Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিক্যাল এডুকেশন ডে ও পন্ডিত মধুসূদন গুপ্ত

FB_IMG_1641892805128
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • January 12, 2022
  • 6:02 am
  • No Comments

তখন চলছে এক অশিক্ষার, অন্ধকারের যুগ। মোগল আমলের অবসান ঘটেছে, কিন্তু ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়নি তখনও। শিক্ষাব্যবস্থায় চলছে চূড়ান্ত অরাজকতা। সহস্র বছরের অবহেলা, বিজ্ঞানবিমুখতা, কুসংস্কারের ফলে দেশ ক্রমাগত পশ্চাদপথযাত্রী। শিক্ষার মানের অবনমনের সাথেই নেমেছে জনসাধারণের জীবনযাত্রার মানও। সমাজও হয়েছে আরো রক্ষণশীল। সেই রকম সময়েরই ঘটনা এটা।

সাল ১৮৩৬। ১০ই জানুয়ারি। স্থান মেডিকেল কলেজের ডিসেকশন হল। সেখানেই, সেদিনই রচিত হলো ইতিহাস। রচনা করলেন বৈদ্যবাটির এক রক্ষণশীল বৈদ্য পরিবারের সন্তান, পণ্ডিত মধুসূদন গুপ্ত। সমস্ত কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিয়ে করলেন শবব্যবচ্ছেদ। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে। উপমহাদেশের বুকে প্রথম ভারতীয় হিসেবে।

আজ শবব্যবচ্ছেদ আমরা সব ডাক্তারি পড়ুয়ারাই করি, একদম শিক্ষার প্রাথমিক ধাপ হিসেবে। মধুসূদন গুপ্ত যখন করেছিলেন, তখন কিন্তু পরিস্থিতি ঠিক এতটা সহজ ছিল না। মেডিকেল কলেজ কলকাতা স্থাপিত হয়েছিল মূলত ব্রিটিশদের স্বার্থ রক্ষার জন্যই। ভারতীয়দের চিকিৎসা-শিক্ষা ছিল afterthought। আবার রক্ষণশীল সমাজের তরফে ছিল শিক্ষা-বিমুখতা। তবুও, সব বাঁধা টপকে জেদ ধরে শুরু হয় ভারতীয় ছাত্রদের চিকিৎসা-শিক্ষা। মধুসূদন গুপ্তও ছিলেন এমনই এক ছাত্র। বৈদ্যবাটির বিখ্যাত বৈদ্য পরিবারের বংশধর, গুপ্তদের পারিবারিক পেশা ছিল আয়ুর্বেদিক চিকিৎসা। আয়ুর্বেদ চিকিৎসক হিসেবেই মধুসূদন যোগ দেন ফোর্ট উইলিয়ামের আয়ুর্বেদ কলেজে। সেখান থেকে আয়ুর্বেদের অধ্যাপক হিসেবে যোগ দেন কলকাতা মেডিকেল কলেজে। কিন্তু স্রেফ আদ্যিকালের আয়ুর্বেদে নয়, মধুসূদনের আগ্রহ ছিল আধুনিক বিজ্ঞানে। এর আগেও তিনি সংস্কৃতে অনুবাদ করেছেন আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বই Ved-mecum। এবার সুযোগ পেয়েই ভর্তি হলেন কলকাতা মেডিকেল কলেজের আধুনিক চিকিৎসাবিদ্যার কোর্সে। আর তারপর, হাজার বছরের বাঁধা ভেঙে আজকের দিনে, ঠিক ১৮৬ বছর আগে, করলেন প্রথম শব ব্যবচ্ছেদ, ভারতীয় হিসেবে। তাঁর গাইড হিসেবে থাকলেন অধ্যাপক গুডিভ। সাহায্য করলেন উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত ও নবীনচন্দ্র মিত্র। কলেজের বন্ধ দরজার বাইরে তখন হিংসাত্মক জনতা, ধর্মদ্রোহের বদলা নিতে রক্তলোলুপ। তবুও, টলানো গেল না তাঁদের। এক ধাক্কায় ভারতে বিজ্ঞানসাধনার পথে একটা বড় কাঁটা উপড়ে ফেললেন কজন জেদি বাঙালি – যাঁদের নেতৃত্ব দিলেন পণ্ডিত মধুসূদন গুপ্ত।

পণ্ডিত গুপ্ত এরপরে সরকারি চিকিৎসক হয়েছেন, উল্লেখযোগ্য অবদান রেখেছেন জনস্বাস্থ্যের বিস্তার ঘটাতে। তাঁর ডিসেকশনের পর খুলে গেছিল অগ্রগতির পথ। ১৮৩৬ এ প্রবল বাঁধা অতিক্রমের কিছু বছরের মধ্যেই মেডিকেল কলেজে শব ব্যবচ্ছেদের সংখ্যা হয়ে দাঁড়ায় পাঁচশো।

আজকের দিনে যেন ইতিহাসের চাকাকে পিছনের দিকে ঘুরতে দেখছি আমরা। প্রত্যেক মুহূর্তে বিজ্ঞানের নামে অপবিজ্ঞান, ওষুধের নামে গোমূত্রের প্রচার চলছে। সেই সময়ই অনেক বেশি প্রয়োজন পণ্ডিত মধুসূদন গুপ্তকে, তাঁর সংগ্রামকে স্মরণ করা। মেডিকেল এডুকেশন ডে-তে তাঁর লড়াইই প্রেরণা দিক আমাদের।

PrevPreviousএকজন ডাক্তারের উত্তরণের গল্পঃ আমার স্বপ্নের মানুষ ডাক্তার নর্ম‍্যান বেথুন পর্ব তিন
Nextপুস্তক পরিচয়ঃ কিনে আনা স্বাস্থ্য বাজার-পুঁজি -মুনাফা আর আপনিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679421
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]