Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

দোস্তজীদের গল্প

IMG-20221113-WA0032
Dr. Soumendu Nag

Dr. Soumendu Nag

Doctor in a local self-government hospital.
My Other Posts
  • November 13, 2022
  • 12:22 pm
  • No Comments

লাল ইঁটের রাস্তাটার উপর পিচ পড়ছিল ধোঁয়া উড়িয়ে। ক্রমশই সরু সাপের মতন আঁকাবাঁকা মোরাম এগিয়ে যাচ্ছিল কালিনারায়ণপুর স্টেশন থেকে রাধানগর বাসস্ট্যান্ডের দিকে। হাফ প্যান্ট আর হাফ প্যাডেলে আমরা কয়েকজন সাইকেলটা ডাবল স্ট্যান্ডে দাঁড় করিয়ে ভাবছিলাম আর কদিন। তারপর রেস হবে। যে জিতবে ঝিনুকদি তার।

ঝিনুকদি এলাকার ডানাকাটা পরী। ভিন্ পাড়া থেকে তাঁর বাড়ির সামনে বেল বাজায় ক্লাস টেন, ক্লাস টুয়েলভ। এপাড়ায় ওপাড়ায় ঝিনুকদি ভাগ হয় অজান্তেই। আমাদের সাইকেলে তখন স্পোকে লাগানো রঙিন প্লাস্টিকের বল্টু টাইপ অসংখ্য বুটকি। বাই বাই ঘুরলে রঙিন আলোর মত লাগে। চেন পড়লে তুলতে হয় প্যাডেল ঘুরিয়ে। আমরা মানে আমি,অবনী, ফটিক, বান্টি স্কুল মাঠে লাট্টু ঘোড়াই, সুতোর টানে চেটোতে তুলেনিই ফটাকসে। শোলের ডায়লগ ঝাড়ি , এক্ এক্কো চুন চুনকে মারুঙ্গা। চুন চুঙ্কে..সন্ধ্যা নাবলে নুঙ্কু বের করে কালো পিচের উপর হিসু দিয়ে লিখি ঝিনুকদি।

ঝিনুকদি এক্ ক্লাস উপরের। ফ্রক পরে দুপাশে বিনুনী ঝুলিয়ে হাঁটলে তার ফর্সা ঘাড়ে অগোছালো চুল দেখা যায়। ভয়ঙ্কর সাদা সেই ঘাড়ের কথা ভাবতে ভাবতে আমরা কামড় বসাই লম্বুতে। হাতের চেটোতে লম্বুর গুঁড়ো আর চিনি চাটতে চাঁটতে অপার্থিব সব সিনেমায় ডুবে যাই অহরহ। গোলপোস্টের বাঁশ ধরে হাত বাড়াই, সিমরণের দিকে.. যেন এক্ষুনি ঝিনুকদির গুঁফো বাবা বলবে, বলতে বাধ্য হবে, যা সিমরণ যা, জী লে আপনি জিন্দেগি…। কিন্তু সেসব হয় না বলেই রাগে রাগে ক্যাম্বিসের বল মিড অন দিয়ে সপাটে উড়িয়ে দিই ঝিনুকদিদের কোয়ার্টারের দিকে। সেখানে তখন সন্ধ্যাবেলা ঘাড়ের কাছে পাউডার মেখে গান শিখছে ঝিনুকদি। আগুনের পরশমণি.. টেরিকাটা গানের মাস্টার ওর হাতের আঙ্গুল ধরে ধরে হারমোনিয়ামের রিড চাপছে। সামনে চায়ের কাপ। মালটাকে পরদিন শিওর সাইকেল বাঁধিয়ে ফেলে দেব। শালা শুয়ার কী আওলাদ….

অথচ সে এসব দেখেও দেখে না। বিকেল বেলা মায়ের সাথে পড়তে যায়। ফেরার সময় অঙ্ক স্যারের বাড়ি ঠায় দাঁড়িয়ে থাকে অমরেস্পুরী। বালটাকে একদিন ঠিক ঢিল মারবো, ঠিক।

সেই ঝিনুকদি সেদিন এল। চেম্বারে। বর মারা গেছে। করোনাতে। ঝিনুকদির মেয়েটার জ্বর। মাথা ব্যথা। অবিকল সেই ছোটবেলার ঝিনুকদি।

কিরে কোন ক্লাস?

ক্লাস সেভেন, স্যর।

কনভেন্ট সম্ভবত। উচ্চারণ সেরকমই। ডেঙ্গু করতে দিয়ে, জিজ্ঞেস করি: কেমন আছো ঝিনুকদি!

সে হাসে। যে হাসিতে খিলখিল রোদ উঠতো, ফিল্ডার বল ধরতে ভুলে যেত, হার্ট বিট বেড়ে যেত আমাদের, সেখানে আজ অদ্ভুত শূন্যতা।

ফেলে আসা রাস্তার উপর চকচকে মোড়াম ঢেকে দিয়েছে কত কিছু।

যাকগে যাক। সেসব কাহানি থাক। তার চেয়ে আসুন একটা অনুরোধ করি। দুটো বন্ধুর ছেলেবেলা আর বন্ধুত্বের গল্প নিয়ে তৈরী ‘দোস্তজী’ দেখে আসুন। আগামী শুক্রবার কল্যাণী সঙ্গমে। আর রিলেট করুন নিজেদের বন্ধুত্বের দিনগুলির সাথে।

PrevPreviousহত্যাকারী বন্দনা
Nextদ্যাট অবস্কিওর অবজেক্ট অফ ডিজ্যায়ারNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

July 13, 2026 No Comments

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

July 13, 2026 No Comments

ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি, বিজেপির রাজ্যত্বে কলেজ ক্যাম্পাসে তৃণমূল আমলের মতোই সেই থ্রেট কালচার ফিরে এসেছে। ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে আবারও

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

July 13, 2026 No Comments

মামুলি ভাঙাচোরা একটা বাড়ির গল্প। গ্রামের মধ্যে একটা ভাড়া বাড়িতে চলা উপস্বাস্থ্য কেন্দ্র। আগে ঐটা একটা প্রাথমিক স্কুল বাড়ি ছিল। এখন সরকারের দয়ায় স্কুল একটা

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

July 12, 2026 No Comments

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

July 12, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

সাম্প্রতিক পোস্ট

প্রতিবাদীদের জাত রঙ ধর্ম হয় না। প্রতিবাদী মায়ের কণ্ঠে কেঁপে উঠল রাজপথ। আরজি কর থেকে বারুইপুর

Abhaya Mancha July 13, 2026

ABVP-NMO-র থ্রেট কালচার নিপাত যাক!

Doctors' Dialogue July 13, 2026

“যারা বৃষ্টিতে ভিজেছিল”

Dr. Samudra Sengupta July 13, 2026

আর কতদিন? আরজি কর ২৩ মাস, এখন বারুইপুর | রাজপথের লড়াইতে অভয়া মঞ্চ | ৯ জুলাই ২০২৬

Abhaya Mancha July 12, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে …… (৪)

Somnath Mukhopadhyay July 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

649824
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]