Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পিজিয়ান সুপারস্টিশন

Screenshot_2021-10-19-22-53-11-13_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 20, 2021
  • 8:15 am
  • One Comment

প্যাভলভ এর কন্ডিশন্সড রিফেক্স এর এক্সপেরিমেন্ট এর গল্পটা কম বেশি সবাই আমরা জানি। প্রথম ধাপে খাবার দেখে কুকুরের লালা ঝরা, দ্বিতীয় ধাপে খাবার এর সাথে ঘন্টা বাজানো আর পরের ধাপে খাবার নেই অথচ স্রেফ ঘন্টা বাজানো শুনেই কুকুরের লালা ঝরা। সে তুলনায় বিহেভিয়ারাল সাইকোলজিস্ট বি এফ স্কিনার এর “পিজিয়ান সুপারস্টিশন” নামের এক্সপেরিমেন্ট যেটা এক্সপেরিমেন্টাল সাইকোলজির জার্নালে ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিল সেটা নিয়ে খুব বেশি চর্চা হয় নি।

একটা বাক্সের ভেতর কিছু ক্ষুধার্ত পায়রাকে ভরে রেখে রেন্ডম ইন্টারভ্যালে তাদের খাবার দেয়া হত। দেখা গেল যে পায়রাগুলোর ব্যবহারের মধ্যে কিছু প্যাটার্ন তৈরি হয়েছে। কোনো পায়রা খাবার পাওয়ার আশায় তিনবার গোল হয়ে ঘুরছে, কেউবা আবার নিজের শরীর দোলাচ্ছে ইত্যাদি। পায়রাগুলির ওই বিশেষ আচার-আচরনের সাথে তাদের খাবার পাওয়ার কোনোই সম্পর্ক ছিল না। তবুও ওগুলো অভ্যাসে পরিণত হয়েছিল। স্কিনার ওই অযৌক্তিক রিফ্লেক্সিভ আচরণগুলোকেই সুপারস্টিশন আখ্যা দিয়েছিলেন।

মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনেও এমনধারা অজস্র রিচুয়াল বা আচার-আচরণের সন্ধান পাওয়া যাবে যেখানে কোনো একটি পুরষ্কার লাভের আশায় তার আচরণের কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যাবে না। স্নান করে অঞ্জলি দিতে হবে অর্থাৎ ঠাকুরের কাছে কিছু চাইতে হবে এই আচরণে যারা অভ্যস্ত তাদের যদি প্রশ্ন করা হয় যে তার প্রার্থনা পূরণ হওয়ার সাথে স্নান করা বা না করার কি সম্পর্ক তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া অসম্ভব। একমাত্র উত্তর হল, এটাও একধরনের রিফ্লেক্স।

মটরদানার থেকে সামান্য বড় সাইজের ব্রেইনওয়ালা ওই বোকা পায়রাগুলো বোঝে নি যে গোল গোল ঘোরার সাথে তার খাবার পাওয়ার কোনোই সম্পর্ক নেই। তার চেয়ে অনেক অনেক বড় সাইজের মস্তিষ্কের অধিকারী মানুষ বলে জীব যে কবে বুঝবে কে জানে।

PrevPreviousনিরীহাসুরের আরেকটা সপ্তমী
Nextনীলনয়না স্বর্ণকেশী ও ছাতিমসন্ধ‍্যায় পেট খারাপNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Dr Dayal Bandhu Majumdar
Dr Dayal Bandhu Majumdar
4 years ago

স্নান করে প্রার্থনা একটা সংস্কার। আমরা সাধারনত পূজা বা প্রার্থনার আগে স্নান করে নিই। বিপদে পড়লে প্রার্থনার সময় আর স্নান করার সুযোগ থাকে না। আসলে প্রার্থনার প্রচলিত ধারণা বা উদ্দেশ্যটাই ভুল । ঈশ্বর বা দেবতা কোন মুদির দোকান নয়; পাঁচ টাকা দিয়ে একটা ডিটারজেন্টের পাউচ কিনে আনলাম! আধ্যাত্মিক শিক্ষার অগভীরতা থেকে এসব ধারণার জন্ম। পাঁচ মিনিট ( পড়ুন পাঁচ টাকার) প্রার্থণা করলে একটা জিনিস পাব আর দশ মিনিট করলে দুটো পাব এমন বানিয়া বুদ্ধির সাথে প্রার্থনার কোন যোগ নেই। আমার বিক্ষিপ্ত মনকে শান্ত করার একটা উপায় প্রার্থনা। সেটা প্রার্থনা করে হতে পারে, একটা Alprazolam tablet খেয়ে ভাল ঘুম হলেও হতে পারে। এই প্রার্থনার সাথে ” ফুল -বেলপাতা- আজান” জুড়ে গিয়েই সব গন্ডগোল করে ফেলেছে। একই ভাবে Alprazolam এর সহজ লভ্যতা একে একটা বিপজ্জনক জিনিসের তকমা দিয়েছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675996
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]