Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

একজন ডাক্তারের উত্তরণের গল্পঃ আমার স্বপ্নের মানুষ ডাক্তার নর্ম‍্যান বেথুন পর্ব তিন

WhatsApp Image 2022-01-09 at 2.57.58 PM
Dr. Dipankar Ghosh

Dr. Dipankar Ghosh

General Physician
My Other Posts
  • January 12, 2022
  • 6:02 am
  • One Comment

ফিনিক্স পাখি-তুমি ফিরে এলে

জীবনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে প্রথম গ্রাভেনহার্স্টের স‍্যানাটোরিয়ামে তারপর ট্রুডো স‍্যানাটোরিয়াম। সারোনাক লেকের পাশে মাউন্ট পিগসায় স‍্যানাটোরিয়ামের ছোটো ছোটো কুঁড়ে ঘরগুলো হলো ওর নতুন বাসস্থান। এডোয়ার্ড ট্রুডো নিজের হাতেই সবাইকার চিকিৎসা করতেন।

ডাক্তার বি*, ডাক্তার লিঙ্কন ফিসার আর নান-লি’র সঙ্গে দিব‍্য বন্ধুত্ব জমে উঠলো। মানসিক ভাবে দিব্বি চাঙ্গা।এক্স রে ছবির উন্নতিও লক্ষ‍্যণীয়। চার বন্ধু ভালো খাবার দাবার,সিগারেট আর সুরার ব‍্যবস্থাও করে ফেললেন। কোত্থেকে এক গ্রামাফোন আর একটা মাত্র রেকর্ডও জোগাড় হলো। চারবন্ধু এই একটা গানই বারবার বাজাতেন- বনপথ, হাঁটার সময়, সন্ধেবেলা, চারজনে আড্ডা দিলে বা চুপ করে থাকলে- সব সময়। নর্ম‍্যান আবার ছবি আঁকা, লেখা আর পড়াশোনার মধ্যে ডুবে গেলেন। আপাত একটা মানসিক শান্তি।

এমন সময় এলো ফ্রান্সেসের চিঠি। আমি বিবাহবিচ্ছেদে রাজি, ফিরে যাচ্ছি এডিনবার্গ।

নর্ম‍্যান স্তব্ধ হয়ে গেল। ডিভোর্স চেয়েছিলো, ফ্রান্সেস রাজি হয়েছে। এটাই স্বাভাবিক। কিন্তু ওর মনে হতে লাগলো, ও শুধু পৃথিবীর থেকে নয়, এবার ফ্রান্সেসের থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বাইরে তখন বরফ। পেঁজা তুলোর মতো নিঃশব্দ বরফ।ফ্রান্সেস হারিয়ে গেলো, ভাবতেই ওর বুকের ভেতরটা ভেঙে চুরে টুকরো হয়ে গেলো। এবার যেন মৃত্যু স্বয়ং এসে হাজির হলো।কিজন‍্য বাঁচবে? যেন মৃত্যু যন্ত্রণা সমস্ত শরীরটা কুরে কুরে খাচ্ছে।

“দূর ছাই, কি হবে এসব ভেবে, কতোদিনই বা বাঁচবো? কুৎসিত যক্ষ্মার কীট দ্রুত ছড়িয়ে পড়ছে ফুসফুসে, এদের হাত থেকে রেহাই নেই। অত‌এব মদ খাও প্রাণ ভরে”

ডাক্তার ফিসার ঢেলে দিলেন সুরা, নর্ম‍্যান চাপালেন সেই একটা মাত্র রেকর্ড- নির্জন বনপথ। সবাই শুয়ে আছে,নর্ম‍্যান চিঠি লিখছে–“প্রিয় ফ্রান্সেস, তাহলে তুমি সত্যিই এডিনবার্গ চলে যাচ্ছো। তুমি অনেক কষ্ট সহ্য করেছো, আমার জন্য…..আমি এখন অক্ষম আর কিছুই করার নেই। এখন আমি বাস করছি এক নিষ্প্রাণ ও অবাস্তব জগতে।”

হঠাৎ চিঠি লেখা বন্ধ করলো নর্ম‍্যান‌। এখন সব কিছুই অর্থহীন।একটা ভয়ঙ্কর নিঃসঙ্গতা আর মৃত‍্যুভয় নর্ম‍্যানকে গ্রাস করলো।এই পৃথিবীতে কিছু হয়তো ওর অবদান থাকবে। আলো নিভিয়ে একাকী নর্ম‍্যান বিছানায় শুয়ে পড়লো।

কোনো কিছুতেই নর্ম‍্যানের মন বসে না, গল্পের ব‌ই টেনে নিয়ে আবার বন্ধ করে দেয়। এর‌ই মধ্যে একটা ম‍্যাগাজিনে ওর চোখে পড়লো ডাক্তার আলেকজান্ডারের লেখা একটা প্রবন্ধ। চোখে পড়লো বলা ভুল। তন্ময় করে দিলো। ব‌ইটা ছিলো দি সার্জারি অফ পালমোনারি টিউবারকিউলোসিস। এতোদিন টিবি রোগের একটাই চিকিৎসা ছিলো।বিশ্রাম। অনির্দিষ্টকালের বিশ্রাম। অথবা আমৃত্যু বিশ্রাম। যদি এই অপারেশন করা যায় তাহলে কতো রোগী জীবন খুঁজে পাবে। পড়তে পড়তে নর্ম‍্যান ভাবছিলো, ওর তো বাঁ দিকের ফুসফুসটা গেছে। ডান দিকে সম্পূর্ণ ঠিক আছে।প্রবন্ধটা বেরিয়েছে ১৯২৬ সালে। এর ওপর তখন কাজ করছিলেন ডাক্তার এডোয়ার্ড আর্চিবল্ড। মানে এই গত এক বছরে। নর্ম‍্যান ডাক্তার আর্চিবল্ডের সব লেখা পড়লো। তারপর ট্রুডো স‍্যানাটোরিয়ামে জানালো, নর্ম‍্যান রাজি ওর নিজের ওপরে এই অপারেশনের অনুমতি দিতে। নর্ম‍্যানের পরামর্শ অনুযায়ী প্রথমে অসুস্থ ফুসফুস কেটে বাদ দিয়ে নিউমোথোরাক্স (ফুসফুসে হাওয়া ঢুকিয়ে অসুস্থ ফুসফুসটাকে চুপসে দেওয়া) করা হলো।অপারেশনের দু মাস পরে দেখা গেলো নর্ম‍্যান সুস্থ। জীবনের পথে হাঁটার অধিকার ফিরে পেলো। নবজন্ম হলো ফিনিক্স পাখির।

ডিসেম্বর। তুহিন শীতল ডিসেম্বর। বরফে ঢাকা ডিসেম্বর এসে গেলো।

“আমি পুরো সেরে গেছি।স‍্যানাটোরিয়াম থেকে চলে এসেছি।এখনও তোমাকে ভালবাসি, আগের মতোই ভালোবাসি। তুমি কি বিয়ে করবে আমায়?” পোস্ট অফিসে ফ্রান্সেসকে টেলিগ্রাম করে।

বরফ প্রান্তরের ওপর দিয়ে ধোঁয়া উড়িয়ে ট্রেন ফিরে আসে। নর্ম‍্যান প্রতিজ্ঞা করে এখন আমি শুধু জীবনের সন্ধান করবো।জীবনের জয়ের পতাকা ওড়াবো। বিদায় ট্রুডো, ফিসার, নান-লি।আমি চললাম বহু দূর জীবনের সন্ধানে।

ফিনিক্স পাখি অগ্নিশুদ্ধ হয়ে নতুন ডানায় ভর উড়ে চললো জীবনের জন্য।

তৃতীয় পর্ব শেষ।

PrevPreviousএকজন ডাক্তারের উত্তরণের গল্পঃ (আমার স্বপ্নের মানুষ ডাক্তার নর্ম‍্যান বেথুন) দ্বিতীয় পর্ব
Nextমেডিক্যাল এডুকেশন ডে ও পন্ডিত মধুসূদন গুপ্তNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
তুষার কান্তি বটব্যাল
তুষার কান্তি বটব্যাল
4 years ago

খুব ভালো লেখা হচ্ছে। মহাজীবনের কথা এই ভাবেই লিখতে থাক।

0
Reply

সম্পর্কিত পোস্ট

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

September 17, 2026 No Comments

ক্রমশই জোরদার হয়ে উঠছে দুই রঙের দ্বৈরথ! গেরুয়া ও লাল। দুটো রঙ-ই বহুদিন যাবৎ সমাজে আছে। তবে সম্প্রতি গেরুয়া ঝাণ্ডার অনুগামীরা তেড়েফুঁড়ে উঠে বলছেন, এটা

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 1 Comment

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 1 Comment

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

সাম্প্রতিক পোস্ট

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

গেরুয়া ঝাণ্ডা ও লালঝাণ্ডা: মুখোমুখি দুই পক্ষ

Dipak Piplai September 17, 2026

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676217
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]