Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পাগলের প্রলাপ

IMG_20210204_193938
Dr. Sumit Das

Dr. Sumit Das

Psychiatrist
My Other Posts
  • February 5, 2021
  • 9:37 am
  • One Comment

‘পাগল’ কথাটা সাধারণত আমি সচেতন ভাবে এড়িয়ে যাই। কারণ একটা অশ্রদ্ধা এর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু যাদের যে কথাগুলো বলতে চাইছি তাদের কথাগুলো মানুষের কাছে ‘প্রলাপ’ বলেই পরিচিত। সেরকম কয়েক টুকরো প্রলাপ শোনাই।

★

গ্রামের চেম্বারে বসে আছি। বাইরে হইচইটা হঠাৎ একটু বেড়ে গেল। তারপর যেন মহিলা কন্ঠে একটা কান্নার আওয়াজও পেলাম। যাই হোক এগুলোকে পাত্তা দিই না। সাইকিয়াট্রিস্টরা অনেকটা সাধু সন্ন্যাসীর মত, শোক তাপের ঊর্ধ্বে উঠে যায়।

কিছুক্ষণ বাদে এক রোগী জরিনা বিবি এলেন। আটপৌরে পোষাকে সাধারণ ঘরের মহিলা। ডিপ্রেশনের রুগী। কথায় কথায় জিজ্ঞাসা করলাম বাইরে হইচই হচ্ছিল কেন। বললেন একটা মেয়ে খাবার চাইছিল, ক্ষিধে পেয়েছে বলে। সবাইকে বিরক্ত করছিল। তাই একটু পাউরুটি মিষ্টি খাওয়ালাম।

তারপর একটু চুপ করে থেকে বললেন “নিজের কষ্ট সহ্য করা যায়, অপরের কষ্ট কি সহ্য করা যায় ডাক্তারবাবু?”

★ ★ ★

স্ত্রী স্বামীকে নিয়ে চেম্বারে ঢুকলেন। স্ত্রীই বললেন ওনার স্বামীর কি কি সমস্যা হচ্ছে। অবসাদ, হতাশা, আত্মহত্যার চিন্তা ইত্যাদি। এবার আমি অমল বাবুকে জিজ্ঞাসা করলাম কি সমস্যা। উনি বললেন ডায়াবেটিস, হাই প্রেশার, কিডনির সমস্যা, চোখের সমস্যা ইত্যাদি। আর এর পরেও কি মন ভালো রাখা সম্ভব।

তারপর নিজের শরীরটার দিকে হাত দেখিয়ে বললেন, ” কি জানেন তো ডাক্তারবাবু। এই শরীরটা একটা জামার মত। একটু ছিঁড়ে যাচ্ছে আর আমি তালি দিচ্ছি। তালি দিতে দিতে একসময় দেখলাম জামাটাই আর নেই শুধু তালিগুলোই দেখা যাচ্ছে।”

★ ★ ★

জাহির। আমার চিকিৎসক জীবনের একেবারে প্রথম দিককার রুগী। অদ্ভুত একটা টেনে টেনে কথা বলে সাথে চোখের মুদ্রা। স্কিজোফ্রেনিক। স্ত্রীকে সন্দেহ করায় সে একটা সময় বিরক্ত হয়ে বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। জাকির মাঝে মাঝেই তাকে ফিরিয়ে আনতে যায়। ব্যর্থ হয়ে ফিরে আসে। সন্দেহ আরো দানা বাঁধে।

ওষুধ ঠিকঠাক খায়না। তবে যে কোনো কারনেই হোক এখনো মাঝে মাঝে আমাকে দর্শন দিয়ে যায়। সেদিনও এসেছে। সেই টেনে টেনে কথা। ভালো আছে, শুধু মাথার ভারী ভাবটা কমিয়ে দিতে হবে।

ওষুধ বুঝে উঠে পড়ে দরজা অর্ধেক খুলে আবার ঘুরে দাঁড়াল, “চললাম ডাক্তারবাবু। দেখা হবে জান্নাতে।” তারপর একটা ছোট্ট বিরতি দিয়ে যোগ করল ” ভালো লোকরা জান্নাতেই যায়।”

PrevPreviousসংগৃহীর রক্তের পরীক্ষা-নিরীক্ষা
Nextভুলে যাবেন না আমায়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
বাদশা গাঙ্গুলী
বাদশা গাঙ্গুলী
5 years ago

অসাধারণ,,,, সমাজের কাছে যেটা প্রলাপ,,, সেটাই হয়তো তাদের জগৎ।।।

0
Reply

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

659977
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]