Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শিরা

FB_IMG_1617758175826
Dr. Chinmay Nath

Dr. Chinmay Nath

Orthopedic Surgeon
My Other Posts
  • April 13, 2021
  • 6:42 am
  • One Comment

বাঙালি রোগীদের শরীরের সর্বত্র বিরাজমান অঙ্গ বা অংশ হল ‘শিরা’। কোমরে,ঘাড়ে, মাথায় বা হাঁটুতে কোনো সমস্যায় ভুগছেন আর শিরা নিয়ে নিজেকে এবং চিকিৎসককে ব্যতিব্যস্ত করেন নি, এমন রোগী লাখে একজনও মিলবে কি না সন্দেহ।

কোমরে ব্যথার সাথে সাথে পায়ে যদি ব্যথা করে, তবে বেশীরভাগ মানুষের ধারণা সেটা ‘শিরার দোষ’।

মাথার উপর হাত ওঠে না- এমন এক মধ্যবয়স্ক রোগী আমাকে বললেন, ‘ডাক্তারবাবু, আমার ডান কাঁধের শিরা-টা আটকে গেছে।’ আসলে তাঁর হয়েছিল ‘পেরিআর্থ্রাইটিস’ অর্থ্যাৎ ‘ফ্রোজেন শোল্ডার’।

‘ডাক্তারবাবু, আমার হাঁটুর শিরায় এত ব্যথা!’
‘ডাক্তারবাবু, আমার শিরার উপর শিরা উঠে গেছে’
এইসব কথা যদি কোনো অস্থি বা স্নায়ু বিশেষজ্ঞ জীবনে না শুনে থাকেন- তাহলে তিনি যে বাংলায় ডাক্তারি করেন না, একথা হলফ করে বলে দেওয়া যায়।

‘শিরায় টান ধরেছে।’
‘শিরার ব্যথা।’
‘শিরা ফুলে উঠেছে।’
‘শিরায় জ্বালা করে।’
‘শিরা শক্ত হয়ে গেছে।’

বাঙালির শরীরে ‘শিরা’ যে এমন সর্বব্যাপী একটি বস্তু এবং তা অ্যানাটমির সমস্ত জ্ঞানভান্ডারের বাইরে- তা কি আর প্র‍্যাকটিস শুরু করার আগে জানতাম!

কোমরে ব‍্যথা নিয়ে বহু বছর ধরে ভুগে চলা এবং রাণাঘাট থেকে ভেলোর, অন্ততঃ আঠেরোজন ডাক্তার দেখিয়ে ফেলা এক রোগী আমাকে জিজ্ঞাসা করলেন, ‘ডাক্তার বাবু, আমার কি সত্যিই শিরার দোষ? না হলে এম আর আই তে কিছু পাওয়া যাবে না কেন?’

আমি বললাম, ‘আপনার স্বপ্নদোষ হতে পারে, কিন্তু শিরার দোষ মোটেও নয়।’

ঘাড়ে স্পন্ডিলাইটিস হয়ে মেরুদন্ডের হাড় ক্ষয়ে বেঁকে যাওয়া রোগী অনেক সময়েই তার ডাক্তারকে আশ্বস্ত করেন, ‘কিছু না, শোওয়ার দোষে ঘাড়ের শিরায় টান ধরেছে।’

মেরুদন্ডের স্লিপ ডিস্ক অপারেশন করে পরদিন সকালে রোগীকে দেখতে গেছি। ‘কেমন আছেন?’

‘ডাক্তারবাবু, ব্যথা তো চলে গেছে। কিন্তু শিরায় মাঝে মাঝে কেমন ঝিলিক দিচ্ছে।’

সুদূর মফঃস্বলে প্রথম চেম্বার করতে গিয়ে কলকাতা নিবাসী একজন তরুণ স্নায়ুবিশেষজ্ঞ আবিষ্কার করলেন যে, তাঁর চেম্বারের বাইরে নতুন বোর্ড লাগানো হয়েছে ‘কলকাতার বিখ্যাত ব্রেন ও শিরা বিশেষজ্ঞ ডাঃ অমুক চন্দ্র তমুক’। বাইরে অসংখ্য শিরা-র রোগীর ভীড়। সেসব দেখে সেই অমুক ডাক্তারবাবুর তখন রক্তচাপ বেড়ে গিয়ে ব্রেনের শিরা ছিঁড়ে যাওয়ার জোগাড়!

ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া একটি ছেলের বাবা আমাকে একবার বলেছিলেন, ‘ডাক্তারবাবু, আমার ছেলের হাঁটুর শিরা ছিঁড়ে গেছে। মাইক্রোস্কোপ ঢুকিয়ে অপারেশন করতে হবে। আপনার কাছে হবে?’

অবলীলাক্রমে বললাম, ‘হ‍্যাঁ, হবে।’

কারণ ততদিনে ‘শিরা ছিঁড়ে যাওয়া’ র আসল মানে আমি বুঝে গেছি।

PrevPreviousবিবর্তনঃ শিশুঘাতী কিংকং
Nextপাপেট এবং পাপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Subhamita Maitra
Subhamita Maitra
5 years ago

Truly enjoyed! Actually peripheral veins are the only superficially visible ducts. People can easily see it. Swelling in the veins in palms or feet is also often prominent. I think that’s the reason why people relate everything so easily with vein! I personally had an experience to know that seizures are super imposition of veins!!!

0
Reply

সম্পর্কিত পোস্ট

Does Amit Shah know who Peter Kropotkin is?

November 12, 2026 No Comments

Under the leadership of Union Home Minister Amit Shah, rallies and similar events are being organised across the country, ostensibly to “protect democracy” and “eradicate

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

November 12, 2026 No Comments

কালীপুজোর রাত্রে ডা. সুপ্রিয় বসু যখন স্টলে ঢুকলো, তখন আমাদের বুক স্টল পুলিশে পুলিশে ছয়লাপ। এত পুলিশ দেখে সুপ্রিয়দা কোনরকমে বাইক স্ট্যান্ড করে দৌড়ে এলো,

কোজাগরী

November 12, 2026 No Comments

কার্তিকের পড়ন্ত বিকেল। একটু পরেই নেমে আসবে কোজাগরী সন্ধ্যা। দশকর্মার দোকান ফাঁকা। ফলের দোকানের ভিড়ও পাতলা হয়ে এসেছে। রাস্তার এক পাশে কেতরে পড়ে আছে থোড়ের

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

November 11, 2026 No Comments

বিবেকানন্দের ছবিযুক্ত আর এস এস পরিচালিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টারে ‘আপত্তিকর ‘  শব্দ লেখার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একজন ছাত্রীকে  বহিষ্কার করার

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

November 11, 2026 No Comments

Abstract Anatomical dissection was an all- encompassing love in the field of medicine during the late 1780s in America. Anatomists were even tagged with the

সাম্প্রতিক পোস্ট

Does Amit Shah know who Peter Kropotkin is?

K. Sahadevan November 12, 2026

বই পড়া তো অন্যায় নয়, বই কেনাও অপরাধ নয়।

Dr. Aindril Bhowmik November 12, 2026

কোজাগরী

Dr. Sukanya Bandopadhyay November 12, 2026

ছাত্র-ছাত্রীদের উপর থেকে অন্যায় শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা হোক

Dr. Punyabrata Gun November 11, 2026

Quidne Mortui Vivos Docent? – “Dissection” without Knife – The Two Systems of Anatomical and Medical Knowledge

Dr. Jayanta Bhattacharya November 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700563
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]