Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

৭৫ রানের ইনিংস

tiger_pataudi_was_skipper_at_21_1546669690_725x725
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • January 7, 2023
  • 8:15 am
  • No Comments
তাঁর মৃত্যুতে শোক পাওয়া ধরাগলায় স্মৃতিচারণ করছেন সর্বকালের অন্যতম সেরা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, যিনি ঘটনাচক্রে একজন পাঞ্জাবি শিখ। “আমার ব্যক্তিগত ক্ষতি। খুব খুব প্রিয় বন্ধু ছিলেন আমার, আমার প্রথম ক্যাপ্টেন। উনি ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম ‘নেতা’ যিনি ড্রেসিংরুমে বলতেন, তোমরা দিল্লি, পাঞ্জাব, মাদ্রাজ কলকাতার জন্য খেলছ না, খেলছ ভারতের জন্য। তোমরা সবাই ভারতীয়।”
বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাটা আমরা শুনে শুনে হেজে গেছি। বলা যত সহজ কাজে করাটা ততটাই কঠিন। সেই কঠিন কাজটা করেছিলেন ওই তরুণ ক্যাপ্টেন যার অল্প বয়সে ক্যাপ্টেন হওয়ার রেকর্ডটা এই সেদিন ভেঙে দিলো কোন এক তাতেনদা তাইবু।
প্লুরালিটিকে জমাট বাঁধা রূপ রস দেওয়া এই মানুষটি আজ বেঁচে থাকলে এই সহিষ্ণু বহুত্ববাদকে বাতিল করে হিন্দি-হিন্দু-হিন্দুস্তান গড়ে ওঠার চক্রান্ত কে দেখলে কি বলতেন কে জানে। অসহিষ্ণুরা তাঁকে হয়তো তাঁর ধর্ম পরিচয়ের কথা মাথায় রেখে ক্যাপ্টেন হতেই দিত না।
গোটা টেস্ট কেরিয়ারে ৬টা টেস্ট সেঞ্চুরি দিয়ে এই ক্যাপ্টেনকে মাপতে যাওয়া ভুল হবে যাঁর ডান চোখটা দুর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়ার পরেও অদম্য ইচ্ছাশক্তি আর মনের জোরে যে মানুষটা আবার ক্রিকেটের ময়দানে ফেরত এসেছিলেন। মাপতে গেলে ফিরে যেতে হবে ১৯৬৮ এর অস্ট্রেলিয়া ট্যুরে।
জ্যাক ফিঙ্গলটনের ভাষায়, “ভারতের শুরুটা খুব খারাপ হয়েছিল। ২৫ রানে পাঁচ উইকেট। এমন সময় ক্যাপ্টেনের প্রবেশ। ট্র্যাজিক চরিত্রের মতো। হ্যামস্ট্রিং এ টান ধরায় জখম পাটা টানতে টানতে। কিছুক্ষনের মধ্যে ৪৭ রানে ৬ ইউকেট। অস্ট্রেলিয়া যাই ভেবে থাকুক, ভারতের ক্যাপ্টেন অন্য কিছু ভেবেছিলেন। ক্যারেক্টার, ইন্টালিজেন্স, রেসপেকটিবিলিটি। অস্ট্রেলিয়ার বোলিং এর ঘেটি ধরে আদায় করে নিলেন ক্যাপ্টেন”।
ফিঙ্গলটন তো কেবল ক্রীড়া সাংবাদিক নন, প্রাক্তন অস্ট্রেলিয়া টেস্ট প্লেয়ারও। তাই আর পাঁচ জন অস্ট্রেলীয় ক্রিকেটারদের মতো এই লড়াকু মনোভাবকে শ্রদ্ধা করতে জানতেন।
ফিঙ্গলটন তো মাঠের বাইরে বসে দেখেছিলেন, সবচেয়ে কাছ থেকে দেখেছিলেন যিনি তাঁর নাম অজিত ওয়াদেকার। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো ক্যাপ্টেন, ঘটনাচক্রে যিনি একজন মারাঠি হিন্দু। উনি সেদিন তাঁর ক্যাপ্টেনের রানার হওয়ার সুবাদে স্কোয়ার লেগে দাঁড়িয়ে দু চোখ ভরে দেখেছিলেন তার ক্যাপ্টেনের সেই অবিশ্বাস্য ইনিংস। তাঁর ভাষায়, “এডিলেডের প্রথম টেস্টটা আমরা হেরে গেছি। জানাই ছিল যে এমসিজিতে প্রাণবন্ত উইকেট হবে। দেখলাম পিচ এত সবুজ যে মাঠের সাথে আলাদা করা মুশকিল। মেঘলা আকাশ। মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি। বল দু দিকে সুইং করছে। ক্যাপ্টেনের হাতে কোনো অপশন ছিল না। স্পিনারদের দিয়ে ফোর্থ ইনিংসে বল করাতে হবে। তাই ব্যাটের সিদ্ধান্ত। বাধ্য হয়ে ওই সিদ্ধান্ত নেওয়ার পরে টিমের ব্যাটিং এর ওই হাল। একটা চাপা রাগ, অসহায়, আমাদের হাতে ফাস্ট বোলার থাকলে আমরা বোলিংই নিতাম। ম্যাকেনজি এন্ড কোম্পানির ওই বোলিং এর বিরুদ্ধে কাজে লাগানোর একটা অস্ত্র ফুটওয়ার্ক তখন ক্যাপ্টেনের নাগালে নেই। জখম পা। তাই কেবল তাঁর অসীম সাহস আর টেকনিক অবলম্বন করে লড়ে যেতে লাগলেন ক্যাপ্টেন। ৭৫টা অমূল্য রান বেরিয়ে আসলো তাঁর ব্যাট থেকে।”
একটা পা আর একটা চোখ নিয়ে সেই লড়াই যেকোনো ভারতীয় ব্যাটসম্যান এর সর্বকালের সেরা ইনিংসের তালিকায় জায়গা করে নেবে। ইনিংস শেষে বেরিয়ে আসছেন মাঠ ছেড়ে প্যাভিলিয়নের পথে দু’জনে। জখম পা টানতে টানতে ক্যাপ্টেন আর সঙ্গে তাঁর রানার। ওয়াদেকার বিড়বিড় করে বলছেন, “আমি সৌভাগ্যবান এমন একটা ইনিংস দেখতে পেলাম। আমি তোমার জন্য গর্বিত, ক্যাপ্টেন।”
এমসিজি-তে উঠে দাঁড়িয়ে হাততালি দেওয়া হাজার কয়েক সাদা চামড়ার মানুষ এর সাথে একই ভাবে হাততালি দিচ্ছে তাদের ক্যাপ্টেনের জন্য গর্বিত কিছু বাদামি চামড়ার মানুষ। উই লাভ ইউ ক্যাপ্টেন। হ্যাটস অফ। টুপি খুলে সেলাম। আমরা ভারতীয়।
ভারত নামের এই দেশটাকে ভালোবেসে এক পায়ে এক চোখে লড়াকু ইনিংস খেলা সেই ক্যাপ্টেন যেন কোনোদিন তার ধর্ম পরিচয়ের জন্য তার দেশের মানুষের শ্রদ্ধা থেকে বঞ্চিত না হয়। দেশটা যেন মৃত্যু উপত্যকা না হয়। নইলে আর কোনো মনসুর আলী খান পতৌদিকে কোনোদিন পাবে না এই ভারত।
জন্মদিনে ভালোবাসা নেবেন প্যাট।
PrevPreviousআনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়ের প্রতিবাদে
Nextআর জি কর মেডিকাল কলেজ: ইন্টার্নশিপ পাশের সার্টিফিকেট পেতে আদালতের দ্বারস্থ দুই ছাত্রNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

April 28, 2026 No Comments

‘আনন্দবাজার পত্রিকা’-য় আমার এই চিঠিটি প্রকাশিত হয়েছে। ছবি থেকে লেখাটা পড়া মুশকিল, তাই এখানে মূল লেখার পুরোটাই দিয়ে রাখছি। খবরের কাগজে প্রকাশের সময়, স্থানসঙ্কুলানের জন্যই,

প্রতিবাদ ও চরমপত্র

April 28, 2026 No Comments

চিকিৎসক ডঃ তাপস প্রামাণিকের অনৈতিক, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ​১. ধারাবাহিক অসদাচরণের প্রেক্ষাপট: জেপিডি-র অভিযোগ অনুযায়ী, আর.জি.কর মেডিকেল কলেজের সরকারি চিকিৎসক

ভোট ও ভোটার

April 28, 2026 No Comments

গত দুটো সন্ধেতে গোটা শহরটা দাঁড়িয়ে গিয়েছিলো, ঠিক যেন কেউ ‘চাক্কা জ‍্যাম’ ডেকেছিলো, রাস্তায় রাস্তায় পুলিশ, প্রতিটি মোড়ে ‘নাকাবন্দি’, ড্রোন থেকে দেখলে রিকশা-বাইক-উবের-প্রাইভেট-ছোটাহাতি-বাসের অবস্থানে মনে

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

April 27, 2026 No Comments

একজন বৈধ নাগরিক, রাষ্ট্রের মর্জি অনুযায়ী কোনো একটা নির্বাচনে ভোট দেবে আবার কোনোটাতে ভোট দিতে পারবে না, এটা হতে পারে? লক্ষ লক্ষ নাগরিক যাদের আচমকা

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

April 27, 2026 No Comments

যাব, যাব করেও আর যাওয়া হয়ে উঠছিল না। রোজ‌ই একটা না একটা ছুতোয় নিজেকে গুটিয়ে রাখছিলাম ইচ্ছে করেই। মনের এই দোনোমনা ভাবটা আগাম আঁচ করতে

সাম্প্রতিক পোস্ট

প্রান্তিক মানুষের উন্নয়ন বলতে জীবনযাত্রার উন্নয়ন

Dr. Bishan Basu April 28, 2026

প্রতিবাদ ও চরমপত্র

The Joint Platform of Doctors West Bengal April 28, 2026

ভোট ও ভোটার

Arya Tirtha April 28, 2026

।। লক্ষ মানুষের নিষ্ফল বেদনা।।

Pallab Kirtania April 27, 2026

খরতাপ ও কিছু গভীর আশঙ্কা

Somnath Mukhopadhyay April 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

619845
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]