Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডা. নন্দ ঘোষের চেম্বার ডক্টরস’ ডায়ালগের ফেসবুক লাইভে প্রকাশিত হবে ২৬শে ডিসেম্বর বিকাল ৫টায়।

IMG-20201224-WA0039
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • December 25, 2020
  • 7:29 am
  • No Comments

#ডা_নন্দ_ঘোষের_বই

*********************

মেডিক্যাল কলেজ আর ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ থেকে ডাক্তারি পড়ার পর সরকারি বন্ড পোস্টিং হিসেবে জঙ্গলমহলের শালবনী সুপারস্পেশালিটি হাসপাতালে শিশু-চিকিৎসক হিসেবে কাজে যোগ দিই। শহরের হাসপাতালের যাবতীয় সুযোগ-সুবিধে থেকে হঠাৎ করে প্রান্তিক হাসপাতালে এসে পড়লে যা হয়.. স্বাভাবিকভাবেই চোখে সর্ষেফুল দেখতে শুরু করি। ব্লাড ইনভেস্টিগেশন বলতে প্রায় কিছুই নেই। ওষুধপত্র আর যন্ত্রপাতিও তথৈবচ।

আদিবাসী-প্রধান এলাকার ছত্রে ছত্রে লুকিয়ে আছে দারিদ্র্য, অশিক্ষা আর কুসংস্কার। ততদিনে গোটা রাজ্যে কিংবা বলা ভালো গোটা দেশে চিকিৎসক নিগ্রহ চরম রূপ নিয়েছে। কারণে অকারণে জনতার রোষ আছড়ে পড়ছে নিধিরাম সর্দার ডাক্তারের ওপর। অথচ স্বাস্থ্য-ব্যবস্থার সমস্যার আসল জায়গাগুলো নিয়ে কোনও কথা হচ্ছে না। এই একই সময়ের আরও দুটো গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবো.. টুকটাক হাত-মকশো করা লেখার অভ্যেস ছিল বহুদিন কিন্তু সচেতনভাবে লেখার কথা কখনো ভাবিনি। পুণ্যদা (ডা. Punyabrata Goon) ‘স্বাস্থ্যের বৃত্তে’ নামে দ্বি-মাসিক পত্রিকায় লেখার কথা বলে। মূলত এখান থেকেই আমার লেখালেখি শুরু। লিখতে গিয়ে শুরুতে কিছু প্রযুক্তিগত সমস্যায় পড়তাম। সম্পাদক জয়ন্তদা (ডা. Jayanta Das) প্রায় হাতে ধরে সেসব ভুল শুধরে দিতো। লেখা নিয়ে প্রাথমিক ভয়গুলো কাটতে শুরু করলো। এই সময়ের আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সব্যসাচীদা (ডা. Sabyasachi Sengupta) আর কিছু পরে ঐন্দ্রিলদার (ডা. Aindril Bhowmik) লেখা পড়ে ফেলা। চমকে উঠেছিলাম! এত শক্তিশালী, এত সুস্বাদু লেখা কীভাবে সম্ভব! দুজনেই আমার মেডিক্যাল কলেজের সিনিয়র এবং লেখালিখিতে আমার অনুপ্রেরণা। যদিও খুব ভালো করেই জানি, ওরকম লেখা আমার পক্ষে অসম্ভব। কিন্তু গুণীজনেরা বলে গেছেন, লক্ষ্য অনেক উঁচুতে রাখলে তার খানিকটা অর্জন করা সম্ভব।

এই পটভূমিকায় আমার লেখার শুরু। আমি সাহিত্যিক নই। সাহিত্যের কিছুই বুঝি না। জনগণ আর চিকিৎসকের মধ্যে ভুল বোঝাবুঝি কাটানো, সাধারণ কিছু রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া, কুসংস্কার-অন্ধবিশ্বাস দূরীকরণ আর শিশুর যত্ন বিষয়ে কিছু টিপস.. মূলত এগুলিই এই বইয়ের উপজীব্য।

কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে পদে পদে বুঝতে পেরেছি, হঠাৎ করে আজন্মলালিত বিশ্বাসে ঘা দিলে অসফল হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মাদুলি জোর করে কেটে দিইনা বরং বলি “তোমার বিশ্বাস থাকলে বিছানার তলায় রাখো, বাচ্চার গায়ে দিও না।” আগে বিশ্বাস আর আস্থার জায়গাটা অর্জন করা দরকার। আমি চাই বিজ্ঞান জেনে তারা নিজেরাই তাবিজ-মাদুলি খুলে দিক।

বইতে ডা. নন্দ ঘোষ যথাসম্ভব সহজ ভাষায় বিজ্ঞানের কথা বলতে চেয়েছেন। লেখাকে আকর্ষণীয় করে তোলার জন্য সব লেখাই প্রশ্নোত্তরে।

বাংলা ভাষার বইয়ের পাঠক সংখ্যা ক্রমেই কমে আসছে। বোধহয় লেখক সংখ্যাই পাঠক সংখ্যাকে ছাপিয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থায় নতুন একটি বই ভাষাকে আরও কষ্ট দেবে কিনা জানিনা।

বইটির প্রচ্ছদ করেছেন শ্রী রতন সেন।

পরিবেশনায় স্বাস্থ্য শিক্ষা নির্মাণ।

প্রুফ দেখার ঝক্কি সামলেছেন শ্রী সঞ্জিত ভট্টাচার্য্য।

ছাপানোর দায়িত্বে ছিলেন শ্রী কালাচাঁদ ঘোষ।

পরিবেশনায় প্রণতি প্রকাশনী।

এই বই সাহিত্য নয়, গল্প-উপন্যাস নয়। বইয়ের লেখা পড়ে যদি একটি শিশুরও উপকার হয় সেটুকুই চাওয়া। আমি শুধু লেখার কাজটুকু করে দিয়েই হাত গুটিয়ে নিয়েছি। বইয়ের বাদবাকি দেখভাল প্রায় পুরোটাই সামলেছে ঐন্দ্রিলদা। বইয়ের ভূমিকা লিখেছেন আমার আদর্শ চিকিৎসক ডা. পুণ্যব্রত গুণ। ২৬ শে ডিসেম্বর থেকে বই পাওয়া যাবে। কোথায়, কীভাবে সেগুলো তাড়াতাড়িই জানিয়ে দেবো। সাধারণের কথা ভেবে বইয়ের দাম রাখা হয়েছে মাত্র ৮০ টাকা।

আপাতত বই সবার জন্য তুলে দিলাম। ভালো-খারাপ বিচারের ভার পাঠকের। বই পড়ে পাঠ-প্রতিক্রিয়া জানালে ভালো লাগবে। প্রয়োজনীয় মনে হলে নিজেদের পরিচিত মানুষজন কিংবা স্যোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে বইটির কথা জানান। ডা. নন্দ ঘোষ আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছার অপেক্ষায়।

PrevPreviousক্লান্ত নন যীশু
NextAYUSH, শল্যতন্ত্র এবং আয়ুর্বেদ – সার্জারির নতুন ধরনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

জুনিয়র ডাক্তারদের প্রতি অভয়া মঞ্চের সংহতি

October 26, 2026 No Comments

২৫ অক্টোবর ২০২৬ শারদোৎসব বাঙ্গালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনোৎসব। বহু শতাব্দী ধরে ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির মানুষের সহাবস্থান বাংলার সংস্কৃতির যে সমৃদ্ধ সমন্বয়বাদী চরিত্র গড়ে

কাঁদো, বাংলা কাঁদো

October 25, 2026 No Comments

★ “শারদীয়” নাকি “দুর্গোৎসব” বেছে, কীসে যে মরল, তারা কি শেষে জেনেছে? পাতে ভাত নেই। প্যান্ডেলে আছে ঠাকুর। দেখো প্রাণ ভরে। বুকস্টল ভাঙো “মাকু”র। হাঁটুর

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

October 25, 2026 No Comments

উপর্যুপরি কিছু ঘটনার অভিঘাতে আমার স্বভাবতই বিষণ্ণ পুজো আরও ম্লান, আরও দিশেহারা আজ। ভীঈঈঈষণ লম্বা একটা লেখা দিলাম তাই। এমনিতেই বাজে লেখা। একজনও না পড়লে

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

October 25, 2026 No Comments

“No two fermions can occupy the identical quantum state .” This is the principle articulated by the Austrian physicist Wolfgang Pauli when he introduced his

যাদবপুরের ব্যারিকেড 

October 24, 2026 No Comments

“ভালস্ট্রাসের ব্যারিকেডে আজ পর্যন্ত একুশটি, মানে একবিংশতি আক্রমণ চূর্ণ হইয়াছে।  এবার বোধ হয় ট্যাংক আসিবে।” সপ্তমীর গভীর রাতে মোবাইলের পর্দায় যাদবপুরের বামপন্থী বই এর স্টলে

সাম্প্রতিক পোস্ট

জুনিয়র ডাক্তারদের প্রতি অভয়া মঞ্চের সংহতি

Abhaya Mancha October 26, 2026

কাঁদো, বাংলা কাঁদো

Dr. Arunachal Datta Choudhury October 25, 2026

লাল বেনারসী আর কৃষ্ণগহ্বরের গল্প

Dr. Sukanya Bandopadhyay October 25, 2026

Another India, Cast Out of Time and Place: Why India’s Youth Movements Stop at the Rural Edge

K. Sahadevan October 25, 2026

যাদবপুরের ব্যারিকেড 

Debashish Goswami October 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

694999
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]