Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফাঁকা ব্যালট বিষয়ে একটি কাল্পনিক সংলাপ

IMG_20220930_224450
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • October 1, 2022
  • 7:32 am
  • No Comments

ফাঁকা ব্যালট বিষয়ে একটি কাল্পনিক সংলাপ

– শুনেছেন, বাজারে খবর, রামপুরহাট মেডিকেল কলেজের প্রিন্সিপাল নাকি অধ্যাপক-চিকিৎসকদের ফাঁকা ব্যালট জমা করতে বলছেন?

– স্বাভাবিক। ওঁকেও তো কলকাতার কোনও মেডিকেল কলেজে ফিরতে হবে।

– আচ্ছা। কিন্তু উনি নাকি বলছেন, সরকার নাকি ওঁকে এমন করতে বলেছেন। সত্যি নাকি?

– বলতেও পারেন। বলতেই পারেন। সরকারের কথা ওঁর মতো করে ক’জন ধরতে পারে! বাম আমলে উনি ঘোর বাম ছিলেন, পরিবর্তনের পর কংগ্রেস ঘুরে আপাতত তৃণমূল। সরকারি বাণী অনুভব করার ব্যাপারে উনি বিশেষজ্ঞা।

– তাই নাকি? কিন্তু উনি নাকি বলছেন, ফাঁকা ব্যালট না দিলেই উনি বদলি করে দেবেন। ওঁর এত পাওয়ার?

– হতেও পারে। তাছাড়া এ তো চালু কথা, ফেল করা স্টুডেন্ট ভালো প্রাইভেট টিউটর হয়। যিনি হাজার তেল মেরেও কলকাতায় থিতু হতে পারলেন না, বদলির ভয় দেখানো তো তাঁরই মানায়!

– সে কী!! আচ্ছা, বাজারে যেমন শুনছি, আরজিকরের অধ্যক্ষ তাহলে এমন বেপরোয়া হয়ে সামনে বসিয়ে অধ্যাপক-চিকিৎসকদের তৃণমূলপন্থীদের ভোট দিতে বাধ্য করলেন কেন?

– স্বাভাবিক। ওঁকে তো কলকাতায় থাকতে হবে। প্লাস, দুর্জনে বলে, উনি ভাইপোর মুখের চোটের এমন জব্বর চিকিৎসা করেছিলেন যে তার ধাক্কা সিঙ্গাপুরে গিয়ে শুধরাতে হয়। ছাত্রদের তাড়ায় পেছনের রাস্তা দিয়ে দৌড়ে পালাতে গিয়ে নিজের বেইজ্জতি তো বটেই (অবশ্য ইজ্জত থাকলে তবেই না বেইজ্জতি!!), দলকেও যারপরনাই অস্বস্তিতে ফেলেছিলেন। সে কলঙ্ক মোছার একটা সুযোগ তো ওঁরও প্রাপ্য।

– সেটা ঠিক। ওদিকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ব্যালট নাকি প্রিন্সিপাল-ভাইস-প্রিন্সিপালকে টপকে কলেজের মালিক গোছা করে বাড়ি নিয়ে চলে গিয়েছিলেন।

– আহ্, সেটাই কি প্রত্যাশিত নয়? সেই কলেজে টাকা কার খাটছে, ভুলে গিয়েছেন নাকি!! তাহলে??

– আর বজবজের জগন্নাথ মেডিকেল কলেজে নাকি এখনও ব্যালট দেওয়াই শুরু হয়নি?

– আরে সেটাও তো স্বাভাবিক! এদিক-ওদিক পয়সা খাইয়ে মেডিকেল শিক্ষাব্যবসা চালু করা গিয়েছে বটে, কিন্তু এই উন্নয়নের বাজারে চালু রাখতে পারা তো সহজ নয়…

– যাক গে সেসব কথা। অধ্যাপক-চিকিৎসকদের ভোটে নাকি বেশ কিছু হাউজস্টাফ পিজিটি, অর্থাৎ যারা নাকি সেই অর্থে ছাত্র, তারা নাকি টিচারদের দাবড়ানি দিচ্ছে!! এই ব্যাপারটা বিশেষ করে ইয়ে নয় কি?

– একেবারেই ইয়ে নয়। বুঝতে পারছি, গত কয়েকবছরে পশ্চিমবঙ্গের ডাক্তারি শিক্ষার হাল বিষয়ে আপনার ধ্যানধারণা অতি ক্ষীণ। আপনি বোধহয় জানেন না, প্রাথমিকের মতোই ডাক্তারিতেও ইদানীং পাশফেল উঠে গিয়েছে। মানে, খাতায়-কলমে না হলেও বাস্তবে… তা, ছাত্রছাত্রীদের যে বিশিষ্ট অংশ (গরিষ্ঠ অংশ কখনোই এমন নয়) স্রেফ সেই পথের সুযোগে ডাক্তার হয়ে উঠেছেন, তাঁদের তো রাজনৈতিক দলের ধামাধরা না হয়ে নিজগুণে করে খাওয়ার উপায়ই নেই। অগত্যা…

– এ তো ভয়ানক কথা শোনালেন!! তাহলে একটাই প্রশ্ন। আপনি এত ঝুটঝামেলায় না জড়িয়ে ফাঁকা ব্যালটটা যথাস্থানে দিয়ে দিয়ে শান্তিতে থাকতে চাইছেন না কেন?

– আশ্চর্য!! এটা কোনও প্রশ্ন হলো! আমাকে তো ডাক্তারিটা করতে হবে। সেটা করেই খেতে হবে। আমার জন্য কোনও দলীয় মাসোহারা নেই, দাদা-দিদি-মাসি-পিসির অভয়-হস্ত নেই। আছে শুধু পেটে অল্পস্বল্প বিদ্যে আর বুকে তার চাইতে আরেকটু অল্প সাহস। যেখানেই বদলি করুক, রোগী দেখার যোগ্যতা বা ক্ষমতা তো কেউ কেড়ে নিতে পারবে না। অতএব…

যে পেন দিয়ে প্রেসক্রিপশন লিখি, সেই পেন দিয়েই ব্যালট ভরব। প্রেসক্রিপশন লেখার সময় অন্য কোনও ধান্দাবাজির কথা ভাবি না, ব্যালট ভরার সময়ও ভাবব না।

ঠিক বলছি তো?

PrevPreviousসার্জেনস চয়েস
Nextখুপরির গল্প ৯ ভরসাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

September 24, 2026 No Comments

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগী শহীদ হয়েছিলেন ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর। এই বছর তাঁর ৩৫ তম শহীদ দিবসে আমরা তাঁকে স্মরণ করব এক তথ্যচিত্র উন্মোচনের

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

September 24, 2026 No Comments

আশ্বিনের এক শনিবার সন্ধে ৬টা শরদিন্দু বন্দ্যোর ‘রিমঝিম’ উপন্যাসের নায়িকা নার্স প্রিয়ংবদা ভৌমিক ডায়েরি লিখত। গত শতকের চল্লিশ পঞ্চাশের দশকের এক নিম্নমধ্যবিত্ত বাঙালি পরিবারের সাধারণ

কেমন সরকারি স্কুল আমরা চাই!

September 24, 2026 No Comments

ন্তরমন্তর আন্দোলনের প্রতিক্রিয়ায় উত্তর ভারতের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দাবি ছিল শিক্ষক নিয়োগের। আজ আরেকটা বড় সমস্যা হল শিক্ষকদের বহু

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

September 23, 2026 3 Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

September 23, 2026 1 Comment

লেনিন সিফিলিস বা আরও সঠিকভাবে বলতে গেলে নিউরোসিফিলিস রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন এই হাইপোথিসিস প্রথমবার হাজির করার চেষ্টা করেন ইসরায়েল এর তিন গবেষক ডাঃ

সাম্প্রতিক পোস্ট

শ্রমিক নেতা শংকর গুহ নিয়োগীর শহীদ দিবস ১৯৯১ এর ২৮ সেপ্টেম্বর

Dr. Punyabrata Gun September 24, 2026

জীবন সম্পূর্ণ করে তবেই মুক্তি

Dr. Sukanya Bandopadhyay September 24, 2026

কেমন সরকারি স্কুল আমরা চাই!

Suman Kalyan Moulick September 24, 2026

বিপন্ন মানুষ – অসুখের ফেরিওয়ালাবাহিনী এবং নতুন রোগের উৎপাদন

Dr. Jayanta Bhattacharya September 23, 2026

লেনিন: সিফিলিস: একটি ফ্যাক্ট চেক

Dr. Samudra Sengupta September 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

679444
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]