Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাসপাতালের জার্নালঃ ইউ এস জি

IMG_20210206_183649
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • February 7, 2021
  • 9:04 am
  • No Comments

আজই পানহাটি সরকারি হাসপাতালের এক ডাক্তারের লেখায় এক ইউএসজি রিপোর্ট আর তার থেকে তৈরি হওয়া অনাসৃষ্টির কথা পড়লাম। কনডোম ক্যাথেটার পরানো রোগীর ইউএসজি রিপোর্ট এসেছে ইউরিনারি ব্লাডারে ক্যাথেটার টিপ দেখা যাচ্ছে না (কনডোম ক্যাথেটারে তা’দেখা যাবার কথাও না) আর তারপরেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ফলস প্যাসেজে ক্যাথেটার গেছে(এ’ক্ষেত্রে আদৌ তা’ নয় )। রোগীর বাড়ির লোককে সেই মত জানানোও হয়েছে যে ভুল ভাবে পরানো ক্যাথেটারের জন্য উদ্বেগজনক অবস্থা তৈরি হয়েছে (ইউএসজি করা ডাক্তারের রোগীর বাড়ির লোকের সাথে রিপোর্ট নিয়ে আলোচনা রীতি নয় যদিও)। বড় গোলোযোগ আর সংশ্লিষ্ট চিকিৎসকের হেনস্থা অল্পের জন্য হতে হতে হয়নি।

ইউএসজি সংক্রান্ত আমার নিজের জীবনের কিছু ঘটনা মনে পড়ে গেল।

খড়দায় দেখাতে এলেন একজন মহিলা। পেটব্যথা। ইউএসজি করাতে বললাম। রিপোর্ট এলো গলব্লাডার প্যাংক্রিয়াস কিডনি সব নর্মাল। ওই যেমন গতের রিপোর্ট হয় আর কি!
রোগিনী আমার কাছে রিপোর্টের সবটা শুনে বললেন রিপোর্টটা যেন বিশদভাবে প্রেসক্রিপশনে লিখে দিই।

এ’রকম ক্ষেত্রে সাধারণ ভাবে বিশদ না লিখে ‘ইউএসজি নর্মাল’ এইটি লেখাই প্রথা। বিশদে লেখার কারণ জিজ্ঞেস করতে আমেরিকা প্রত্যাগত তিনি বললেন, সে’দেশে থাকতে ল্যাপারোস্কোপি করে তাঁর গলব্লাডার বাদ দেওয়া হয়েছে।

সেই তখন ল্যাপারোস্কোপি ও’দেশে সবে শুরু হয়েছে। এ’খানে তখনও পেট কেটে… মানে গলব্লাডার অপারেশন মানেই পেটে মস্ত দাগ। ল্যাপারোস্কোপির সুক্ষ্ম চিহ্ন তা’ও আবার আমবিলিকাস মানে নাভির দাগের সাথে মিলিয়ে কেন না কসমেটিক কারণে বিশেষ করে মহিলা শরীরে দাগ রাখা বারণ, ইউএসজি যিনি করেছেন দেখতেই পাননি সম্ভবত। তারপর যা হয়, তাড়াহুড়োয় ভেবে নিয়েছেন গলব্লাডার ঠিকঠাক রয়েছে, ভাবাটা ভুল যদিও। সেই মত তিনি রিপোর্টেও লিখেছেন।

রোগিণী প্রচণ্ড আইন জানা মহিলা। এ’দেশে এসে তাঁর গলব্লাডার স্বস্থানে আছে জেনে তিনি প্রবল উল্লসিত কম্পেনসেশনের আশায়। হয় ওখানে, ভুল অপারেশনের জন্য নয় এখানে মিস্-ডায়াগনোসিসের জন্য। আদায় করবেনই।
কথায় কথায় জেনেছিলাম আর পাঁচদিন পর তাঁর মার্কিন মুলুকে ফেরার কথা। বিপদ বুঝে আমি এক হপ্তা চেম্বারে ডুব দিলাম। যাতে তিনি আমাকে অন্তত এই কেসে সাক্ষী না মানতে পারেন।

আমার প্রাকটিশ জীবনের গোড়ার আর এক জনের কথা বলি। ইনিও রোগিণী।

অনূঢ়া বছর পঁয়ত্রিশের মহিলা। রক্তশূন্য… সাদা। হাত পা সমেত সারা শরীরই ফোলা। পরীক্ষা করতে গিয়ে দেখি পেটে বিরাট টিউমার।

আত্মীয়দের বাড়ি আশ্রিতা। ষণ্ডা দেখতে কিছু পরোপকারী যুবক তাকে নিয়ে এসেছে।

তড়িঘড়ি আলট্রাসোনোগ্রাফি করতে পাঠালাম। সদ্য পোস্টগ্রাজুয়েট করা মাথায় বহু মারাত্মক রোগ গজগজ করছে। খানিক বাদে চেম্বারের সামনে সাইকেলের বেল বাজল। মফসসলের ছোট ইউএসজি সেন্টার থেকে লোক এসেছে। সে সন্তর্পনে কানের কাছে মুখ এনে বলল,
ও ডাক্তারবাবু, ও’টা টিউমার কোথায়, স্যার (মানে ইউএসজির ডাক্তারবাবু) তো বলছেন ফিটাস।
কাণ্ড ভাবুন, কোথায় আমার অনভিজ্ঞ মাথায় তামাম কঠিন রোগের লিস্টি আর কোথায় অবিবাহিত মেয়ের প্রেগন্যান্সি, যা বাড়ির লোককে সেই মফসসলে বললে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারব কি না সন্দেহ।

ইউএসজি করেছেন যিনি, একই বিপদ তাঁরও। অতি কষ্টে দু’জনে মিলে বাড়ির লোককে বোঝানো হল, আমরা ঠিকঠাক বুঝতে পারছি না পেটে কী হয়েছে। তাড়াতাড়ি কলকাতায় নিয়ে যাওয়াই ভালো। বাড়ির লোক পরে জানিয়েছিলেন কলকাতায় অপারেশন হয়েছে। খুব সময়মত খারাপ টিউমার(?) ধরা গেছে বলে অল্পের জন্য রক্ষা পেয়েছে রোগিনী। একজন আবার জিজ্ঞেস করলেন, হোমিওপ্যাথি ওষুধের জন্য এ’রকমের টিউমার হতে পারে কি না। তিনি নাকি মাঝে মাঝে রোগিনীকে হোমিওপ্যাথি ওষুধ দিতেন।

বুঝলাম।

কত অভিজ্ঞতাই যে একজীবনে হল।

PrevPreviousক্রশম্যাচিং, রক্তের মূল্য, ইত্যাদি
Nextবাংলায় আধুনিক আয়ুর্বেদ-চর্চার সংক্ষিপ্ত ইতিহাস এবং “নব্য-আয়ুর্বেদ”Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

May 28, 2026 No Comments

কথা বলুন, আমাকে বলতে পারতিস, কেন, কেন এমন করলি- যত ঢপবাজি। প্রতিবার ডিপ্রেশনের জন্য আত্মহত্যার ঘটনা ঘটার পর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কেন আমার

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

সাম্প্রতিক পোস্ট

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

মানসিক স্বাস্থ্য নিয়ে ট্যাবুগুলো ভাঙি

Dr. Indranil Saha May 28, 2026

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625967
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]