Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাঁটা

farmers' march (3)
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • November 30, 2020
  • 5:58 am
  • No Comments
সেলাম হুজুর, সেলাম ।
এই এদ্দিনে আপনার শ্রীচরণের দর্শন পেলাম, এবার মরেও শান্তি।
যদিও কাছে যেতে পারবো না, ইংরেজির শেষ অক্ষর আপনার করে দেখাশোনা,
একটু এদিক থেকে ওদিক হলেই চিত্তির,
নামের আগে বাংলার শেষ অক্ষর এসে হবে স্থির।
দরকার নেই আর সেই ভাগ্যের,
এতটা পথ হেঁটে এসে এখনো দাঁড়িয়ে আছি, এটাই তো ঢের!
কতটা পথ শুনবেন হুজুর?
আপনাদের হিসেবে এমন কি আর দূর,
হুস করে চলে যাবেন হেলিকপটারে,
আমাদেরই কেবল পায়ে পায়ে রাস্তাটা বাড়ে।
সোজা পথ ভেবে বেরিয়েছিলাম হুজুর,
হাঁটতে পিছপা আর কবে ছিলো চাষী মজদুর,
সেই সভ্যতার শুরু থেকে এই কাজটাই তো করে চলেছি। আপনারা মানচিত্রে যেমন দাগিয়েছেন সেইখানে গেছি,
কখনো ঢাকা থেকে কলকাতার দিকে হয়েছি অগ্রসর,
কখনো লাহোর করাচির থেকে অমৃতসর,
আমরা হেঁটেছি,
বউ ছেলে মেয়ের সাথে সব সম্বল আর পোষা মুর্গিছাগল নিয়ে শিকড়ের নাড়িছেঁড়া মানুষ মিছিলে,
কখনো মাথা তুলে প্রশ্ন করিনি দেশকে, বদলে আমায় কি দিলে।
মরিচঝাঁপিই বলুন বা আসামের চা বাগান,
ঘরকে উপড়ে দিলে যেই দিকে হাঁটা হোক সবই তো সমান।
তবে হুজুর, সে সবের থেকে এই হাঁটাটা আলাদা ।
এটা তো নিজের দেশ , মন্ত্রী আমলা নেতা কেরানী পেয়াদা , সকলেই আমাদের।
দাবী যদি জানাতেই হয় আজ কারো কাছে,
শান্তি বজায় রেখে সেটা বলবার তাই অধিকার আছে,
শুধু আমাদেরই নয়, নাগরিক পরিচয় যার আছে তারই। সুতরাং আনাড়ি কজন চাষা ভাবলাম রাজধানী হেঁটে যেতে পারি।
পথে কারা বাধা হলো জলকামান নিয়ে।
হয়তো বা ভেবেছিলো এ আগুন ফেলবে নিভিয়ে.
ওরে বাবা, সে কি জল, জলের কি তোড়!
যেন বেনোজল ধারা চলে ক্ষেতের ওপর,
আমাদের ক্ষোভ রাগ দুঃখ আবেগ সব যেন ভাসাবেই কামানের স্রোতে,
ঢিবি হয়ে জমে থাকা বঞ্চনা-খতিয়ান অতই সহজে কি পারা যায় ধুতে?
সুতরাং গা মাথা পা ভিজে চললো মিছিল।
কাঁটাতার বাধা দিলো, তবুও কি এতটুকু টললো মিছিল? সশস্ত্র বাহিনীরা ফিরে যাও বলে দিলো কড়া হুংকার
পায়ের আওয়াজ তবু আরো জোরদার,
হাজারের থেকে লাখ, লাখ থেকে কোটি হলো মিছিল বরং, দেখুন হুজুর ভিড়ে লাল নীল নেই কোনোখানে,
সকলের সেই এক ক্ষেতচষা রঙ।
আজকে অবশেষে হুজুরের হয়েছে দয়া,
মঞ্চ উঠেছে গড়ে, সূর্য আড়াল করে দেওয়া আছে সোনালী চাঁদোয়া,
দূর থেকে দেখি, আপনার চারদিক ইংরাজি শেষ অক্ষর দিয়ে ঘেরা,
যেখানে পাত্তা পায়না আমার দিশি বর্ণমালারা ,
তাই আমি বুঝতে পারিনা আপনার বক্তৃতার ভাষা , আপনারও উপায় নেই আমাদের মধ্যে নেমে আসা।
আসলে কি জানেন হুজুর,
দুটোতেই জল থাকলেও কান্না আর কামানের মাঝের ফাঁকে সাতটা সমুদ্দুর,
যেখানে বেচারি চাষীর কোনো ডিঙিনৌকারও নেই মালিকানা,
আমাদের কাজ শুধু পাঁচটা বছরে দেওয়া ভোট একখানা।
আমরা হাঁটতে থাকি। পৌঁছাবো কিনা সেটা আজও অজানা।
PrevPreviousউচ্চরক্তচাপের জটিলতা
Nextডাক্তারমশাই, আপনি ভয় পেয়েছেন?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পাপীহীন পাপ

July 24, 2026 No Comments

ঘোর পাপ যদি হয়, পাপী কারা তবে? তাদের নরকবাস শুরু কবে হবে? ঘোর পাপ যদি হয়, কেন এতদিন, অনাহারে লাদাখের গান্ধী মলিন? ঘোর পাপ সেটা

খুশির ঝিলিক

July 24, 2026 No Comments

মহোৎসবে যুবক পথে যুবতীরা গাইছে গান প্রতিবাদী আওয়াজ ওঠে ওয়াং চুকের বাঁচুক প্রাণ! অনশনের কঠিন পথে প্রয়োজনে জীবন দান ফাটছে মাথা লাঠির ঘায় সেই রক্তে

কেন উত্তম মহানায়ক?

July 24, 2026 No Comments

বাঙালি জনমানসে মহানায়ক উত্তম কুমার একাধারে চিরন্তন মিথ ও নস্টালজিয়া। তাঁর চলে যাওয়ার চার দশক পরেও রূপালি পর্দায় তাঁর উপস্থিতি সমানে উজ্জ্বল। শুধু তারকাদ্যুতি (Stardom)

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

July 23, 2026 No Comments

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

July 23, 2026 No Comments

দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিকল্প শক্তির উত্থান এবং প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ নতুন কিছু নয়। তবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পর্যবেক্ষকদের

সাম্প্রতিক পোস্ট

পাপীহীন পাপ

Arya Tirtha July 24, 2026

খুশির ঝিলিক

Shila Chakraborty July 24, 2026

কেন উত্তম মহানায়ক?

Sanjoy Mukherjee July 24, 2026

দিল্লির পাশে বাংলা।। ছাত্র-ছাত্রী আন্দোলনের সমর্থনে অভয়া মঞ্চ।। প্রতীকী অনশন ও অবস্থান।।

Abhaya Mancha July 23, 2026

জনআবেগ পেরিয়ে রাষ্ট্রপরিচালনার সংকটে বালেন

Sukalyan Bhattacharya July 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

653789
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]