Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভাগিনী

Screenshot_2022-08-17-07-51-40-79_680d03679600f7af0b4c700c6b270fe7
Arya Tirtha

Arya Tirtha

Orthopedic surgeon-Poet
My Other Posts
  • August 17, 2022
  • 7:52 am
  • No Comments

তখন ভোর হচ্ছে, দু হাজার বাইশের পনেরোই আগস্টের ভোর।
কিছুক্ষণ বাদেই তেরঙ্গা পতাকার ঢল নামবে রাস্তাঘাটে।
স্টেজে স্টেজে নির্ঘুম শেষমুহূর্তের প্রস্তুতি চলছে জোর।
তবে আপাতত, কয়েকটি শ্রান্ত শ্রমিক ছাড়া কেউ নেই তল্লাটে।
প্রায়ান্ধকার পথ ধরে হেঁটে আসছিলেন তিনজন আবছা মানুষ
দুজন ধুতি আর শার্ট, আর একজন সাহেবী টুপিসহ স্যুট,
শুনশান পথ ধরে ইতিউতি চাইছেন তিনজন দৃপ্ত পুরুষ,
বড় বড় বাড়ি আর চওড়া রাস্তা দেখে কিছু যেন অপ্রস্তুত।
চায়ের দোকানে সবে প্রথম কেটলিজল টগবগে ধোঁয়া উগরায়,
এ দৃশ্য তাঁদের চেনা; অতীতের বহু প্ল্যান এমনই দোকানে হতো বটে।
তিনজন বসে যান ফাঁকা বেঞ্চিতে। অবাক দোকানী তার নজর ঘোরায়,
মান্ধাতা আমলের এমন পোশাকে লোক তার এখানে কদাচিতই জোটে।
টাকপড়া ধুতি শার্ট, দোকানীকে দিতে বলেন চা। তারপর প্রশ্ন করেন ধীরে ধীরে,’আজ কি এখানে কোনো উৎসব হবে নাকি, চারদিকে জমকের সাজ?’
দোকানী অবাক হয়, লোকগুলো মঙ্গল গ্রহ থেকে উড়ে এলো কি রে,
ঈষৎ বিরক্ত মুখে চা ছাঁকতে ছাঁকতে বলে, যাত্তেরি, স্বাধীনতা দিবস যে আজ!
‘স্বাধীনতা! কাঙ্খিত স্বাধীনতা!’, তিনটে আকুল স্বর সোচ্চারে বলে ওঠে,
‘শোনাও শোনাও বন্ধু, কবে হলো? কতদিন ধরে দেশে ইংরেজ নেই আর, শুনি, বলো, বলো!
দোকানী প্রমাদ গোনে। উন্মাদ নাকি এরা? নাকি সব ভুলে গেছে খোয়ারির চোটে?
তবুও ধৈর্য্য রেখে, কিঞ্চিৎ হেসে বলে, নয় নয় করে আজ পঁচাত্তর হলো।
‘তার মানে কলকাতা স্বাধীন? স্বাধীন তবে নদীয়া, কুষ্টিয়া, বালাসোর….’
বক্তা অন্য ধুতি শার্ট, কোঁকড়ানো চুল, পেশীবহুল চেহারা, বিহ্বল দৃশ্যত।
‘সে তো বটেই,’ দোকানী বলে। পুরো ভারতই স্বাধীন, কিন্তু কুষ্টিয়াকে আনলেন কেন এর ভেতর?
‘কুষ্টিয়া নয়?’ টাকমাথা বললেন, ‘চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা আজও তবে ব্রিটিশের পদানত?’
দোকানী বুঝতে পারে, অতীতেই আটকিয়ে থেকে গিয়েছেন কোনো ভাবে তিন খাপছাড়া।
‘ওরাও স্বাধীন, তবে ভারতবর্ষ নয়। ও জায়গাগুলো বাংলাদেশে অধুনা।’
কেমন অবাক হয়ে, নির্বাক চোখে ফ্যালফেলিয়ে তাকিয়ে থাকেন তাঁরা।
এতক্ষণ চুপ থাকা স্যুট টুপি বলেন, ‘লাহোর বা অমৃতসর নিয়ে আছে কিছু শোনা?’
বাকিদের না চিনলেও, দোকানি ফেলেছে চিনে স্যুটটুপিকে। বহুবার বহু ছবি দেখে।
নিজেকে চিমটি কাটে, এও কি সম্ভব, স্বয়ং ভগৎ সিং বলছেন এসে কথা চায়ের দোকানে?
বাঘাযতীন …সূর্য সেন…. ইতিহাস বই থেকে বাকি দুজনকেও চেনে একে একে,
অস্ফুট স্বরে বলে, ‘অমৃতসর ভারতে হলেও, লাহোর অন্য দেশ, ওটা পাকিস্তানে।’
চোখ চাওয়াচাওয়ি করেন তিন বিপ্লবী। যে স্বাধীনতার জন্য তাঁরা জীবন দিলেন,
সেটা কোন দেশের? কোথায় তাঁদের সেই সোনালী স্বপ্ন দেখা অখণ্ড ভারতবর্ষ?
‘এই তিনটুকরো স্বাধীনতা আমরা চাইনি!’ হাহাকার করে কাঁদেন বাঘাযতীন, ভগৎ সিং , সূর্য সেন,
দিগন্তে তখন প্রথম সূর্যকিরণ, অভাগিনী ভূমির মাথায় দিলো কোমল সান্ত্বনাস্পর্শ…

PrevPreviousتنزيل 1xbet => جميع إصدارات 1xbet V 1116560 تطبيقات المراهنات + مكافأة مجاني
Next🩸🩸🩸 রক্ত সঞ্চালনের ইতিহাস: মেডিসিন না মার্ডার? শেষ পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 1 Comment

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669887
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]