Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

লড়াই চলছে। লড়াই চলবে।

FB_IMG_1671761597998
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • December 24, 2022
  • 9:01 am
  • One Comment

২২/১২/২০২২

জানিনা কী লিখবো। অনেককিছু লিখতে চেয়েও, অনেককিছু বলতে চেয়েও, আজ আর কথা সরছে না মুখে। বারবার মনে পড়ে যাচ্ছে ২০১৪,২০১৫,২০১৬.. মেডিক্যাল কলেজের পুরোনো ভোটগুলোর কথা..

সেই আগের রাত থেকে ডিএসএ, টিএমসিপি, এসএফআই সবাই কলেজ যেত, ফেস্টুন টাঙানো হতো নিজের নিজের। পরের দিন সকাল থেকে ক্যাম্পে বসে যাওয়া সবাই মিলে.. সকাল থেকে গান, স্লোগানে ভরে যেত কলেজ ক্যাম্পাস.. টিএমসিপির লোকজন প্রতিবার বলতো আমরা মেডিক্যাল কলেজের টিএমসিপি, আসল টিএমসিপির থেকে আলাদা, তারপর কলেজ জুড়ে টিএমসির ফেস্টুন ঝোলাতো, আর ওদের ক্যাম্পে ভোট শুরু হবার কিছুক্ষণ পর থেকেই মুখ দেখা যেত নির্মল মাজি সহ লোকাল তৃণ নেতাদের.. ওদের জোর ছিল থ্রেটে, স্লোগানের নামে দেওয়া খিস্তিতে আর জোরজুলুমে.. আর আমাদের জোর ছিল লড়াইয়ের গানে, গিটারে আর গলায়..

জীবন বেঁচে নিতে শিখছিলাম আমরা তখন। চোখে চোখ রেখে শত্রুর মুখোমুখি দাঁড়াতে শিখছিলাম। নির্মল মাজির মুখের ওপর হোস্টেলের দরজা বন্ধ করে দেওয়া থেকে শুরু, তারপর কলেজের দাবী নিয়ে প্রিন্সিপালের দরজায় যাওয়া.. কলেজের অন্যান্য বন্ধুদের যখন লেকচার-এক্সামের বোঝায় পিঠ বেঁকে যাচ্ছিল, তখন আমরা ছোটোবেলা থেকে ভেতরে ঢুকে বসে থাকা বই-সিনেমা-গল্প-চরিত্ররা যে শিরদাঁড়ার পাঠ পড়িয়েছিল, তার থেকে জীবন শিখে নিচ্ছিলাম..

তারপরেও হেরে যেতাম, ভোটের রেজাল্টে। ২০-০ হতো, প্রতিবার। ২০১১ এর পরে প্রত্যেক বছর, নিয়ম করে। চারটে বছরের পাঁচটা করে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, একটাও আমরা জিততাম না, এমসিডিএসএ প্রতিবার ভোটের রেজাল্টে শূন্য হয়ে ফিরতো। আর তারও আগের কথা বলতে গেলে, ১৯৮৩ থেকে, মাঝেমধ্যেই টক্কর দিয়ে লড়াই করে সিট হতো, কিন্তু ইউনিয়ন পেতাম না কোনোবারই। ‘জিতে যাওয়া’ লোকজন গোটা বছর ধরে বলতো, ‘তোরা তো জানিস না, ইউনিয়ন রুমের ভেতরের দিকের ছিটকিনিটা কীভাবে বন্ধ করে’! ছিটকিনি বন্ধ করতে না জেনেও, তারপরেও কীভাবে আমরা জিতে যেতাম! জিতে যেতাম ভোটের রেজাল্টের পর তৃণমূলের চোখে চোখ রেখে নিজেদের গলার জোর অটুট রেখে, জিতে যেতাম মাথা উঁচু করে দলবেঁধে হোস্টেলে ফেরায়, জিতে যেতাম যৌথতায় আর আদর্শের প্রশ্নে। বারবার জিতে যেতাম, সমাজের কথা ঘাড় নিচু করে চোখ নামিয়ে মেনে না নেওয়াতে। এভাবেই ডিএসএ জিতে এসেছে মেডিক্যাল কলেজে, ১৯৭৭ থেকে প্রত্যেক বছর, প্রত্যেক বার।

আজ আবার জিতে গেল। মেডিক্যাল কলেজ, আর এমসিডিএসএ। মেডিক্যাল কলেজ জিতে গেল প্রতিবারের মতো, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার বুকে জাপটে ধরে বাঁচিয়ে রাখার ক্ষমতায়। হোস্টেল আন্দোলন থেকে ‘আনলক এমসিকে’ থেকে নিজেদের দমে নিজেদের জন্য নিজেরা মিলে ইউনিয়ন ইলেকশন করা, মেডিক্যাল কলেজ আবার দেখিয়ে দিল, ছাত্রছাত্রীদের জন্য, অধিকারের জন্য, আমাদের জান কবুল! আর এমসিডিএসএ এর তো জেতার অভ্যাস আছেই, যতবার মেডিক্যাল কলেজ তার ছাত্রছাত্রীদের নিয়ে জিতে যায় শাসকের বিপরীতে দাঁড়িয়ে, ততবারই সেটা আমাদের জয় হয়ে দাঁড়ায়!

লড়াই চলছে। লড়াই চলবে। আমরা একা নই, আমরা সবাই। আমরা শুধু মেডিক্যাল নই, আমরা সব কলেজ, আমরা সব ছাত্রছাত্রী, আমরা সব মানুষ। এটা যেন কেউ ভুলে না যায়, এটা যেন আমরা না ভুলে যাই।

লং লিভ এমসিডিএসএ।
লং লিভ মেডিক্যাল কলেজ।

মার্চ অন এমসিডিএসএ।
মার্চ অন মেডিক্যাল কলেজ।

PrevPreviousমেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন বৈধ না অবৈধ?
Nextমনেরে আজ কহো যে ৪Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Hiralal Konar
Hiralal Konar
3 years ago

অভিনন্দন। লড়াই চালিয়ে যাও।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

August 25, 2026 No Comments

নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলার মনীষী, সংস্কৃতি ও শিক্ষাঙ্গনের উপর লাগাতার গৈরিক হামলা ঘটেই চলেছে। বাঁকুড়ার ইন্দাসে সিজেপি-র সমর্থকের বাবাকে বাড়িতে ঢুকে পিটিয়ে মারা,

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

August 25, 2026 No Comments

কাজের চাপে একটা দিন দেরি হয়ে গেল। লেখাটা কাল দেওয়ার ছিল। স্বাস্থ্য দপ্তরের প্রশাসক মানেই যে স্টিরিওটাইপ ছবিটা ভেসে ওঠে সেটা এমন একটা লোকের ছবি

Five Lessons Bacteria Can Teach Humanity

August 24, 2026 No Comments

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

August 24, 2026 No Comments

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সরকার পরিবর্তনও হয়ে গেছে। ক্ষমতায় এসেছে বিজেপি। কিন্তু এবারের নির্বাচনে সবচেয়ে খারাপ দিক হল, প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ তাদের

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

August 24, 2026 No Comments

‘মুছে দেওয়া’ শাসকের অত্যন্ত প্রিয় অস্ত্র। সময় যায়, শাসকের মুখ পাল্টায়, কিন্তু এই অস্ত্রের ব্যবহার বদলায় না। নিপীড়ন ও দমন-পীড়নের চিহ্ন মুছে দিয়ে মানুষকে ভুলিয়ে

সাম্প্রতিক পোস্ট

ইন্দাস থেকে যাদবপুর : আক্রান্ত ন্যায়, স্বাধীনতা, মুক্তচিন্তা , এরপরেও কি হিন্দু-মুসলমান করব??

Parichay Gupta August 25, 2026

অনিরুদ্ধ কর: লাস্ট অফ দ্যা মোহিক্যান্স

Dr. Samudra Sengupta August 25, 2026

Five Lessons Bacteria Can Teach Humanity

Satya Sagar August 24, 2026

ডিলিটেড ভোটার দের নাম তোলার দাবীতে ২রা সেপ্টেম্বর প্রধান বিচারপতির কাছে গণডেপুটেশন সফল করুন।

Sangrami Gana Mancha August 24, 2026

স্মৃতি কেউ মুছে দিতে পারবে না।

West Bengal Junior Doctors Front August 24, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669771
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]