Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

হাসপাতালের পুজো পার্বণ

IMG_20210220_204420
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • February 21, 2021
  • 9:12 am
  • No Comments

হাসপাতাল থাকলে কিছু মিছু পুজোআচ্চাও হয়|হয় বৈকি|ইমার্জেন্সির হট্টগোলের আবডালে শালুক টানিয়ে বিশ্বকর্মাকি জয় হয়|ক্রমশই বিখ্যাত হয়ে উঠতে থাকা শনির থানটাতে বারবেলার সিন্নি চাপে|বজরংবলীর লাল শরীর আর হলুদ গদার সামনে সিকি আধুলি টুকটাক পড়তে থাকে বছরভর|অথচ হোস্টেল টোস্টেল ছাড়া নিখাদ হসপিটালে সরস্বতী পুজোর দেখা মেলা ভার|সাধেকী লেখাপড়ায় মন নেই আর|দিনরাত কি সমস্যা, ব্যথা কোথায় এইসবের ফোঁকরগলে বিদ্যা আর তাঁর দেবী দুজনেই ফি বছর এবসেন্ট এখানে|

সরস্বতী পুজোর অনকলে ডিউটি দিতে দিতে ভাবছিলাম এসবই|সামনে অনেক্ষণ হাঁ করে হাই তোলা হ্যারিসন|টুকুস টাকুস করে চলছে ইমার্জেন্সি|বিকেল হবো হবো করছে|শেষ শীতের ওম টুকুর মধ্যে দুমদারাক্কা ঢুকেপড়ছে ফিনফিনে হাওয়া|ঢালু রোদে চকচক সজনে ফুলের পাতলা লাজুকতা উপুড় করে দিচ্ছে বসন্ত বসন্ত হাবভাব|ধুর ছাতা, এসময় ডিউটি ফিউটি ভাল্লাগে!

ধুম করে হ্যারিসন বন্ধ করি|তখনি তেঁনারা আসেন|হলুদ শাড়ির বয়েস বড়োজোর সতের আঠেরো|চকোলেট পাঞ্জাবীটির গালে এবারো খেবড়ো কচি দাড়ি|একি! এই বাসন্তিক বিকেলে হঠাৎ হাসপাতাল!

প্রশ্ন করি: কিরে কি হয়েছে?

হলুদ শাড়ি খুঁড়িয়ে হাঁটছে|চোখে টসটসে জল ঠিক যেরকম ক্লাসে নীলডাউনের সময় গার্জিয়ান দেখে ফেললে মুখ টুখ হয় সেরকমই কাঁচুমাচু মুখ ছেলেটির|

কিরে শুধু কাঁদবি না বলবি কি হল?

এতক্ষণে তেনার ফোঁপানি ভেদকরে ফুটে ওঠে অস্ফুট কথাটুকু|না কোনও ব্যথার কথা নয়|
‘মা বকবে …জানতে পারলে …চালাতে পারে না|ফেলে দিলো।’

এতক্ষণে বোঝা যায় বেপারটা|বাড়ি থেকে বেরিয়ে তিনি চেপেছেন চকোলেট পাঞ্জাবির চকচকে পালসার-এ|ভালোই ছিল সব|এখন পড়ে গিয়ে মচকে যাওয়া পা তিনি লুকোবেন কি ভাবে!
অভিমানের তীর যাঁর দিকে তিনি এখন আপ্রাণ চেষ্টা করছেন সামাল দিতে|..আরে কিচ্ছু হবে না|দেখা কি হয়েছে|পা টা দেখা স্যারকে|

তা আমি দেখি|খস খস ব্যথার ওষুধ|টক্সয়েড লিখতে লিখতে মনে পরে কত কি|

ঠিক এরকম না হলেও অঞ্জলির ফোঁকর গলে গোলাপ ছুঁড়ে দেওয়া নিজস্ব সরস্বতীর দিকে|প্রসাদ হাত পেতে নিতে গিয়ে আলতো ছুঁয়ে দেওয়া আরাধ্য হাতের কাঁচা হলুদ স্পর্শগুলি|কম কিছু ছিলো না সে সময়|স্মৃতি যখন আসে হুড়মুড়িয়েই আসে|লহমায় চলে যাই ক্লাস টেন|কচি গোঁফ|এটলাস সাইকেল|

দুপ্পুর থেকে দাঁড়িয়ে আছি সে আসবে|এই প্রথম তার শাড়ী|চিঠি গেছে সময়ই|বলা ভালো চিরকুট|

‘তিনটায় এস|বকুলতলায়|হলুদ শাড়ি পড়লে কেমন লাগে দেখবো|’

দাঁড়িয়ে আছি অনেক্ষণ|খুব দ্রুত পেরিয়ে যাওয়া সময়ে চোখ খুঁজছে নীল লেডিবার্ড, হলুদ শাড়ি|কাঁধের উপর গড়িয়ে আসা চুল|

সে আসেনি|বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এসেছে বকুলতলায়|বিবেকব্রতী সংঘের প্যান্ডেল থেকে অবিরাম ভেসে এসেছে :হাল্লো ..মাইক টেস্টিং ..হ্যালোও .|আরেকটু পরেই আমাদের পুজোয় আজকের অনুষ্ঠান এক বিরাটটট মোমবাতি প্রতিযোগিতা|হালকা হিমেল সন্ধ্যায় রাত জেগে লেখা চিঠি, ঘন ঘন চেন পড়ে যাওয়া এটলাস সাইকেল এক বুক অভিমানে আস্তে আস্তে ফিরে এসেছিলো ব্রীজের ঘাটে|সন্ধ্যার ঘোলাটে রোডলাইট চকচক করছে জলে|চূর্ণীতে ভাসিয়ে দেওয়া সেই চিঠির কথা জানতে পারেনি কেউই|কোনও দিন|পরে জানতে পারি চিরকুট পাকড়াও হওয়ায় সে বছর গৃহবন্দী ছিল সে|

হাসপাতালের ডিউটি তো আর পঞ্জিকা টিকা দেখে হয় না! অষ্টমীর সন্ধ্যা, হোলির দুপুর, কিংবা কালীপুজোর রাত পরিবার থেকে দূরে কেউ না কেউ রাত জাগে ইমার্জেন্সির ব্যস্ততায়, অপারেশন থিয়েটারের হলুদ আলোয়|মাঝে মধ্যে ফোন আসে|বাড়ি থেকে|কিগো কি খেলে আজ?

এক চিমটে আবীর কপালে লাগিয়ে দিতে দিতে জ্যোসনা মাসি কাগজের ঠোঙা থেকে লাড্ডু বের করে|একটা খান ডাক্তারবাবু|বছরকার দিন|
তারই মধ্যে এসে পরে হাঁফ ওঠা দু বছর|

নেবুলাইজেশনের পর পাঁজরের কমে আসা ডিস্ট্রেস, আস্বস্ত মা, তৃপ্তির ..আসি ডাক্তারবাবু|

একমাত্র বিশ্বকর্মা পুজোয় পরিমল মিস্ত্রীর ছুটি|সারাবছর পাথরের শিল খুঁদে খুঁদে তিনি ধার দেন|নিপুণ দক্ষতায় এঁকে দেন মাছ কিংবা ফুল, পাথুরে ক্যানভাসে|পাড়ায় পাড়ায় ভরা দুপুরে এখনো শোনা যায় তার ‘ধার করবেন? শিল ..নোড়া ….’
টেনিস এলবোর যন্ত্রণা নিয়ে সে আজ হাসপাতালে হাজির|

এইসব মিক্সার গ্লাইন্ডার, গুঁড়ো মশলার যুগে তোমার শিলনোড়া ধার চলে? ওষুধ লিখতে লিখতে প্রশ্ন করি|

সে হাসে|চলে বাবু|নাইলে বাঁইচ্যা আছি কেমনে!

ব্যথার ওষুধ|একঘেঁয়ে রেস্ট নেবার এডভাইস|এইসব গুছিয়ে নিয়ে দুপুরের ঝাঁ ঝাঁ রোদে হাসপাতালের গেট দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় পরিমল মিস্ত্রী|তাঁর পাথুরে শরীর|কাছা দিয়ে পরা ধুতি|বিশ্বকর্মার মতনই|

হাসপাতালের ইমারজিন্সির পাশে প্যান্ডেল করে পুজো হচ্ছে|শোনা যাচ্ছে: বিশ্বকর্মাকি ..জয়

PrevPreviousআমার ব্যবহারই আমার পরিচয়
Nextএখন রেডিও শোনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626128
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]