Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ভারতীয় নারী, জাতিবর্ণধর্মনির্বিশেষে, কুর্নিশ আপনাদের

IMG_20220627_234639
Dr. Belal Hossain

Dr. Belal Hossain

Gynaecologist
My Other Posts
  • June 28, 2022
  • 7:16 am
  • No Comments

কষ্ট করে পড়ে দেখতে পারেন।

ভারতীয় নারী, সে পিঠখোলা ব্লাউজ হোক চাই বোরখা বা চোলি ঘাঘরা পরিহিতা, তারা আমাদের দেশে এক বিপ্লব ঘটিয়ে ফেলেছে, অনতি ভবিষ্যতে যার অর্থনৈতিক প্রভাব হবে সুদূরপ্রসারী।

এই পোস্ট বুঝতে গেলে একটা সংজ্ঞার অর্থ সবার আগে জেনে নিতে হবে।

ফার্টিলিটি রেট: এর অর্থ হল একজন নারী পিছু ক’জন সন্তান জন্ম নিচ্ছে, তার সংখ্যা। সাদা বিচারে, প্রতিটি নারী যদি দুটি করে সন্তান প্রসব করেন, তাহলে জনসংখ্যা একই থেকে যাবে। গাণিতিক বিচারে এই সংখ্যাটা 2.1, এটা মাথায় রেখে আমরা এগোবো।

এতদিন আমরা শুনতাম, ভারতে জনসংখ্যার নিরিখে প্রতিবছর একটা আস্ত অস্ট্রেলিয়া ঢুকে যাচ্ছে। কিন্তু রিসেন্ট স্টাডিতে সেই ধারণাটা আমূল বদলে দিয়েছে আমাদের দেশের মহিলারা।

এই স্টাডি হয়েছে, রীতিমতো কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যদপ্তরের অধীনে থাকা NFHS, National Family & Health Surveyর মাধ্যমে। এখানে বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে, যা আমার আপনার ধ্যান ধারণাকে বদলে দেবে।

এই সার্ভে বলছে,

ভারতে এই মূহুর্তে ফার্টিলিটি রেট হল 2, যা 2.1, অর্থাৎ রিপ্লেসমেন্ট রেটের নীচে। এই হিসেবে 2040 পর্যন্ত আমাদের দেশে জনসংখ্যা বাড়বেনা। এবং পরবর্তী জেনারেশনের হাতে ফার্টিলিটির দায়িত্ব বর্তালে, জনসংখ্যা কমতে থাকবে। এখন হিন্দু পপুলেশনের মধ্যে এই রেট 1.9, এবং মুসলিমদের মধ্যে এটা 2.1 . অর্থাৎ দুই সম্প্রদায়ের মধ্যে ফার্টিলিটি গ্যাপ ক্রমশঃ কমে আসছে।

ভারতের মাত্র পাঁচটি রাজ্যে ফার্টিলিটি রেট 2.4 কিংবা তার চেয়ে বেশি, বিহার ইউপি মেঘালয় ঝারখণ্ড মণিপুর।

একটা ইন্টারেস্টিং ডাটা শেয়ার করছি। কন্ট্রাসেপটিভ ট্যাবলেট, কণ্ডোম ইত্যাদির ব্যবহারে মুসলিমরা হিন্দুদের চেয়ে এগিয়ে, যদিও লাইগেশনের ক্ষেত্রে এরা পিছিয়ে আছে।

পুনম মুত্রেজা, Executive Director Population Foundation of India, বলেছেন, মুসলিম পরিবারে Girls’ Education দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে, তাই এই পরিবর্তন। আমার নিজের অভিজ্ঞতাও তাই বলে। হ্যাঁ, শিক্ষায় আলোকিত মেয়েদের সন্তান সংখ্যা সীমিত হবেই, সেখানে ধর্মের বাধা বেশি নাক গলাতে পারবেনা, কিংবা বলা যেতে পারে, মাতব্বরদের না চটিয়েও সঠিক পথের সন্ধানে তারা সফল হবেই বা হচ্ছে।

তাই একজন অবসর নেওয়া ইলেকশন কমিশনের বড় অফিসার বলেছেন, মুসলিম মহল্লাগুলিতে বেশি বেশি Police Station না বসিয়ে বেশি বেশি স্কুল কলেজ খোলা উচিৎ।

2005-06 এর এক স্টাডিতে দেখা গেছে, পলিগ্যামি অর্থাৎ একাধিক স্ত্রী রয়েছে এরকম রেট মুসলিমদের মধ্যে 2.5%, আর হিন্দুদের মধ্যে 1.77%.

পঞ্চাশের দশকে ভারতে হিন্দু জনসংখ্যা মুসলিমদের তুলনায় বেশি ছিল 27 কোটি, যা বর্তমানে দাঁড়িয়েছে 80 (আশি) কোটিরও বেশি।

একটা বিদেশী সংস্থার পর্যবেক্ষণ লিখছি।
PEW Research Center based in Washington, এরা ডেমোগ্রাফি নিয়ে কাজকর্ম করে, তাদের speculation হল, 2050 সালে ভারতের হিন্দু পপুলেশন হবে 77%, মুসলিমদের 18%.

পরিশিষ্ট:

আমি অবাক হচ্ছি ভারতীয় মুসলিম সম্প্রদায় যখন ব্যক্তিগত ক্ষেত্রে তলে তলে নিজেদের এতটাই পরিবর্তন করে ফেলতে পারে, তখন তারা অন্যান্য বাকি সামাজিক দায়দায়িত্ব সম্বন্ধে ধ্বংসাত্মক না হয়ে আরেকটু অ্যাডভান্সড,আরেকটু সচেতন হলে ভালো হয়না?

নিজেদের ভালো হয়, দেশেরও ভালো হয়।

আফটার অল, সম্মান জিনিসটা ছিনিয়ে নেওয়ার বস্তু নয়, ওটা অর্জন করতে হয়।

একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে। সময় দিন।
ভুল খবর, ভুল তথ্য রটিয়ে কেউ “খতরে মে” চেল্লালে, তাকে এইসব পরিসংখ্যান শুনিয়ে দিন।

—-

প্রথম লাইনটাতেই ফিরে যাই। ভারতীয় নারী, জাতিবর্ণধর্মনির্বিশেষে, কুর্নিশ আপনাদের এই অধমের তরফ থেকে। অলক্ষ্যে আপনারা দেশের ভবিষ্যত উন্নতির সোপান তৈরি করে দিচ্ছেন। তথ্যের কচকচিতে এই লেখাটা আরো বাড়ানো যেতো। সেই পথটা পরিহার করলাম।

সূত্র :

NFHS 5 report.
The Hindu.
The Indian Express.
pewresearch.org.

_________________
__________________

PrevPreviousমানব সভ্যতার এগোনো পিছানো
Nextবানান বিভ্রাটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 No Comments

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 1 Comment

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

May 23, 2026 No Comments

যে কোন মহানগরী সেটি যদি জনবহুল হয়, একাধারে বাণিজ্য কেন্দ্র হয়, পর্যটক বিদেশি রা আসেন সেখানে হকার নামক ভ্রাম্যমাণ ছোট ব্যবসায়ীরা থাকবেনই। লন্ডন, প্যারিস, রোম

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

May 22, 2026 1 Comment

২১ মে, ২০২৬ অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর একটি প্রেস কনফারেন্স থেকে আমরা জানতে পারি দেবালয় ভট্টাচার্য নামের এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কথা। গবেষণায় দেখা

আরশোলার চিঠি

May 22, 2026 No Comments

দুশুঁড় ছ’পা’য় গড় দুপায়ে, ধর্মাবতার, ভাবনা যেটা ধরতে গেলে সকল নেতার তাকেই কেমন স্পষ্ট করে বিনা সময় নষ্ট করে বলেই দিলেন, রাষ্ট্র ভাবেন কাদের ভিলেন

সাম্প্রতিক পোস্ট

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

কলকাতা হাওড়ার হকার সমস্যা: এর সমাধান কি?

Bappaditya Roy May 23, 2026

পক্ষ নিন নির্যাতিতার। রুখে দাঁড়ান নির্যাতনকারীর বিরুদ্ধে।

Abhaya Mancha May 22, 2026

আরশোলার চিঠি

Arya Tirtha May 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624622
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]