভদ্রমহিলা চলে গেলেন। উনিই আজকের শেষ পেশেন্ট ছিলেন। আমি চারদিক দেখে নিয়ে স্যারকে আস্তে করে বললাম..

– স্যার, একটা কথা বলবো?

– বাব্বা!! এত রামভক্ত হনুমান হয়ে গেলি কবে থেকে? না বলতে বললে যেন বলবি না? সারাক্ষণ তো বকবক করতেই আছিস..

– বলছি স্যার, আপনি এই যে পুরিয়া-অ্যালকোহল ফোঁটা ইত্যাদি বিভিন্ন অপবিজ্ঞানের বিরুদ্ধে সবাইকে সচেতন করেন এতে কিন্তু অনেকে আপনার বিরুদ্ধে কুৎসা রটায়..

– সে কী আর আমি জানি না রে.. তুই যতোই ভালো করার চেষ্টা কর, দশজনের সাথে মিশলে একজন গালাগালি করবেই। আমার কথা শুনে যদি একজন মানুষও সচেতন হন তার জন্য আমি ওসব গালাগালি শুনতে রাজি আছি।

– না, মানে.. আপনি এত ভালো কথা বলেন..

– না। এই জায়গাটায় আমার আপত্তি আছে। আমি নরম-নরম, গোল-গোল পাঁচটা ভালো কথা বলে সবার কাছে ভালো হতে চাই না। তার চেয়ে অপ্রিয় সত্যি বলতে চাই। ‘ভালো কথা’ নয়, আমি ‘প্রয়োজনের কথা’ বলতে চাই। এমন কথা যার একটা অভিমূখ আছে, উদ্দেশ্য আছে। আমি জীবনবিমুখ, জনপ্রিয় সাহিত্যের চেয়ে পাঁচটা কাজের কথা পড়তে কিংবা বলতে ভালোবাসি।

– ওরা তো বোঝে না..

– ওদের কথা আমি থোড়াই ভাবি। রোজ তো দেখিস, অপবিজ্ঞানের মিথ্যে প্রবোধে কত রোগ জটিল আকার নেয়। মানুষ সরল বিশ্বাসে, অজান্তে বিভিন্ন জড়িবুটি-পুরিয়ার মিশ্রিত স্টেরয়েড ও আরও নানা হাবিজাবি খেয়ে যায়। তার মধ্যে একজন, শুধু একজন যদি আমার কথায় দিশা পায়, তাতেই আমার বকবক করা সার্থক। সময়ের প্রবাহে আমি নিতান্ত নগণ্য, নিতান্ত তুচ্ছ ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণা। যতক্ষণ হাওয়ায় ভেসে আছি ততক্ষণ আশেপাশের ধূলিকণাদেরও ওড়ার মন্ত্র শিখিয়ে যেতে চাই। মুখ থুবড়ে পড়াই যখন ভবিতব্য তখন ক্ষুদ্র উড্ডীনকাল শিখেই বাঁচি, শিখিয়েই বাঁচি..

PrevPreviousCOVID-19 – The Pandemic: Transformations in Medicine, Our Existence and World Order?
Nextফ্লোরেন্স নাইটিঙ্গেল : আধুনিক নার্সিং-এর পথ-প্রদর্শিকাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাঁধ ভেঙে দাও……

June 16, 2026 3 Comments

সকলের খুব পরিচিত এক কবিতার দুটি চরণকে বদলে নিয়ে বলি – নদীকে আপন খাতে বহিবার / কেন নাহি দিবে অধিকার? বৃহত্তর মানবকল্যাণের নামে, নদীর স্বাভাবিক

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

June 16, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চ।

বাচ্চা বন্ধের অপারেশানের পরেও কী ভাবে মা হবেন?

June 16, 2026 No Comments

কিছুই বলতে চাইছি না

June 15, 2026 No Comments

কোন একটা হিন্দি সিনেমার একটা দৃশ্য মনে পড়ল। খোলা গর্তের পাশে দাঁড়িয়ে এক মাতাল গর্তের দিকে আঙুল তুলে জড়ানো গলায় বলছে – পঁচ্‌চিশ, পঁচ্‌চিশ… কোনও

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

June 14, 2026 No Comments

৯ জুন ২০২৬ রাণুছায়া মঞ্চ।

সাম্প্রতিক পোস্ট

বাঁধ ভেঙে দাও……

Somnath Mukhopadhyay June 16, 2026

অভয়া মঞ্চের অনীক-স্মরণ

Abhaya Mancha June 16, 2026

বাচ্চা বন্ধের অপারেশানের পরেও কী ভাবে মা হবেন?

Dr. Indranil Saha June 16, 2026

কিছুই বলতে চাইছি না

Dr. Bishan Basu June 15, 2026

অভয়া মঞ্চের প্রলয়-স্মরণ

Abhaya Mancha June 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

631682
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]