Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

চম্পকনগরের গল্প

Screenshot_2023-07-17-00-15-03-28_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12
Dr. Soumyakanti Panda

Dr. Soumyakanti Panda

Paediatrician
My Other Posts
  • July 17, 2023
  • 7:25 am
  • No Comments
আজ থেকে দু’হাজার বছর আগের কথা। চম্পকনগর বলে এক সমৃদ্ধ দেশ ছিল। দেশের মানুষের কোনও কিছুর অভাব নেই। গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি। শুধু একটাই দুশ্চিন্তা তাদের। মাঝে মধ্যেই দেশের পশ্চিম প্রান্তের খড়্গারন্য থেকে দৈত্য আক্রমণ করে। যখন আসে চারদিক ছারখার করে যায়। রক্তগঙ্গা বইয়ে দিয়ে যায়। দেশের মানুষ ভয়ে থরথর করে কাঁপে। চোখ ফেটে জল আসে। তবু মুখ বুজে সহ্য করতে বাধ্য হয়। দৈত্য যে ভয়ানক শক্তিশালী! দৈত্যের কথামতো না চললে গর্দান যাবে।
সব অত্যাচারিত মানুষই একদিন জেগে ওঠে। প্রতিবাদ করে। চম্পকনগরের মানুষও করলো। সবাই মিলে একযোগে দৈত্যকে আক্রমণ করলো। দৈত্য ভীষণ রাগে দাঁত-মুখ খিঁচিয়ে তেড়ে আসতে শুরু করলো। এই সুযোগের অপেক্ষাতেই ছিল কয়েকজন। বড় বড় ফাঁদ পেতে দৈত্যকে ধরে ফেলা হয়। হাত-পা বেঁধে লোহার খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। অসুবিধে একটাই, এ দৈত্য অমর। মাষ্টারমশাই বলেছেন, নগরের একদম মাঝামাঝি খাঁচাটা রেখে দিতে। যাতে পরের প্রজন্মের চিনতে অসুবিধে না হয়। সাধারণ মানুষের মধ্যে থাকলে এ দৈত্য রূপ বদলে ফেলে। এমনকি মানবদরদী ভাষণ অব্দি দেয়। শুধু মুখ খুললেই দেখা যায়, দাঁতে রক্ত লেগে আছে।
এরপর বহু বছর কেটে গেছে। মাঝে মাঝেই অনেক দৈত্য আসে। বিভিন্ন তাদের গায়ের রঙ। কেউ লাল, কেউ সবুজ, কেউ নীল-সাদা, কেউ গেরুয়া। যদিও দেশের মানুষ এখন অনেক সচেতন। দৈত্যের চকিত আক্রমণে প্রথমে দিশেহারা হয়ে পড়ে বটে, তারপর ঠিক সামলে নেয়। দৈত্যরা সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয়।
এভাবে আরও অনেকদিন কাটলো। এর মধ্যে খাঁচার দৈত্য দাঁত মাজতে শিখে গেছে। দাঁতে লেগে থাকা রক্ত আর দেখা যায় না। গায়ের রঙ লুকিয়ে ধপধপে সাদা জামা গায়ে দেয়। সকাল সকাল উঠেই গলায় একটা তুলসীকাঠের মালা জড়িয়ে নেয়। শ্বদন্তে কলমী শাকের পাতা চিটিয়ে রাখে। বেলা বাড়লে ছোট ছেলেমেয়েরা খাঁচার সামনে আসে। তারা জিজ্ঞেস করে– দৈত্য তুমি কী খাও?
দৈত্য গলার স্বরটাকে কোমল ‘ধা’র মতো করে বলে– শাকপাতা ছাড়া জীবনে কিছু খাইনি।
ছেলেমেয়েরা অবাক হয়। এত ভালো একটা দৈত্যকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে কেন? তারা মাষ্টারমশাইয়ের কাছে গিয়ে এই প্রশ্নটাই রাখে। বিনা অপরাধে কাউকে বন্দী করার জন্য ক্ষোভ উগরে দেয়। মাষ্টারমশাই তাদের সব বুঝিয়ে বলেন। তাদের অত্যাচারের যাবতীয় ইতিহাস জানান। তারপর বলেন– মুখে রক্ত লেগে থাকা দৈত্য দেখে সহজেই চেনা যায়। সতর্ক হওয়া যায়। এ হচ্ছে ধূর্ত শয়তান। আরও ভয়ংকর। মুখের সামনে ভালোমানুষ সেজে থাকে। মিষ্টি মিষ্টি কথা বলে। একে কোনোদিন বিশ্বাস করে দরজা খুলে দিও না। মুহূর্তেই রূপ বদলে ঘাড় মটকাবে।
– আমরা তো এসবের কিছুই জানতাম না মাষ্টারমশাই।
– এবার বুঝলে তো, ইতিহাস জানাটা কেন দরকার? দৈত্য মাত্রেই ভয়ংকর। এদের সম্পর্কে সতর্ক থেকো।
এর মধ্যেই খবর এলো দেশে আবার দৈত্য আক্রমণ করেছে। এবার পূর্বপ্রান্ত থেকে। অনেক মানুষ তার আক্রমণে প্রাণ হারিয়েছে। দলে দলে লোকে লাঠিসোটা নিয়ে দৈত্য তাড়াতে বেরোলো।
PrevPreviousজাতীয়তাবাদ এবং বাংলার/বাঙ্গালির মেডিসিন ও বিজ্ঞানের সাধনা
Nextডাক্তারির কথকতা ১০: অভিনয়Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634364
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]