Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বংশগতি

IMG_20211215_224806
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • December 16, 2021
  • 7:47 am
  • No Comments

আমি বলেন্দ্রনাথ ঘোষ। এই ঘোষবাড়ির সব চে বড় ছেলে। আমাকে ডাকনাম ধরে, বল্টু বলে ডাকার আর কেউই বাকি নেই। মা বাবা কাকা জ্যাঠা কেউ না। বাইশারির বিখ্যাত ঘোষদের বংশধর আমরা।

বহুদিন পর ভাইফোঁটা হল এককালের একান্নবর্তী এই বাড়িতে। বহুদিন আগে সেই ছোটোবেলায় হত। তারপরে সব ছড়িয়ে ছিটিয়ে গেলাম আমরা। বাহান্ন রকম আবর্তে বাহান্নবর্তী হয়ে গেলাম তুতো ভাইবোনেরা।

আমার থেকে বয়সে অনেক ছোট খুড়তুতো ভাই সল্টু সপরিবারে দিল্লি থেকে ফ্লাইটে আসছে। একটু দেরি হবে আসতে। তুতো ভাইবোনেরা সবাই আসতে পারেনি। তবু বেশ কয়েকজন এসেছে ছানাপোনা নিয়ে।

কতদিন পর আবার একসাথে হওয়া গেল। পুরোনো স্মৃতির জাবর কাটা। আর আধুনিক কালের হাল হকিকত বিনিময়। এই সব হতে হতেই শেষতম প্রজন্মের কথা উঠে এল।

এর বাচ্চা, তার নাতি নাতনি। সবার মুখ চিনি না। চেনার প্রশ্নই নেই। কিন্তু নিশ্চিত জানি ওই শিশুদের জিন ছানবিন করলে দু’চারটে নয় অনেক বেশিই মিল ধরা পড়বে আমার সাথে। একই রক্তের বংশধর আমরা।

পাঁচ ছয় থেকে বারো তেরো বছরের এই বাচ্চারা প্রায় সবাইই আধুনিক প্রযুক্তিতে খুব দড়। একেবারে নতুন বেরোনো মোবাইলের সব ফিচার আর সেটিং এদের আঙুলের ডগায়।

আমার বোন শুভ্রা বলছিল তার ছোটো মেয়ের ঘরের নাতি বিলুর গল্প। সাত বছর বয়সী সেই ওস্তাদকে নাকি মোবাইল থেকে নিরস্ত করাই মুশকিল।

– জানিস তো, ওর বাবা আর মা হাজার চেষ্টা করেও ওই ছেলের মোবাইল ঘাঁটা বন্ধ করতে পারেনি।

– সে কী, প্যাটার্ন না কী ছাতার মাথা, সে ওই পিচ্চি বাচ্চা আঁকবে কী করে? উৎসুক প্রশ্ন করে ঢাকা থেকে আসা শুভ্রার বড় মেয়ে পলি। ওর বর ও’খানে ইন্ডিয়ান এমব্যাসিতে আছে।

পলির বাচ্চাটা আর বাচ্চা নয়। বেশ বড়ই। ঢাকায় থেকেই ডাক্তারি পড়ছে, মিটফোর্ডে মানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে।

শুনে গম্ভীর ভাবে শুভ্রাকে বলল, – বুঝলা দিদা, এই ছেলে আর ক’দিন পর থেকেই গার্ল ফ্রেইন্ডকে ফোন দিব তার মায়ের ফোন থেকে। চাইল্ড সাইকোলজি আইজকাল এমনই। প্যাটার্ন দ্যাখাও কেন?

শুভ্রার ছোটো মেয়ে, মানে বিলু-ওস্তাদের মা, মিলি ঠোঁট ওল্টাল।
– না রে বাবু, আমার ফোনের প্যাটার্ন সে আড়চোখে দেখেই শিখে ফেলে। ওর বাবা তাই পাসওয়ার্ড সেট করে দিয়েছে। ঘরের এক কোণায় গিয়ে আড়ালে ফোন খুলি। শয়তান ছেলে আঙুলের নড়াচড়া দেখে পাসওয়ার্ড জেনে ফেলে ফোন খুলেছে, সেদিন যখন ঘুমোচ্ছিলাম দুপুরে।

হবু ডাক্তার বলে, – মাসি, আমার এই ভাইটা তবে বড় হয়ে প্রফেশনাল হ্যাকার হবে। প্রচুর ডিমান্ড!

শুভ্রা হাসে। মেয়েদেরকে বলে, – হবে না কেন? তোদের ছোটোমামা, সল্টু তো ওই করেই পরীক্ষা পাশ করত ইশকুলে। তারই তো নাতি হয় সম্পর্কে।

– কী রকম, কী রকম? টুকত?

– নাঃ, সেই ভাবে বললে ব্যাপারটা টোকা বলতেও পারিস। নাও বলতে পারিস।

– সে আবার কী?

– ব্যাপার তার কাছে কঠিন কিছুই না। লাস্ট বেঞ্চে বসে পাঁচ বেঞ্চ আগে বসা ফার্স্ট বয় সুশীলের পেনের ডগার নড়াচড়া দেখে নিজের উত্তর লিখত। অবিশ্যি কলেজে ভর্তি হয়ে পালটে গেছিল।

শুভ্রা এ’টুকু বলেই আমাকে সাক্ষী মানে। – বল দাদা, সল্টু নিজেই এইসব গল্প করত না?

আমি অল্প হেসে বলি, – ইহারেই কয় বংশগতি। জিনের খেলা। সে পেনের ডগার নড়া দেখে লেখা আন্দাজ করত, আর এই শিশু আঙুলের নড়া দেখে পাসওয়ার্ড। এই যা তফাত।

যে’টা বলি না, আমার ঠাকুরদা ঈশ্বর রাসবিহারী ঘোষ রায় চৌধুরী দেয়ালে ঝোলানো তার ছবি থেকে, হেসে হেসে সেই কথাটা আমাকে মনে করায়।

বুড়োর শেষের দিকে কথাবার্তার ঠিক ছিল না। আমাকে চুপিচুপি বলেছিল মরার আগে, – কাউকে বলিস না দাদুভাই, আমি এই ঘোষবাড়ির কেউ না। আমার আসল বাবা পঞ্চানন হাওলাদার ছিল ঝালোকাঠির সব চেয়ে নাম করা চোর। পাঁচু চোরা। অন্ধকারের মধ্যে দেওয়াল ছুঁয়ে বলতে পারত, কোথায় সিঁদ কাটতে হবে। আমার আসল বাবা আর মা কলেরায় মরার পর আমাকে দত্তক নিল ছেলেপুলে না থাকা হরেরাম ঘোষ রায় চৌধুরী। পড়াশোনা করাল। আসলেই এই যে ঘোষ বংশ দেখিস, এই বাড়ির সবাই আসলে চোরের বংশ।

আমি দাদুর মুখ চেপে বলেছিলাম, – চুপ, চুপ!

আমি ছবির দিকে তাকিয়ে বলি, – তুমি সারা জীবন খুব সৎ ছিলে। কিন্তু তোমার মধ্যে থাকা জিনেরা কী সব অসৎ কাণ্ড করছে দেখছ দাদু?

দাদু বলে, – অসততা বলে কিছু হয় না রে বল্টু দাদা। এই বাঁচাটাই, বাঁচার লড়াইটাই সব।

PrevPreviousপ্রথমেই বিশেষজ্ঞ নয়- নিজের বাড়ির ডাক্তারকে দ‍্যাখান।
Nextব্যক্তিগত ডায়রী থেকেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 1 Comment

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

সাম্প্রতিক পোস্ট

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669719
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]