Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ছোড় দো আঁচল

Sridevi
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • April 3, 2021
  • 9:54 am
  • No Comments
এই পা ঢাক, পা ঢাক বলতে বলতে বড়মা আঁচলটা দিয়ে আমাদের দু ভাইয়ের পা ঢেকে দিল। শান্তির জল পায়ে পড়তে নেই। তারপর আরতির প্রদীপের ওম আঁচলে নিয়ে আমাদের মাথায় ঠেকিয়ে দিত। ছোটবেলা থেকেই আঁচল জড়িয়ে বড় হয়েছি। ঠাকমার সাদা শাড়ি, সরু কালো পাড়, আঁচলে চাবির গোছা। যখন হাঁটত তখন এক সুন্দর আওয়াজ, যেন হ্যামলিনের বাঁশি। আমরা পিছন পিছন ঘুরতাম। যদি একবার আলমারিটা খোলে – খাজানাই খাজানা। তিন, চার থাকে আচার, আমচুর, লেবু লজেন্স। খালি হরলিক্সের বোতলে রাখা খুচরো পয়সা। তখন এত ‘কন্টেনার’ পাওয়া যেত না। খালি শিশিতেই থাকত গুড় থেকে সরষের তেল, হজমি গুলি থেকে আমাদের খেলার কাচের গুলি। বৌদিদি আমাদের মামারবাড়িতে কাজ করতো। মাকেও মানুষ করেছে, আমাকেও। রোজ দুপুরে বৌদিদি বারান্দায় রোদে শুয়ে ‘উমরো ঝুমরো’, ব্রম্মদত্যির গল্প বলত। ভূয়ে শুতে নেই, তাই আঁচলটা ছড়িয়ে দিত। আমি গল্প শুনতে শুনতে আঁচলের ওপরেই ঘুমিয়ে পড়তাম।
ছোটবেলায় আমার একটা বদভ্যাস ছিল মায়ের শাড়ির আঁচল চিবোনো। একবার ট্রেনে যেতে যেতে ভুল করে পাশে বসা অন্য ভদ্রমহিলার আঁচল চিবিয়েছিলাম। কিন্তু মা মা টেস্ট না পাওয়ায় পরে ভুল বুঝতে পারি। আঁচলের সবচেয়ে লোভনীয় অংশ ছিল আচলের খুঁট। তাতে বাঁধা থাকতো সাত রাজার ধন। কেউ বাড়িতে এলে আমরা প্রণাম করে জুল জুল করে ভালো ছেলের মতো দাঁড়িয়ে থাকতাম। প্রণামে ভক্তির থেকেও বড় ছিল খুঁট খোলার চাবি। কখন খুঁটটা খুলে ১ টাকা বা ২ টাকা বেরবে। সেটা নিয়েই দৌড় পাড়ার মোড়ের মাথার দোকানে।
উত্তম- সুচিত্রা,ইস্টবেঙ্গল-মোহনবাগানের মতো বাঙালির আরেকটা তর্কের বিষয় ছিল মায়ের না বউয়ের আঁচল। এই চর্চা বেশি চলতো দুপুরে খাবার পর এঁটো হাতে বসে মা-কাকিমার আড্ডায়। কাশীদা বিয়ের ৬ মাস পর বউকে নিয়ে আলাদা থাকতে শুরু করলো- ও বউয়ের আঁচল ধরা, মেনীমুখো। নকুড়দা বিয়ের পরেও মাইনের টাকাটা মায়ের হাতে তুলে দিত, ও মায়ের আঁচল ধরা। এতই যদি মাতৃভক্তি তাহলে বিয়ে করেছিলিস কেন? কিছুতেই কেউ খুশি হয় না। পাড়ায় কিছু বউদির খুব ঝগড়ায় সুনাম ছিল। ওরা কোমরে আঁচল জড়িয়ে ঝগড়া করতে পারত। বিশুদা প্রতি শনিবার স্বপ্না বৌদিকে নিয়ে সিনেমা বা নাটক দেখতে যেত। বৌদির মাথায় ঘোমটা আর আঁচল গায়ে জড়িয়ে বেরোত। একদিন বৌদির আঁচল গায়ে জড়ানো ছিল না বলে বিশুদা বাড়িতে নাটক করেছিল। আঁচল মানে কর্তৃত্ব!
শাড়ির আঁচল দু রকম হোত। কুঁচি দিয়ে পরা শাড়ি আর আটপৌরে ভাবে পরা। রুমিদিরা কুঁচি দিয়ে শাড়ি পরতো। যখন আঁচল উড়িয়ে কোচিং ক্লাসে যেত তখন প্রজাপতি প্রজাপতি লাগতো। আর তারপর দেখলাম মিঃ ইন্ডিয়ায় শ্রীদেবীর সেই নীল আঁচল বা মাধুরীর ‘ধক ধক’ এর আঁচল। বুঝলাম আমরা বড় হয়ে গেছি।
PrevPreviousগ্যাস লাইটিং
Nextকোল্যাটারাল ড্যামেজNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

May 12, 2026 2 Comments

দু কোটি নব্বই লক্ষ (৪৬%) ভোট পেয়ে বিজেপি আজ পশ্চিমবঙ্গের মসনদে। কারা এদের এতো ভোট দিলেন? সরকারি আর বেসরকারি তৃণমূলীরা যথারীতি এদের পুরো নির্বাচকমন্ডলিকেই (electorate)

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

May 12, 2026 1 Comment

নিজ বাসস্থানের সন্নিকটে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রজয়ন্তী পালন করছেন – তাঁর সঙ্গে তাল মিলিয়ে বেসুরো গলায় গান গাইছেন কুনাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (যিনি, যদ্দূর সম্ভব,

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

May 12, 2026 No Comments

।।মেঘের আড়ালে সূর্য।।

May 11, 2026 No Comments

কোথায় চল্লে, মক্কা মদিনা তুমি বুঝি মায়াপুর? পীঠ স্থানেই মোক্ষ মেলেনা পুণ্যের পথ দূর!! পুণ্যের আশা মক্কায় ফাঁকা ব্রজ ধামে নেই পুণ্য বহুজাতিকের ঢাক ঢোলে

“থ্রেট কালচার”

May 11, 2026 No Comments

রবীন্দ্রনাথের জন্মদিনে কি লিখবো ভাবতে গিয়ে দেখলাম ওঁকে নিয়ে অনেক লেখা লিখেছি। সুধী পাঠক, মার্জনা করবেন, আত্মপ্রচার এর মতো শোনালেও আজ নিজের কথা একটু লিখি।

সাম্প্রতিক পোস্ট

লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব নয়

Kanchan Sarker May 12, 2026

জননেত্রী জনবিচ্ছিন্ন হয়ে পড়লেন

Dr. Bishan Basu May 12, 2026

দ্রোহে শপথে রবি স্মরণ ll আহ্বায়ক মনীষা আদকের বক্তব্য

Manisha Adak May 12, 2026

।।মেঘের আড়ালে সূর্য।।

Shila Chakraborty May 11, 2026

“থ্রেট কালচার”

Dr. Samudra Sengupta May 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

621891
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]