Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুস্তক পরিচয়ঃ কিনে আনা স্বাস্থ্য বাজার-পুঁজি -মুনাফা আর আপনি

FB_IMG_1641864585578
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • January 12, 2022
  • 6:03 am
  • One Comment

কিনে আনা স্বাস্থ্য
বাজার-পুঁজি -মুনাফা আর আপনি
বিষাণ বসু

স্বাস্থ্য মানে ডাক্তারি নয়। দুঃখের বিষয় হল, অধুনা ডাক্তারিটাও ডাক্তারের এক্তিয়ারের মধ্যে নেই।

কথাটা কেমন যেন শোনায়। ছোট করে ব্যাখ্যা না দিয়ে, পাশ কাটিয়ে, এগোনো মুশকিল। স্বাস্থ্যের বড় অংশ হল মুখের অন্নের নিশ্চয়তা, পানীয় জলের নিরাপত্তা, বায়ুদূষণ থেকে মুক্তি। তার সঙ্গে যোগ করুন গণ টিকাকরণ। এগুলোই স্বাস্থ্যবান থাকার মূল কথা।

তাহলে চারদিকে যে এত ডাক্তার-নার্স, হাসপাতাল, নার্সিং হোম, প্যাথ ল্যাব দেখি, তারা কোন কম্মে লাগে? যখন মানুষের দেহ যন্ত্র বিগড়ে যায়, তাকে সারানোর কাজে লাগে। সে লাগা কেমন? বিষাণ যেমন এই বইতে লিখেছেন, তেমন। রান্নাঘরের জলের কলের প্যাঁচ কেটে গেলে, জল ছেঁচে বের করার মতই। আসল কাজটা হল কলটাকে সারানো। কিন্তু বেশি বুদ্ধিমান কিছু মানুষ জানেন, কল সারালে, তাঁদের জল ছেঁচা যন্ত্রের দাম যাবে কমে। তাঁরা তারস্বরে, এবং সমস্বরে, বলতে থাকেন, রান্নাঘর থেকে জল বের করে দাও, শিগগির, নইলে সর্বনাশ। তাঁদের গলার জোর আর বেশভূষার ছটায় অন্যদের চোখ যায় ধাঁধিয়ে, কলটার প্যাঁচ সারানোর মিস্ত্রির পয়সা খরচ করার কথা তাদের মনে থাকে না।

এই আদি সমস্যা ভুলিয়ে দিলে জল ছেঁচা যন্ত্র ব্যবসায়ীদের লাভ। তাঁরা সেই লাভের বখরা যথাযোগ্য স্থানে পৌঁছে দিতে কার্পণ্য করেন না। সুতরাং রাজা মশাই জল ছেঁচা যন্ত্র কেনার জন্য রাজকোষ থেকে অর্থ বরাদ্দ করেন। কোনও প্রজার রান্নাঘরে জল জমলে, ইন্সুরেন্স কোম্পানী সরকারি পয়সায় সেই জল ছেঁচে দেন। অবশ্য এক বালতির বেশি জল ছাঁচলে তাঁদের নাফা কমে, তাই এক কোমর জলে ঘর ভাসলে তাঁরা আর নেই, গেরস্তের গেরো।

অন্যদিকে, দেশে অন্নজলের ঘোর অনটন হলেও, হুইস্কি ব্র্যান্ডি আর মুরগি মটন নিয়ে তেমন টানাটানি নেই। Covid মহামারীতে কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেলেও, কতজন যে নতুন বিলিয়নেয়ার হলেন, সে ভেবে আমাদের বুক পঞ্চান্ন ইঞ্চি হয়। কে না জানে, এ বাবদে পাকিস্তান নেহাত কমা। বল বল বল সবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কোথায় এমন … এমন লৌহপুরুষের স্ট্যাচুর ওপর ঢেউ খেলে যায় যুগপুরুষের কপ্টার কাহার দেশে। তাছাড়া, আমাদের কুম্ভ ও সাগরমেলা হয়, স্কুল বন্ধ করে দিয়ে আমরা মহামারী দিব্যি রুখে দিই।

এ হেন অবস্থায় সত্যিকারের স্বাস্থ্যনীতি কী, কী হওয়া উচিত ছিল, আর আমরা পাঁচ বছরে একবার ছাপ দেওয়া পাবলিক কী করতে পারি, আদৌ কিছু করতে পারি কিনা, সে নিয়ে গভীর ভাবনাচিন্তা করা যে ভস্মে ঘি ঢালার মতো, সেটা বন্ধু বিষাণ বোঝেননি। বোকা বলে বোঝেননি, এমন নয়, আমাদের ওপর অসম্ভব প্রত্যাশা তার, সেজন্যই বুঝে উঠতে পারেননি।

আমরা অবশ্যই বিষাণ বসুর মতো বোকা নই। আমরা নিশ্চয় গাঁটের কড়ি খরচ করে তাঁর এ বইটা পড়ব না।

তাই আমার, এ লেখাটি পাঠ প্রতিক্রিয়া, এবং বিধিসম্মত সতর্কীকরণ। এর পরেও কেউ বইটি পড়বেন না, এই আশা রেখে, প্রকাশক ধানসিঁড়িকে যথাযোগ্য গালি দেবার জন্য তাঁদের সাকিন ফোন ইত্যাদি পেশ করলাম।
.
ধানসিঁড়ি, 20 বি, সূর্য সেন স্ট্রিট, মো 7596888695

PrevPreviousমেডিক্যাল এডুকেশন ডে ও পন্ডিত মধুসূদন গুপ্ত
Nextফ্যাক্ট শিটNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
আতিফ আবরার
আতিফ আবরার
3 years ago

বাহ! চমৎকার লিখেছেন!

0
Reply

সম্পর্কিত পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

May 27, 2026 No Comments

পুজো কেটে গেল। কালীপুজো, ভাইফোঁটাও পেরিয়ে গেল ক্যালেন্ডারের ঘর – পলাশকান্তির সঙ্গে আকাশমণির পরিচয়টা আর এগরোলে আটকে রইল না। আলুকাবলি, ফুচকা, নন্দন, অ্যাকাডেমি, প্রিন্সেপ ঘাট,

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

May 27, 2026 No Comments

শুরুর কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে বর্তমান সময়ে কিছু শোরগোল তৈরি হয়েছে। এর সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক চরিত্র ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু আয়ুর্বেদে বেশ কিছু কৌতুহূলোদ্দীপক

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 27, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

May 26, 2026 No Comments

(এক) সময়ের সঙ্গেসঙ্গে মানুষ কী সভ্য হচ্ছে? নাকি অসভ্যতা বাড়ছে? কোনদিকে চলছে ‘সভ্যতা’? এটাই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুশ্চিন্তার বিষয়। আগে ‘বহিরাগত’ আর ‘অনুপ্রবেশকারী’ শব্দদুটো কখনও

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

May 26, 2026 No Comments

সত্যি কথা বলতে কাউন্সিলের নির্বাচন নিয়ে রাজ্যের চিকিৎসকদের বড় অংশ খুব একটা খোঁজখবর রাখত বলে মনে হয় না। নির্বাচন কখন হয় কারা পরিচালনা করে, কিভাবে

সাম্প্রতিক পোস্ট

গগন মুখুজ্যের মোহর চতুর্থ (শেষ) পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 27, 2026

আয়ুর্বেদে অ্যানাটমি, ফিজিওলজি এবং খাদ্যবিধির নির্বাচিত পাঠ

Dr. Jayanta Bhattacharya May 27, 2026

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 27, 2026

২১ শতকে সভ্যতা শক্তিশালী হচ্ছে, নাকি অসভ্যতা বাড়ছে?

Dipak Piplai May 26, 2026

জয়েন্ট বেঙ্গল মেডিক্যাল নির্বাচন নিয়ে দু -চার কথা

Dr. Hiralal Konar May 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

625611
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]