Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইউনিফর্ম

Screenshot_2022-02-19-21-41-11-83_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • February 20, 2022
  • 8:38 am
  • No Comments
হিজাব নিয়ে বিতর্কে যেহেতু অনেকবার ইউনিফর্ম প্রসঙ্গ এসেছে তাই দু’চার কথা।
স্কুল ইউনিফর্মের ভক্তদের যদি জানতে চাওয়া হয় যে ইউনিফর্মের সাথে বিদ্যভ্যাস বা বিদ্যা অর্জনের কি বৈজ্ঞানিক সম্পর্ক, তখন তাঁরা চুপ করে যান। সোভিয়েত বিপ্লবের পরে বিখ্যাত শিক্ষাবিদ লুনাচারস্কি যে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে ছিলেন তাতেও ইউনিফর্ম চালু ছিল না। সোভিয়েত শুনে এলার্জি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে নজর ফেরান। সেখানে আজ ৮০% স্কুলে ইউনিফর্ম নেই। সে সব ছাত্র ছাত্রীরা লেখাপড়া শিখছে না এমন অপবাদ অতি বড় মার্কিন বিরোধীরাও দেবেন না। আমাদের দেশে বহুদিন স্কুলে ইউনিফর্ম বলে কোনো প্রথা চালু ছিল না। বিদ্যাসাগর, জগদীশ বোস, মেঘনাদ সাহা ওসব ছাড়াই দিব্যি লেখাপড়া শিখেছিলেন। হ্যারো ইটন জাতীয় পাবলিক স্কুলগুলো ফেরত আইসিএসদের চালু করা এসব উপনিবেশিক ধাসটামো অনেক হয়েছে। আর না।
ডিসিপ্লিন ভক্তদের এটা জানা উচিত যে এসব আসলে হচ্ছে ছোট বেলা থেকে ডিসিপ্লিনের নামে অথরিটির প্রতি প্রশ্নাতীত আনুগত্যবোধ গড়ে তোলার কলকাঠি। ওসব ফৌজে চলতে পারে, স্কুলে তার কোনো জায়গা নেই। সেখানে প্রশ্ন জেগে ওঠার অভ্যাস, অথরিটিকে চ্যালেঞ্জ করার অভ্যেস গড়ে তুলতে হবে। পেটার্নালিস্টিক শাসন ব্যবস্থা নয়, শিশু মনে যুক্তির সবলতা প্রতিষ্ঠা করতে হবে, না হলে আমাদের ভবিষ্যত অন্ধকার
যারা স্কুলের আট ঘণ্টা ইউনিফর্ম দিয়ে শিশুমনে ধনী দরিদ্রের বিভেদ ঘুচিয়ে দেওয়ার তত্ত্বে বিশ্বাসী তাদের বলা যে শিশুদের এত নির্বোধ ভাবার কোনোই কারণ নেই। পাশের বন্ধুর টিফিন বাক্সের গন্ধে আমোদিত যে বালিকটি আঁজলা আঁজলা জল পান করে পেটে খিদের মোচড় ভোলার চেষ্টা করে, টিফিন পিরিয়ডে বা স্কুল ছুটির পরে বাড়ি ফেরার পথে দ্রুত পদাতিক যে বালকটির সাধের ইউনিফর্মে জল কাদা ছিটিয়ে যায় তারই সহপাঠীর মোটরগাড়ি, তাকে গরীব বড়লোকের প্রভেদ জানতে হয় না, সে এমনিই জেনে যায়, হাজার ইউনিফর্ম না পারে সেটা ভোলাতে না পারে ঘোচাতে। সতিকারের মানবতাবাদী হলে ইউনিফর্ম দিয়ে মানবতা প্রমোট করার প্রবঞ্চনার তত্ব ছেড়ে বৈষম্যমূলক, শোষণমুক্ত সমাজ গড়ার কাজে আসুন।
এত কিছু লেখার পরে যেটা বলার থাকে যে ইউনিফর্ম নিয়ে এই বিতর্ক টা আসলে অবান্তর। মার্কস দেখিয়েছিলেন যে অর্থনীতি হচ্ছে ভিত্তি আর বাকি সব উপরিকাঠামো। ভিত্তি না পাল্টালে উপরিকাঠামোতে মৌলিক কোনো পরিবর্তন আসবে না। গ্রামসি দেখিয়েছিলেন যে, কি ভাবে শাসক শ্রেণী আমাদের আটকে রাখতে চায় উপরিকাঠামোর অবান্তর লড়াইয়ে। কারণ ওরা জানে যে ওটা ওদের স্ট্রং পয়েন্ট, পরিচিত খেলার মাঠ আর ভিত্তির লড়াইটা ওদের উইক পয়েন্ট, অপরিচিত খেলার মাঠ। মিলিয়ে দেখুন গ্রামসির কথা।
কাশ্মীরে অবস্থাপন্ন ঘরের মেধাবী ছাত্রী আরুশা পারভেজের হিজাব পরার ইসলামী মৌলবাদী ফতোয়া কুৎসিত, অমানবিক, ফ্যাসিস্ট এটা দ্বিধাহীন ভাবে বলা যায়, প্রতিবাদের ঝড় তোলা দরকার তাও বলা যায়। কিন্তু সে নিয়ে বা কর্ণাটকের হিজাব নিষিদ্ধ নিয়ে আমরা যতটা উদ্বেল, যতটা প্রতিবাদী তার ভগ্নাংশের ভগ্নাংশ কি আমরা উদ্বেল কাশ্মীরে লক ডাউনের ফলে যে হাজার হাজার কর্মচুত শ্রমিকদের ছেলেপুলের লেখা পড়ার কি ব্যবস্থা হল, কতজন অর্থাভাবে স্কুল ছুট হয়ে গেল চিরতরে, অভাবের তাড়নায় শিশু শ্রমিক হয়ে গেল, সরকার কি করলো সে সব ছাত্রছাত্রীদের জন্য এসব নিয়ে উদ্বেল, প্রতিবাদী ?
হিজাব চয়েস কি চয়েস না সে নিয়ে ঘণ্টার পর ঘন্টা সময় কাটানো মানুষজন জীবনে বললো না কেন স্বাধীনতার এত বছর বাদেও অসংগঠিত ক্ষেত্রে মহিলা শ্রমিকদের পারিশ্রমিকে বৈষম্য, কেন বেসরকারি ক্ষেত্রে তাদের মাতৃত্ব কালীন ছুটি দিতে এত টালবাহানা।
আসলে আমরা বরাবর ওদের ন্যারেটিভের ফাঁদে পা দিয়ে ওদের মাঠে খেলতে যাই আর হেরে গিয়ে বাড়ি ফিরে আসি। ওদের বাধ্য করতে হবে আমাদের মাঠে খেলতে। দেখাই যাক না কে জেতে। ওদের সিলেবাস, ওদের প্রশ্নপত্রের পরীক্ষা আমরা দেবো না, আমাদের সিলেবাস আমাদের প্রশ্নপত্রের পরীক্ষা দেয়াবো ওদের। আমাদের তাই বিতর্কটা স্কুল ইউনিফর্ম নিয়ে নয়, শিক্ষার সর্বজনীন অধিকার কতটা সম্প্রসারিত হলো সে নিয়েই করা যাক।
PrevPreviousডেন্টাল সার্জেনদের জন্য সরকারী চাকরি নেই??!!
Nextসুখী সুখী নরনারীরাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

​ Formal Statement of Protest and Ultimatum

April 27, 2026 No Comments

​April 25, 2026 Formal Protest against the malicious, defamatory, and politically motivated actions of Dr. Tapas Pramanick. ​The Joint Platform of Doctors (JPD), WB representing

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

April 26, 2026 No Comments

এই যে বয়ানটা, অমুককে ভোট দিয়ে লাভ নেই, তাহলে তমুক জিতবে, এটার মতো ভাটের কথা কমই শোনা যায়। আপনার যেহেতু কোনও অলৌকিক দিব্যজ্ঞান নেই, এবং

বন্ধু

April 26, 2026 No Comments

বিচ্ছিরি গরমে ঘামতে ঘামতে রোগী দেখছিলাম। ছোট্ট একটা খুপরি। জানলা নেই। একপাশে শুধু রোগী ঢোকার দরজা। যা হাওয়া বাতাস আসে ওই দরজা দিয়েই আসে। দেয়ালে

সাম্প্রতিক পোস্ট

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

​ Formal Statement of Protest and Ultimatum

The Joint Platform of Doctors West Bengal April 27, 2026

নিজের ভোটটা নিজের পছন্দের দল/প্রার্থীকে দিন।

Dr. Bishan Basu April 26, 2026

বন্ধু

Dr. Aindril Bhowmik April 26, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619715
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]