Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাচ্চা দেরিতে কথা বলছে

FB_IMG_1640317075145
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • December 25, 2021
  • 5:53 am
  • No Comments

দ্বিতীয় বর্ষপূর্তি বিশেষ ২

★ বাচ্চারা কত বয়সে কথা বলতে শেখে?

দু’মাস বয়সের পর থেকেই বাচ্চারা বিভিন্ন রকম শব্দ করতে শুরু করে। মোটামুটি ভাবে ছ’মাস বয়স থেকে ‘বা, দা, পা’ এবং ন’মাস বয়সে ‘মামা, বাবা’ এভাবে বলতে শুরু করে। যদিও এগুলো তারা তখন অর্থ বুঝে ব্যবহার করে না। এক বছরের কাছাকাছি বয়স থেকে এক দু’টো শব্দ বুঝেশুনে ব্যবহার করতে শুরু করে। ‘আমি, তুমি’র ব্যবহার শুরু হয় দু’বছর বয়সের পরে। সব বাচ্চাই একই বয়সে সবকিছু শিখবে এমনটা নয়। বয়সের অল্প এদিক-ওদিক খুব স্বাভাবিক। পাশের বাড়ির বাচ্চা কত বয়সে কথা বলার শিখলো সেটা ভেবে খুব বেশি চিন্তিত হবেন না। যদিও অনেক বেশি বয়স অব্দি কথা বলা না শিখলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আঠারো মাস বয়স পেরিয়েও যদি একটিও শব্দ না বলতে শেখে সেটা নিশ্চয়ই চিন্তার।

★ কথা না বলতে শেখার সমস্যাগুলোকে কীভাবে শ্রেণীবিভাগ করব?

প্রথমেই দেখতে হবে বাচ্চা শুরু থেকেই কথা বলা দেরিতে শিখছে নাকি আগে কথা বলতে পারতো এখন ধীরে ধীরে কথা বলা ভুলে যাচ্ছে। তারপর দেখতে হবে শুধু কথা বলাতেই সমস্যা নাকি বসতে শেখা, দাঁড়াতে শেখা, বাবা-মাকে চিনতে শেখা ইত্যাদি সব কিছুতেই সমস্যা হচ্ছে। শারীরিক বা ব্যবহারগত অস্বাভাবিকতা গুলিকেও মাথায় রাখতে হবে।

★ কী কী কারণে বাচ্চারা দেরিতে কথা বলতে শেখে?

এটা আসলে খুব জটিল একটা বিষয়। কাজেই বিস্তারিত আলোচনার সুযোগ নেই। বাচ্চার জন্মের পরপরই গুরুতর কোনও অসুস্থতা দেখা দিলে, বাচ্চার জন্মের পরে কাঁদতে দেরি হলে, মাথায় ইনফেকশন, মাথায় আঘাত, সাংঘাতিক জন্ডিস, বিভিন্ন সিনড্রোম (নানারকম শারীরিক ও মানসিক ত্রুটির সমাবেশ) ইত্যাদিতে বাচ্চারা দেরি করে কথা বলে। তবে সেক্ষেত্রে সাধারণত দেরিতে কথা বলার সাথে সাথে শারীরিক ও মানসিক বিকাশের অন্যান্য দিকগুলিও দেরিতে হয়। শুধুমাত্র দেরিতে কথা বলার সমস্যা হলে বাচ্চা কানে ঠিকমতো শুনতে পায় কিনা ভাবতে হবে। বাচ্চা যদি জন্ম থেকেই খুব অল্প শব্দ শোনে বা তার সাথে কথা বলার মত কেউ না থাকে সেটাও দেরিতে কথা বলতে শেখার অন্যতম কারণ। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অটিজম। অটিজম আসলে একটা বিশাল ছাতার মতো জিনিস। এই স্বল্প পরিসরে অটিজম নিয়ে আলোচনা করা প্রায় অসম্ভব। যদি একটা বাচ্চা সারাদিন নিজের জগত নিয়েই থাকে, অন্যান্য বাচ্চাদের সাথে মিশতে না পারে, পরিচিতদের মুখের দিকে স্বাভাবিকভাবে না তাকায় বা না হাসে, সারাদিন একইরকম খেলা খেলে বা একইরকম গান শোনে এবং একটু অন্যরকম শব্দেই ভীষণ বিরক্ত হয় তাহলে অটিজমের ব্যাপারে সতর্ক হতে হবে।

★ বাচ্চা শুনতে পায় কিনা কিভাবে বুঝবো?

নবজাতক অল্প শব্দেই চমকে ওঠে বা চোখ বন্ধ করে ফেলে। কখনো হাত পা ছুঁড়তে ছুঁড়তে শব্দ করলে চুপ করে যায়। তিন থেকে চার মাস বয়সে শব্দের উৎপত্তিস্থলের দিকে ঘুরে তাকায়। বারো মাস বয়সে বাচ্চাকে নাম ধরে ডাকলে এগিয়ে আসার চেষ্টা করে। যদি মনে হয় বাচ্চা স্বাভাবিক শব্দে সাড়া দিচ্ছে না তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

★ দেরিতে কথা বলার চিকিৎসা কীভাবে হবে?

পুরোটাই নির্ভর করছে দেরিতে কথা বলার কারণ-এর ওপর। যদি কানে কম শোনার সমস্যার জন্য কথা বলতে দেরি হয় তাহলে নাক-কান-গলার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে। কানের লতি থেকে শুরু করে স্নায়ু এবং মস্তিষ্ক অব্দি বিভিন্ন জায়গাতে সমস্যা হতে পারে। কানে শোনার জন্য বিভিন্ন ধরনের হিয়ারিং এইড এবং ইমপ্ল্যান্ট পাওয়া যায়। প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে হবে। সিনড্রোম বা জন্মগত সমস্যার বিভিন্ন ক্ষেত্রগুলিতে বিভিন্ন স্পেশালিটির ডাক্তারের সম্মিলিত প্রয়াস দরকার। কথা আটকে যাওয়ার সমস্যা একটি সম্পূর্ণ অন্য বিষয়। তার চিকিৎসাও অন্যরকম।

★ বড্ড জটিল হয়ে গেল। এই যে আমরা সাধারণভাবে বাচ্চাদের অল্পবিস্তর দেরিতে কথা বলতে দেখি সেগুলোর সমাধান কী হবে?

সমাধান করার আগে দেখে নেওয়া দরকার সত্যিই সমস্যা আছে কিনা। প্রতিটি বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ তার নিজের মতন। পাশের বাড়ির বাচ্চা ‘এত মাসে এই শিখে গেছে’ এটা ভেবে অহেতুক মন খারাপ করবেন না। শারীরিক ও মানসিক বিকাশের নির্দিষ্ট কোনো কাঁটা মাপা সময় হয় না। মোটামুটিভাবে একটা নির্দিষ্ট সীমার মধ্যে যারা থাকে তারা সবাই স্বাভাবিক। জন্ম থেকেই ইঁদুর দৌড়ে নাইবা নামলেন…

PrevPreviousস্মরণেঃ ডা স্বেন আইভার সেলডিঙ্গার
Nextভিক্ষাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630818
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]