Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিচিত্র বিভাবরী

FB_IMG_1667521783945
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 5, 2022
  • 7:27 am
  • No Comments

খুপরি থেকে মুক্তি পেয়ে রাত নটা নাগাদ মধ্যমগ্রাম চৌমাথার সুভাষ ময়দানে গেলাম। কাল থেকে বই মেলা। দিনের বেলা সময় পাব না। আজ রাতেই আমাদের স্টলটা সাজিয়ে ফেলা জরুরি।

সবে কালী পুজো গেছে। মাঠটা এবড়ো খেবড়ো হয়ে আছে। পেরেক আর কাঠের টুকরোয় ভর্তি। তার মধ্যেই স্কুটার নিয়ে নেমে পড়লাম। যা হওয়ার হবে। এমনিতেই স্কুটারের পেছনের চাকাটায় মনে হচ্ছে চোরা লিক হয়েছে। দুদিন অন্তর অন্তর হাওয়া কমে যাচ্ছে। রোজই হাওয়া দেওয়ার সময় ভাবি আজকেই সারাব। তারপর একবার খুপরিতে ঢুকে পড়লে সব ভুলে যাই।

সঞ্জীবদা, পার্থ ও ছোটো মেসো ইতিমধ্যেই আমাদের বুকস্টলে উপস্থিত হয়েছে। খানিকক্ষণের মধ্যে ফর্মালিনে চোবানো ভুজঙ্গ নিয়ে সঞ্জয়দাও হাজির। পাশের স্টলই বুকস জাংশনের প্রবীরদার। প্রবীরদা বইমেলা করে বেড়ানো অভিজ্ঞ লোক। অধিক সন্ন্যাসী হলে যা হয়, আমাদের কাজ টুকুস টুকুস করে এগোতে লাগল।

তা কাজ ধীরে সুস্থেই এগোক, তাতে সমস্যা নেই। এখন তো আর রোগীরা অপেক্ষা করতে করতে অধৈর্য হবে না, ঝগড়াও করবে না। চারজনে মিলে একটা বইয়ের র‍্যাকের নাটবল্টু আটকে খাড়া করতেই এক ঘন্টা সময় লাগলাম।

কাল ভোরে আবার মেডিকেল ক্যাম্প আছে। শুভজিত সে জন্য একপেটি ওষুধপত্র নিয়ে মেলাতেই হাজির। সমস্যা নেই, স্কুটারের সামনে ওষুধের পেটি ধরে যাবে। সঞ্জীবদা তাড়া দিচ্ছিল। রাত এগারোটা বাজতে চলল। এবার তাড়াতাড়ি করতে হবে। কাল আবার ক্যাম্পের জন্য ভোর সাড়ে পাঁচটায় উঠতে হবে।

ছোটোমেসো বলল, ঠিক আছে, স্টলের সামনে ত্রিপলটা টানিয়ে ফেলি তাহলে। বাকি কাজ কাল করা যাবে। দুপাশে দুটো বড়ো পেরেক পোঁতা দরকার।

মেসো নিজেই চেয়ারের উপর উঠে একটা ইট দিয়ে ঠুকে ঠুকে বাঁশে পেরেক ঢোকানোর চেষ্টা শুরু করল। এক একবার পেরেকের পিছনে ইটের বাড়ি মারছে আর স্টলের ভেতরের টিউব লাইট গুলো কেমন দপ দপ করছে।

ইট দিয়ে ঠোকা ঠুকি চলছে, গল্প চলছে, লাইটের দপ দপানি চলছে, মোবাইলে ছবি তোলা চলছে- শুধু পেরেকটাই যা বাঁশে ঢুকছে না। বললাম, মেসো তুমি নামো, আমি একবার দেখি। তুমি ঠিক ঠাক হাত পাচ্ছ না।

প্লাস্টিকের চেয়ারে উঠলাম। পেরেকটা এক হাতে শক্ত করে ধরে ইট দিয়ে গুছিয়ে একটা বাড়ি মারলাম। দুড়ুম করে একটা শব্দ হলো আর সাথে সাথে মেলার সব স্টলের সব আলো নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার।

মেসো ফিস ফিস করে বলল, বুমবাই, তুই এটা কী করলি? মানে কী ভাবে করলি?

কী ভাবে করেছি সেটা কি আমিও জানি? তবে কিছু একটা করেছি, এ ব্যপারে নিশ্চিত। আমার পেটের মধ্যে গুড়গুড় করছিল। সঞ্জীবদা বলল, তুই শিওর শট সার্কিট করে দিয়েছিস।

বইমেলার মাঠে অনেক মোবাইলের ফ্ল্যাশ জ্বলছে। পার্থ বলল, ডাক্তারবাবু, আপনি বোধহয় শুধু বইমেলা নয়, পুরো মধ্যমগ্রামটাকেই অন্ধকার করে দিয়েছেন।

তাকিয়ে দেখলাম সত্যিই, মেলার বাইরে চৌমাথাও অন্ধকার। বিজ্ঞাপনের বোর্ডগুলোর আলো নিভে গেছে। একটা পেরেক পুঁততে গিয়ে গোটা শহর অন্ধকার হয়ে যেতে পারে? এটাও সম্ভব?

ঠিক তিন মিনিট পরে দপ করে সব আলো একসাথে জ্বলে উঠল। আমিও হাঁফ ছেড়ে বাঁচলাম। উফ… এভাবেও লোডশেডিং হতে হয়।

পেরেক পোঁতার আর সাহস পেলাম না। কোনোরকমে দড়ি দিয়ে বেঁধে ত্রিপল টানালাম। ওষুধের পেটি স্কুটারে তুললাম। স্টার্ট দিয়ে দেখি স্কুটার এগোচ্ছে না। সিকিউরিটির লোকটা একগাল হেসে বলল, ডাক্তারবাবু, আপনার পেছনের চাকায় তো হাওয়া নাই। দাড়ান, ঠেলে বের করে দিচ্ছি।

স্কুটার বড়ো রাস্তা দিয়ে ঘটাং ঘটাং করে চলেছে। কুকুররা ঘুম ভেঙে ছুটে আসছে। কামড়ালে বই মেলা মাথায় উঠবে। দেখি, যদি রাত বারোটায় কোথাও হাওয়া দেওয়া যায়। কাল চাকার লিক সারাবই।

আপাতত আপনাদের সকলকে আমন্ত্রণ মধ্যমগ্রাম চৌমাথার বই মেলায় প্রণতি প্রকাশনী ও ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির অশোকনগর শাখার সম্মিলিত স্টলে। বই মেলা চলবে ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত, বেলা ৩ টে থেকে রাত ৯টা।

PrevPreviousভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের অপদার্থতা
Nextসাইনুসাইটিস প্রসঙ্গেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কার যেন এই মনের বেদন?

April 21, 2026 No Comments

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

April 21, 2026 No Comments

এক একটা বিপদ আসে, আর এক একটা নতুন শব্দ ঢোকে গ্রামের মানুষের মুখের ভাষায়। ২০১৮-তে ‘নোটবন্দি।’ ২০২০-তে ‘লকডাউন।’ আর এ বারে, এই ২০২৬-এ মুখে মুখে

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

April 21, 2026 No Comments

১. ব্র্যাডিকাইনেসিয়া (Bradykinesia – চলাচলের ধীরগতি) নড়াচড়া শুরু করতে অসুবিধা মুখের অভিব্যক্তি কমে যায় ধীরে হাঁটা, হাত দোলানো কমে যায় ২. রেস্টিং ট্রেমর (Resting Tremor)

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

April 20, 2026 No Comments

এক বছরের শাস্তিমূলক পোস্টিং হিসাবে মেধাতালিকা অমান্য করে আমাকে পুরুলিয়া, দেবাদাকে মালদা পাঠানো হয়েছিলো, এগারো মাস পর কোর্টরুমে জয় এলো, গতকাল হাইকোর্ট, সরকারের প্রতিহিংসামূলক আচরণ

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

April 20, 2026 No Comments

আমি মানুষটা খুব সামান্য হলেও আমার পরিচিতজনদের সকলে কিন্তু কিঞ্চিৎ সামান্য নন। এটা আমার জীবনের একটা সার্থকতা বলতে পারেন, সৌভাগ্যও বলতে পারেন। মেডিক্যাল কলেজে পড়াকালীন

সাম্প্রতিক পোস্ট

কার যেন এই মনের বেদন?

Pallab Kirtania April 21, 2026

সংসার চলবে কী করে, নাম কাটার ‘দায়’ও মেয়েদের কাঁধে

Swati Bhattacharjee April 21, 2026

Parkinson’s Disease -এর চারটি প্রধান লক্ষণ

Dr. Aditya Sarkar April 21, 2026

এ জয় আপনাদের, এ জয় অভয়ার, অভয়াদের

Dr. Asfakulla Naiya April 20, 2026

অনারটাই যদি না থাকলো তাহলে আর প্রফেশানটার বাকি কী থাকলো!!

Dr. Subhanshu Pal April 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

618652
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]