Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাক্তারের চামড়া

308011085_3287615918232430_2043527841271749019_n
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • September 25, 2022
  • 9:54 am
  • No Comments
আজ ওয়ার্ল্ড 🦏 ডে। গন্ডার বললেই যে কথাটা সবচেয়ে আগে মাথায় আসে তা হলো ‘গণ্ডারের চামড়া’। শব্দটা প্রশংসার না নিন্দা করার জন্যে ব্যবহার করা হয় এখনো ঠিক বুঝে উঠতে পারিনি। তবে একথা ঠিক মানুষকে গণ্ডারের চামড়া বললে গণ্ডারের অপমান হয়। আজ আর একটা বিশেষ চামড়ার কথা বলি, ডাক্তারের চামড়া।
রোগী, পেশেন্ট বা কর্পোরেট কালচারে ক্লায়েন্ট এই শব্দগুলোর মধ্যে কোনটা বললে সম্পর্কটা ঠিকভাবে বোঝানো হবে জানিনা। বিশেষ করে আজকের পরিস্থিতিতে। এই পারস্পরিক ভালবাসা-বিশ্বাস-শ্রদ্ধা-স্নেহ কোন শব্দ ব্যবহার করা ঠিক হবে তা আমার জানা নেই। এই কথাগুলো কেন উঠলো? ফেসবুকের একটা মেমোরি দেখে।
প্রায় চার বছর আগের ঘটনা। এগরা হাসপাতালের সিনিয়ার ডাক্তারবাবু পেশেন্টদের অনৈতিক দাবিতে রাজি না হওয়ায় “মার” খেয়েছেন। তিনি দোষীদের শাস্তির দাবিতে কোনো কিছু পোস্ট করেননি। তাঁর একটা ছোট্ট চাওয়া। ২০০ কিলোমিটার দূরে থাকা তাঁর ছোট্ট মেয়েটা যেন বাবার মারধর খাওয়ার খবর না পায়। সেই মেয়েটিও হয়তো তিজুর বয়সী হবে। কিংবা একটু বড় বা ছোটোও হতে পারে। কিন্তু আমি জানি, তার বাবা তার কাছে সব থেকে বড় হিরো। কারণ তিজুই তো আমার সেই বছরের জন্মদিনে কার্ডে লিখেছিল, “Dad, You are my Hero, my role model, the man I look up to and dream to become”. আমার মনে হয় এখনও হয়তো তাই ভাবে।
আপনাদের রাগ হলে আমাদের “উচিত শিক্ষা” দিতে দু ঘা দিতেই পারেন। ফেসবুক ওয়ালে আমাদের বাবা-মাকে নিয়ে যা ইচ্ছে লিখতেই পারেন। আমাদের পরের প্রজন্মের স্বপ্ন ভেঙে দিতেই পারেন। কিন্তু একবার ভাবুন তো, আপনার ছোটো ছেলে বা মেয়ে কি আপনাকে সুপার হিরো মনে করে স্বপ্ন দেখে না? আপনিই কি তার রোল মডেল নয়? আপনি কি স্বপ্ন দেখেন না, সে বড় হয়ে মস্ত বড় ডাক্তার হোক?
আপনি হয়তো আমার গুগল রিভিউ পড়ে বন্ধু বা আত্মীয়র কাছে আমার কথা শুনে তবে আসছেন চিকিৎসার জন্য। আমি কিন্তু আপনাকে না চিনে, কারো কাছে আপনার প্রশংসাপত্র যাচাই না করেই আপন করে নিচ্ছি। আপনাকে ভরসা করছি।
তাই বলি কী, ডাক্তারের চামড়ার যত্ন নিন। নাহলে তারাও একদিন গণ্ডারের মত হারিয়ে যাবে, তখন বিপদে পড়বেন আপনারা।
PrevPreviousপ্রাচিত্তির
Nextশহীদ হাসপাতাল ও ছত্তিশগড়ের জনস্বাস্থ্য আন্দোলনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

July 17, 2026 No Comments

বিদ্যাসাগর তাঁর লেখা “জীবনচরিত” বইটার পরিশিষ্ট অংশে “দুরুহ ও সঙ্কলিত নুতন শব্দের অর্থ” শিরোনামে একটি তালিকা দিলেন। এর মধ্যে বৈজ্ঞানিক পরিভাষা যেমন আছে, তেমনই অন্যান্য

Sangrami Ganamancha Statement of Support

July 17, 2026 No Comments

The Cockroach Janta Party (CJP) began a massive sit-in protest and hunger strike at the Jantar Mantar Ground in New Delhi since June 20, demanding

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

July 17, 2026 No Comments

জুলাইয়ের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার ‘টাকা না পেয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে। বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট, শান্তিপুর, বিষ্ণুপুর, দত্তপুকুর, ঘাটাল, মেখলিগঞ্জ, পুরশুড়া- বহু

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

July 16, 2026 No Comments

একদিন সকালে ক্যাথল্যাব শুরু হবে, খবর আসে একজন প্রথম বর্ষের ছাত্র পরীক্ষা দিতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। এটা কিন্তু কোনো

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

July 16, 2026 No Comments

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে। ভালবাসি শান্তিকে আর অবিশ্রান্ত সংগ্রামকে। যে ভালবাসতে জানে, সে সবকিছুই ভালোবাসে। মায়ের কোলের স্মৃতি থেকে আগুনে পুড়তে পুড়তে তার লেলিহান শিখা-

সাম্প্রতিক পোস্ট

বাংলায় বিজ্ঞান অক্ষয়

Dr. Samudra Sengupta July 17, 2026

Sangrami Ganamancha Statement of Support

Sangrami Gana Mancha July 17, 2026

অন্নপূর্ণার প্রাপ্তি-অপ্রাপ্তি

Satabdi Das July 17, 2026

একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে হাতিয়ার করে নিজেদের এজেন্ডা পূরণ করবেন না।

Dr. Subhanshu Pal July 16, 2026

ভালবাসি জীবনকে আর মৃত্যুকে।

Dr. Aindril Bhowmik July 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

651022
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]