Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কমফোর্ট জোন

IMG-20230420-WA0019
Dr. Aditya Sarkar

Dr. Aditya Sarkar

Consultant Psychiatrist
My Other Posts
  • April 21, 2023
  • 8:11 am
  • No Comments

নিজেদের চারপাশে আমরা সবসময় একটা কমফোর্ট জোন বানিয়ে রাখতে পছন্দ করি। যাঁদের বয়স একটু বেশির দিকে তাঁরা এই কমফোর্ট জোনে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করেন, বলা ভালো এর মধ্যে স্বাছন্দ্যে থাকা উপভোগ করেন।

এই কমফোর্ট জোনের মধ্যে অনেক শান্তি আছে, নিজেকে নিজের মতো গুছিয়ে নেওয়া আছে। কোন রকম সমালোচনার ভয় না পেয়ে নিজেদের মতো কাজ করে নেওয়া যায়। খুব সুন্দরভাবে আমাদের কমফোর্ট জোন আমাদের খুঁতগুলোকে ঢেকে রাখে।

বয়স বাড়তে থাকলে একটা সময়ের পর এই কমফোর্ট জোন নিজেদের অজান্তেই সংকুচিত হয়ে আসে। জীবনে আমাদের শেখবার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই কমফোর্ট জোন স্বল্পমেয়াদী হলেই ভালো। ক্রাইসিসের সময় নিজের ইচ্ছেমত নিজেকে গুছিয়ে নিতে পারি জিরিয়ে নিতে পারি। যেখানে আমরা বিশ্রাম নিতে পারি। কিন্তু ভয় থাকে এই কমফোর্ট জোনই না নতুন কোনও ক্রাইসিসের জন্ম দেয়! তাই কমফোর্ট জোনকে আরও সম্প্রসারিত করুন, নিজের বাঁধনগুলো আলগা করে ধাক্কা দিন নিজেকে, এক জোন অতিক্রম করে পরের জোনে গিয়ে পৌঁছান।

আমেরিকান সোশ্যাল সাইকোলজিস্ট জুডিথ এম.বার্ডউইক (Judith M. Birdwick) Danger in the Comfort Zone বলে এই নিয়ে আস্ত বই লিখে ফেললেন। তারপর ধীরে ধীরে পজিটিভ সাইকোলজিতে এই নিয়ে চর্চা বৃদ্ধি পায়! কমফোর্ট জোন সংক্রান্ত আলোচনায় ৪ টি মানসিক অবস্থানের কথা বলা হয়-
১। কমফোর্ট জোন (Comfort Zone)- এখানে তার দুশ্চিন্তা ভয় উদ্বেগ সবচেয়ে কম থাকে। তার কাজের মধ্যে স্বাভাবিক স্থিতবস্থা চলে আসে। নিজের পেশাদারি জীবনের যে দক্ষতা বা স্কিল তার কোনও স্বাভাবিক উন্নতি হয় না।
২। ফিয়ার জোন (Fear Zone)- এখানে সে তার নিজের কমফোর্ট জোন অতিক্রম করে এসে পৌঁছয়। অন্যের কথার উপর খুব গুরুত্ব দিয়ে কাজ করে, নিজের বিচার বুদ্ধির উপর আস্থা অনেকটা কমে যায়। এই সময় নিজেকে নিয়ে হতাশ লাগা, ক্লান্ত লাগা এইগুলো শুরু হয়।
৩। লার্নিং জোন (Learning Zone)- এখানে নিজের কমফোর্ট জোনটাকে সে প্রসারিত করতে পারে, নতুন নতুন জিনিস শিখতে শুরু করে, নতুন নতুন বাধা ও বিভিন্ন চ্যালেঞ্জকে সে অতিক্রম করতে পারে।
৪। গ্রোথ জোন (Growth Zone)- এখানে সে নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে, জীবনে কি কি করতে চায় তা ছোট ছোট ধাপে পূরণ করতে শুরু করে। সে নিজেই ঠিক করতে পারে তার জীবন কোন পথে চলবে! তার সামগ্রিক কাজের গুণগত মাণ এই সময় ভীষণভাবে বৃদ্ধি পায়।

আপনি যদি আপনার আরামের অঞ্চলে খুব বেশি সময় থাকেন তাহলে ভেবে দেখবেন তা আপনাকে আপনাকে শেষ অবধি নতুন কিছু শেখায় না। তাই কখনও কখনও একটা ধাক্কার প্রয়োজন হয়!

কি কি উপায়ে আমরা এই কমফোর্ট জোনের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারি? রোজ অল্প অল্প করে নিজের অভ্যাস বদলান, নিজের পেশাদার জীবনে আরও দক্ষ হয়ে ওঠার চেষ্টা করুন, প্রতিদিন অন্তত একটা করে নতুন জিনিস জানার শেখার চেষ্টা করুন যা আপনাকে নতুন মানুষ তৈরি করবে। নিজের পছন্দের জিনিসকে নিয়ে সৃষ্টিশীল এবং সৃজনশীল কিছু অভ্যাসের মধ্যে থাকুন। খুব সততার সঙ্গে নিজের দুর্বল দিকগুলো বুঝতে শিখুন। শেষে প্রয়োজন অসম্ভব ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস।

জীবন কিন্তু শুরু হয় কমফোর্ট জোনের বাইরে পা রেখে, প্রশ্ন হল আপনি কখন তা শুরু করবেন।

PrevPreviousস্টেথোস্কোপ- ১০৯ ।।উকিলবাবু্‌।।
Nextএকটি জীবন ও এক স্বপ্নপূরণের কাহিনিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

August 21, 2026 No Comments

একটা জিনিস লক্ষ্য করেছেন? ফেসবুক আর “ফেসবুক” নেই — এখন ওটা একটা বিজ্ঞাপনী প্যামফলেট, যেখানে মাঝেমধ্যে মানুষ ভুল করে ঢুকে পড়ে। একটা সময় ছিল, সকালে

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

August 21, 2026 No Comments

কিংসফোর্ডকে লক্ষ্য করে ক্ষুদিরাম বসুর ছোঁড়া বোমাটা সেদিন সঠিক লক্ষ্যে লাগেনি। এক অর্থে ব্যর্থ। সেই ব্যর্থ মানুষটিকে নিয়ে লিখতে বসার কিছুতো কারণ থাকবে। সেটা জানার

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

August 21, 2026 1 Comment

তখন আমরা বেশ ছোট। বোধ হয় সেভেন-এইটে পড়ি। বাড়ির সামনে হরি সাহার মুদিখানার দোকান ছিল। সেখানে কিছু একটা কিনতে গিয়েছি। মনে আছে, কারও সঙ্গে আমার

মা মনসার পূজা

August 20, 2026 No Comments

**হ্যালো গাইজ** 🐃🐃🐃 আজ মা মনসার পূজা। যে ক’জন দেব-দেবীর সাথে আমার আত্মিক সম্পর্ক, যাদের আমি ভক্তি ভরে প্রত্যহ প্রণাম করি, মা মনসা তাঁদের একজন।

২২শে শ্রাবণ

August 20, 2026 No Comments

এক খিদিরপুরের ট্রামলাইন। প্রথম হেমন্তের ঝোড়ো বিকেল। পাতাঝরার বেলা এখন। প্যান্টের দু’পকেটে দু’হাত ঢুকিয়ে ছেলেটা হাঁটছে — এলোমেলো, উদ্দেশ্যহীন। পাশে ফোর্ট উইলিয়ামের সামনের রাস্তা দিয়ে

সাম্প্রতিক পোস্ট

শুধু মৃত্যু-তারিখটা বাকি।

Dr. Arjun Dasgupta August 21, 2026

এদের সহনাগরিক বলতে লজ্জা হয়

Dr. Samudra Sengupta August 21, 2026

নকশালবাড়ি আন্দোলন এবং হিংসা

Kanchan Sarker August 21, 2026

মা মনসার পূজা

Dr. Aindril Bhowmik August 20, 2026

২২শে শ্রাবণ

Dr. Sukanya Bandopadhyay August 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669036
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]