Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কোভিড ভ্যাকসিন নিয়ে দু’চারটে কথা

Screenshot_2021-11-12-22-29-10-75_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • November 13, 2021
  • 6:52 am
  • No Comments

কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন যে এত তাড়াতাড়ি কি ভাবে কোভিভ রোগের ভ্যাকসিন আবিষ্কার হল। এই সন্দেহ করাটা অমূলক নয়, এর আগে বিভিন্ন রোগের ভ্যাকসিন আবিষ্কার করতে কেমন সময় লেগেছে সেটা দেখে নেওয়া যাক।

অসুখের নাম – সময় কাল (জীবাণু আবিষ্কারের দশক – টিকা আবিষ্কারের দশক) এভাবে দেওয়া হল:

মেনিনজাইটিস (১৮৯০- ১৯৮০);

হুপিং কাশি (১৯১০-১৯৫০);

পোলিও (১৯১০- ১৯৫০);

মাম্পস (১৯৫০- ১৯৫৫/১৯৭০),

মিজলস (১৯৫০- ১৯৭০);

হেপাটাইটিস বি (১৯৬০-১৯৮০), ইত্যাদি।

তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত ভ্যাকসিন আবিষ্কার করতে যেখানে পাঁচ থেকে দশ বছর লেগে গেছে সেখানে এক্ষেত্রে পাঁচ থেকে দশ মাসের মধ্যে উপযুক্ত টিকা আবিষ্কার হয়ে গেল। কিভাবে হল সেটা দেখা যাক।

(১) বিপুল বিনিয়োগ— টিকা আবিষ্কারের ইতিহাসে এত বড় কর্মযজ্ঞ আগে কখনো হয় নি। আশিটির বেশি গবেষণাগারে একই সাথে গবেষণা শুরু হয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের মধ্যে সমন্বয় ও তথ্যের আদানপ্রদানের ব্যবস্থা করে। বিপুল পরিমাণ মানবসম্পদ ও অর্থসম্পদ এতে ব্যবহার করা হয় যা অভূতপূর্ব।

এর সঙ্গে এটাও যোগ করা দরকার যে রোগটি অতিমারীর চেহারা নেয়াতে গবেষণার জন্য প্রয়োজনীয় রোগী ও স্বেচ্ছাসেবক পাওয়ার ক্ষেত্রেও কোনও ঘাটতি ছিল না।

(২) পূর্বলব্ধ জ্ঞানের ব্যবহার--এই কোভিভ প্যান্ডামিকের জন্য দায়ী ভাইরাসটির নাম “সার্স কোভ দুই”। এরই সগোত্র ভাইরাস যার নাম “সার্স কোভ এক” সেটা ২০০৩ সালের মার্চ মাসে এপিডেমিক তৈরি করেছিল ও আবিষ্কৃত হয়েছিল। ২০০৩ সাল থেকে ওই সার্স কোভ ভাইরাস ও তার ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিষয়টা এমন নয় যে মার্চ ২০২০-এর পরে গবেষণা শুরু হল। বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ধরে এগোতে হয়। সেই পথে ২০০৩ সাল থেকে শুরু হওয়া গবেষণা লব্ধ জ্ঞান আমাদের কাজে লেগেছে কোভিভ ভ্যাকসিন আবিষ্কারের জন্য।

(৩) পরিচিত প্রযুক্তির ব্যবহার— দুটি বহুল প্রচলিত ও পরিচিত কোভিভ ভ্যাকসিন যথা কোভিশিল্ড ও স্পুটনিক তৈরির জন্য “ভ্যাকসিন ভেক্টর” প্লাটফর্ম বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২০১৩-১৪ সালে হয়ে যাওয়া ইবোলা আউটব্রেকের সময় থেকে ইবোলা ভাইরাসের ভ্যাকসিন তৈরির গবেষণা শুরু হয়েছিল ওই ভ্যাকসিন ভেক্টর প্রযুক্তি ব্যবহার করে। সেটা সাফল্য পায় ২০১৯ সালে। ওই একই প্রযুক্তি কাজে লাগিয়ে শিম্পাঞ্জির এডেনো ভাইরাসকে ভেক্টর হিসেবে ব্যবহার করে অক্সফোর্ড-এর গবেষকরা কোভিশিল্ড ভ্যাকসিন তৈরিতে সফল হন।

(৪) রাজনৈতিক সদিচ্ছা – বিভিন্ন দেশের সরকার এই ভ্যাকসিন তৈরির বিষয়ে বিশেষ আগ্রহ ও যত্ন দেখান। এর ফলে প্রি-ক্লিনিক্যাল একটি ও ক্লিনিক্যাল যে তিনটি দশা ধরে ভ্যাকসিনের ট্রায়াল চলে তার আমলাতান্ত্রিক খবরদারির স্বভাবগত দীর্ঘসূত্রিতা অনেকটাই কাটিয়ে তোলা সম্ভব হয়।

সবটা মিলিয়ে এত তাড়াতাড়ি উপযুক্ত টিকা আবিষ্কার করা সম্ভব হয়েছে। এই অভিজ্ঞতা অতুলনীয়। ভবিষ্যতের কোনো প্যান্ডেমিক অতিমারী রোগ মোকাবিলায় আমাদের কাজে লাগবে।

পাদটিকা:

আগ্রহী পাঠকদের জন্য ভেক্টর ভাইরাস প্ল্যাটফর্ম নিয়ে দু’লাইন:

সাধারণত যে যে পদ্ধতিতে টিকাকরণ হয় (শরীরে এন্টিজেন বা এন্টিবডি ঢুকিয়ে) তার থেকে এই ভাইরাস ভেক্টর প্রযুক্তি একেবারেই আলাদা। রোগ সৃষ্টিকারী মূল জীবাণু (এক্ষেত্রে সার্স কোভ দুই) এর একটি গুরুত্বপূর্ণ জৈবিক উপাদান (এ ক্ষেত্রে স্পাইক প্রোটিন তৈরির জেনেটিক কোড) অন্য একটি নিরীহ ভেক্টর ভাইরাস (এক্ষেত্রে শিম্পাঞ্জির এডেনো ভাইরাস)-এর মাধ্যমে সুস্থ মানুষের শরীরে ঢুকিয়ে দেওয়া। এর ফলে শরীরের কোষগুলি প্রচুর এন্টিজেন তৈরি করবে। শরীর আবার তার প্রতিক্রিয়ায় প্রচুর এন্টিবডি তৈরি করবে যেমনটা প্রাকৃতিক উপায়ে আসল ভাইরাস ঢুকলে হত। এই এন্টিবডিগুলি ভবিষ্যতে সংক্রমণ হলে তার সাথে লড়াই করে মানুষটিকে বাঁচবে।

PrevPreviousWherever the Art of Medicine is Loved there is also a Love of Humanity
Nextইতিহাসের অন্দরমহলে (১৮২২-১৮৬০)ঃ এশিয়ার প্রথম মেডিক্যাল কলেজ এবং আধুনিক মেডিসিন শিক্ষার ইতিবৃত্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

August 12, 2026 No Comments

আজ ৯ আগস্ট, সকালে আর জি কর হাসপাতাল সংলগ্ন খালপারের বস্তি এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF)-এর উদ্যোগে আয়োজিত হলো বিশেষ ‘অভয়া ক্লিনিক’। অভয়ার

‘একা মোর গানের তরী’

August 12, 2026 No Comments

এই বিশেষ গানটির এই স্তবকের কথাগুলির সঙ্গে যতখানি একাত্মবোধ করি ঠিক তেমনটি আর কোনও গানের কথার সঙ্গে করি না আজকাল। ‘এখানে পিঞ্জর’ প্রথম দেখেছিলাম তরুণী

সরকারি চাকরি আমি করবো নি দাদা

August 12, 2026 No Comments

আমার একজন সিনিয়র সরকারি চাকরির জন্য আবেদন করার পরিকল্পনা করছিল, সেই নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছিল। আমি সেটা নিয়ে মারাত্মক খিল্লি করছিলাম দেখে আমাদের স্যার

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

August 11, 2026 No Comments

এটা বাচ্চা ছেলেও জানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি কাদা ছুঁড়বেন না, আর এটা প্রকাশিত সত্য যে ক্ষমতায় আসার পর থেকেই

জেনারেশন এক্স

August 11, 2026 No Comments

আমরাই ইতিহাসের সবচেয়ে “গর্বের” জেনারেশন — জেনারেশন এক্স । একটা অস্কার পাওয়া উচিত আমাদের, বিভাগ: সর্বকালের সেরা স্বার্থপরতা। আমরাই শেষ ব্যাচ, যারা নিম্ন-মধ্যবিত্ত বা মধ্যবিত্ত

সাম্প্রতিক পোস্ট

৯ আগস্ট। অভয়ার স্মরণে, মানুষের পাশে এবং ন্যায়ের দাবিতে।

West Bengal Junior Doctors Front August 12, 2026

‘একা মোর গানের তরী’

Dr. Sukanya Bandopadhyay August 12, 2026

সরকারি চাকরি আমি করবো নি দাদা

Dr. Subhanshu Pal August 12, 2026

বিজেপির স্বার্থেই মমতাকে আক্রমণ?

Parichay Gupta August 11, 2026

জেনারেশন এক্স

Dr. Arjun Dasgupta August 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660934
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]