Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Wherever the Art of Medicine is Loved there is also a Love of Humanity

Screenshot_2021-11-12-22-42-59-40_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • November 13, 2021
  • 6:51 am
  • No Comments

নীটের রেজাল্ট বেরিয়েছে। নীট ইউজি। একঝাঁক নতুন ছেলেমেয়ে আসবে কলেজে কলেজে ডাক্তারি পড়তে। চোখে তাদের স্বপ্ন, আশা, তারা ‘সেবা’ করতে চায়, মানুষকে ভালো রাখতে চায়। তাদের কেউ কেউ ভাবে, ভারতবর্ষের মানুষরা স্বাস্থ্যের দিক দিয়ে অনেক খারাপ অবস্থায় আছে, তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করবো। হয়তো অনেকেই ভাবে।

এই ছেলেমেয়েগুলো যখন তাদের ইচ্ছের কথা, আশার কথা, স্বপ্নের কথা বলে আমাদের কাছে, সমাজের কাছে, তখন আমরা হেসে উঠি। আমরা, যারা একসময় ওদের মতোই ছিলাম, আর এখন সেবা শব্দের ওপর কোটেশন দিয়ে থাকি, তারা হেসে উঠি মুচকি মুচকি। কেউ কেউ আরো জোরে হেসে ওঠে, বিদ্রূপ করে। সেবা করবে, সেবা! জানে না বোকা, অবোধ ছেলেমেয়েগুলো, সেবা করতে আসছে মেডিক্যাল কলেজে! আমাদের মুখ দিয়ে কোনো উৎসাহ বেরোয় না, আশার কথা বেরোয় না, প্রশস্তিবাক্য বেরোয় না, প্রশ্রয় বেরোয় না — আমরা শুধু নিজেদের মধ্যে খ্যাখ্যা করে হেসে উঠি! কোথায় সেবা, কোথায় মানুষের ভালো, কোথায় জীবনযাত্রার উন্নতি! আমাদের হতাশা-নিরাশায় ঘষে যাওয়া কাঁচ দিয়ে আমরা সেই সময়টাকে আর দেখতেই পাই না, যে সময় আমরাও স্বপ্ন দেখতে জানতাম, ভাবতাম পাল্টে দেবো এই দেশের স্বাস্থ্যের অবস্থা, যারা রোগে ভুগে অসুখে হাসপাতাল-ডাক্তার-ওষুধ পায় না, তাদের কাছে পৌঁছে দেবো প্রয়োজনীয় স্বাস্থ্যের ছোঁয়া — এই নতুন ছেলেমেয়েদের মধ্যে সেই অপূর্ণ স্বপ্নগুলোর ছায়া দেখে আমরা ভাবি, এ কী দুঃসাহস!

কিন্তু? কিন্তু স্বপ্ন দেখা তো খারাপ নয়। কোন বেওকুফ ডাক্তার বলে মানুষের জন্য স্বাস্থ্য, সমাজের জন্য স্বাস্থ্যের স্বপ্ন দেখে কিছু হয় না! সে কি শোনেনি নর্মান বেথুনের নাম? সে কি জানে চে গেভারা ছিলেন একজন ডাক্তার? সে জানে ড. কোটনিসের নাম? শুনেছে দিলীপ মহলানবিশ আর ওআরএস আবিষ্কারের কথা? তার মনে পড়ে জোনাস সকের পোলিও ভ্যাক্সিনের কথা?

কীভাবে এই পেশায়, এই লাইনে সমাজ রাজনীতি দুর্নীতি লালফিতে দাদাগিরির উপরে উঠেও মানুষের জীবনকে ছুঁয়ে দেওয়া যায়, সে মনে রাখতে পারেনি? সেই ডাক্তার জানে, পুণ্যব্রত গুণ আর শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের কথা? জানে শহীদ হাসপাতালের কথা? ‘রোগ সারাতে গেলে আগে দারিদ্র দূর করতে হবে। দারিদ্রই মূল কারণ।’ শুধু ট্রিটমেন্ট করে লাভ নেই। ‘রুটে’ যেতে না পারলে হবে না। নর্মান বেথুনের এই কথা তার মনে আছে?

হ্যাঁ, নতুন ছেলেমেয়েগুলো অবাক হয়ে দেখবে, সব সত্যি। ট্রিটমেন্ট সত্যি। ওষুধ সত্যি। হয়রানি সত্যি। রাতের পর রাত মেডিক্যালের ফুটপাথে প্লাস্টিকের ঘরবাঁধা সত্যি। সিকিউরিটির মুখঝামটা সত্যি। হাসপাতাল থেকে হাসপাতালে তাড়া খেয়ে বেড়ানো সত্যি। ভেলোর সত্যি। ‘স্রেফ’ এমবিবিএস’ সত্যি। নীট পিজির ইঁদুরদৌড় সত্যি। এমআর এর গিফট সত্যি। কেতাদুরস্ত কর্পোরেটের টাকা সত্যি। জমি বেচে চিকিৎসা সত্যি। স্বাস্থ্যভবনের নোংরা পাঁক সত্যি। সব সত্যি। সত্যি।

আর আমরা তাহলে কী দেবো ওদের? কোন সত্যিগুলো আমরা শেখাবো? আমরা শেখাবো, মরে যাওয়া যেমন সত্যি, তেমনই পেশেন্টের পাশে বাঘের মতো দাঁড়িয়ে থাকা সত্যি। তাতে মৃত্যুও ভয় পায়। শেখাবো পরিকাঠামো আর লোকবলের অভাব যেমন সত্যি, লোকজন নিয়ে সুপারের অফিসে ঝামেলাও সেরকম সত্যি। স্বাস্থ্যভবনও যেমন সত্যি, স্বাস্থ্য আন্দোলনও তেমন সত্যি। শেখাবো ব্যক্তি ডাক্তারের উদাসীনতা যেমন সত্যি, তেমনই রোগের সঙ্গে দাঁত চেপে লড়াইটাও সত্যি। সেটায় ঘাম ঝরানো কতোটা আনন্দের, রোগ এবং রোগীরা কতোটা ফিরিয়ে দেয় ডাক্তারকে, কতোটা পথ হাঁটা বাকি আমাদের এখনো। আমরা বলবো উইলিয়াম অসলারের কথা, আমরা অবাক হয়ে যাবো মৃতপ্রায় রোগীর জীবনে ফিরে আসা দেখে, অবাক হতে শেখাবো তাদের। আমরা তাদের জানিয়ে দেব, প্রোটোকল-অসহায়তা-গতানুগতিকতার বাইরে গিয়েও ‘ম্যাজিক’ হয়, কখনো মেডিক্যাল সায়েন্সের হাত ধরে, কখনো বা ডাক্তারের হাত ধরে। আমরা তাদের হাত ধরে ফিরে যাবো মানুষের কাছে, বলবো রোগীর থেকে বড় শিক্ষক আমাদের আর কেউ নেই।

হাসি পেতেই পারে। বিদ্রূপও। জিভ চুকচুক করবেন কেউ, এই লেখা পড়ে। এবং নতুন ডাক্তারি পড়তে আসা বাচ্চাগুলোর কথা ভেবে। তারপরেও, কেউ না কেউ বলে উঠবে ঠিক:

PrevPreviousকৃমি সংক্রমণ ও তার প্রতিকার
Nextকোভিড ভ্যাকসিন নিয়ে দু’চারটে কথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

June 22, 2026 No Comments

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের দাবী পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ অনেক দিনের। বিশেষ করে আর জি কর কান্ড ও হুমকি সংস্কৃতির প্রেক্ষিতে এই বিষয়টি

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

June 22, 2026 No Comments

NEET Super Specialty (NEET SS) ২০২৫ পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়নি। দেশের অন্যতম কঠিন ও প্রতিযোগিতামূলক

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

June 22, 2026 1 Comment

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে বলে কার্যত শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিকৃত ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে তাইই নয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভাজিত বঙ্গের ইতিহাসের কবর

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় নিয়োগ দুর্নীতির অবসান কল্পে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সাংবিধানিক ভুমিকার পুনঃপ্রবর্তনের প্রয়োজনীয়তা

Dr. Hiralal Konar June 22, 2026

অবিলম্বে NEET SS ২০২৫ কাউন্সেলিং শুরু করতে হবে।

West Bengal Junior Doctors Front June 22, 2026

পশ্চিমবঙ্গের জনক নন শ্যামাপ্রসাদ, ২০ জুনে পূর্ণতা পায় নি এই রাজ্য

Parichay Gupta June 22, 2026

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634640
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]