Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেদিনের খারাপ লাগাটা অনুচিত ছিল, এমন মনে করি না

Screenshot (21)
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • August 28, 2023
  • 6:36 am
  • No Comments

একজন চিকিৎসক। ক্ষুরধার তাঁর বুদ্ধি। তেমনি তাঁর নিষ্ঠা। একেবারে স্কুলজীবন থেকেই ছাত্র হিসেবে তুখোড়। পরবর্তী কালেও যখনই যে পরীক্ষায় বসেছেন, আটকানো তো দূর, প্রতিটিতেই একেবারে প্রথম দিকে থেকেছেন। পেশাজীবনে প্রবেশের পর দেখা গেল, ডাক্তার হিসেবেও খুব ভালো তিনি। যত্ন নিয়ে রোগী দেখেন, মন দিয়ে রোগীর কথা শোনেন, রোগী-পরিজনের প্রশ্ন, সে এমনকি ভুলভাল প্রশ্ন হলেও, ধৈর্য্য সহকারে সে প্রশ্নের উত্তর দেন। চিকিৎসা যে ভালো করেন, সে তো বলাই বাহুল্য।

কিন্তু তাঁরও একটা দুর্বলতা আছে। যাবতীয় রোগীর যাবতীয় পরীক্ষানিরীক্ষা তিনি নির্দিষ্ট কয়েকটি ল্যাব থেকে করিয়ে আনতে বলেন। এমন নির্দেশ অবশ্য অনেক চিকিৎসকই দিয়ে থাকেন। অনেকসময় তেমন নির্দেশের কারণ, সেই ল্যাবগুলোর রিপোর্টের উপর সংশ্লিষ্ট চিকিৎসকের ভরসা। আবার অনেকসময় কারণটা ভিন্ন। মানে, কারণটা অর্থকরী। দুর্ভাগ্যক্রমে আমাদের গল্পের ডাক্তারবাবুর ক্ষেত্রেও কারণটা এই দ্বিতীয় গোত্রের। অর্থাৎ, তিনি বেছে বেছে এমন ল্যাবে পরীক্ষা করতে দেন, যেখানকার রিপোর্টের নির্ভরযোগ্যতা কম নয়, কিন্তু ল্যাবগুলো রীতিমতো মোটা টাকা কমিশনও দেয়। এবারে, যেহেতু এসব ল্যাব-এ পরীক্ষার খরচার মধ্যে এই কমিশন ধরা থাকে – অর্থাৎ এই কমিশনের টাকাটা জুড়েই টেস্টের চার্জ ধার্য হয় – এবং কোনও সৎ ডাক্তারবাবু কমিশন না নিলেও কাস্টমার তথা রোগীকে কোনও ছাড় দেওয়া হয় না, সেহেতু, আমাদের গল্পের ডাক্তারবাবুর এমন স্বভাবের জন্য রোগী-পরিজন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমন নয়।

তাহলে আমরা ঠিক কী সিদ্ধান্তে উপনীত হব? তিন-চারভাবে পরিস্থিতিটাকে দেখা যেতে পারে, বা তিন-চারটি মত উঠে আসতে পারে।

১. ডাক্তারবাবু ডাক্তারিটাই জানেন না।

না, একেবারেই তা নয়। চিকিৎসক হিসেবে তাঁর সাফল্য বা তাঁর কাছে দেখিয়ে রোগী-পরিজনের স্যাটিসফ্যাকশন, এতেই প্রমাণ যে তিনি অবশ্যই সুচিকিৎসক। ডাক্তারিটা তিনি আমজনতার চাইতে বেশি তো বটেই, অনেক ডাক্তারের চাইতেও ভালো জানেন। কমিশন খাওয়ার বদভ্যেস-এর নিন্দা/সমালোচনা করার অর্থ কখনোই এমন নয়, যে, বিষয়ের উপর তাঁর দখল, তাঁর জ্ঞান বা উৎকর্ষকে অস্বীকার করা হচ্ছে।

২. ডাক্তারবাবু, চিকিৎসক হিসেবে যেমনই হোন না কেন, যত উঁচুমানের ডাক্তারই হোন না কেন, তাঁর সেই সাফল্য বা উৎকর্ষকে অস্বীকার না করেই বলা যায় – এই কমিশন নেওয়ার কারণে, চিকিৎসক হিসেবে তাঁর যে “ধর্ম”, অন্তত একটি ক্ষেত্রে, তিনি তা থেকে বিচ্যুত হয়েছেন। তদুপরি, যেহেতু এমন খ্যাতিমান চিকিৎসককে অনেকেই রোলমডেল ভাবেন, তাঁর এমন আচরণ অনুজ চিকিৎসকদের উচিত-অনুচিতের বোধকে প্রভাবিত করতে পারে।

আমাদের গল্পের ডাক্তারবাবু দক্ষ চিকিৎসক অবশ্যই, উত্তরোত্তর তিনি নিশ্চয়ই আরও শীর্ষে আরোহন করবেন, তবু আমার মনে হয়, আমাদের গল্পের পরিস্থিতিতে, চিকিৎসক তাঁর “ধর্ম” থেকে খানিক বিচ্যুত হয়েছেন, এই ভাবনাটা ভুল নয়। অন্তত আমি, এই মতেরই পক্ষে।

৩. রোগীর যখন বাড়তি খরচা হচ্ছে না, বা ডাক্তারবাবু কমিশনের লোভে বেশি বেশি টেস্ট করাচ্ছেন, এমন প্রমাণ যখন নেই – তখন এ নিয়ে এত কথার কী আছে?

না, এই বক্তব্যের পক্ষে আমি নই। নীতিভাবনার ক্ষেত্রে, অন্তত কিছু জায়গায়, উত্তরটা হ্যাঁ বা না-তে দিতে পারাটা জরুরি। কমিশন খাওয়াটা যদি অনুচিত মনে করেন, তাহলে সেটা অনুচিত-ই। কে করছেন, কেমন রাস্তায় করছেন, তাতে সরাসরি কারও ক্ষতি হলো কি হলো না – কোন পরিস্থিতিতে তা তেমন অনুচিত নয় – এসব শর্ত চাপিয়ে চলাটা আদতে অনুচিত-কে জাস্টিফাই করা হয়ে দাঁড়ায়।

৪. আপনি সমালোচনা করার কে! আগে (ওই লেভেলের) ডাক্তার হয়ে দেখান।

নাহ্, এই পয়েন্টটা নিয়ে কথা না বাড়ানোই ভালো।

তো, কথাটা হয়ত ভুল সময়ে বলা হয়ে গেল, তবু বলি – চন্দ্রযান-৩-এর সফল অবতরণে সত্যিই গর্ব হচ্ছে, ভারতীয় হিসেবে তো বটেই, বিজ্ঞানের ছাত্র হিসেবেও – কিন্তু চন্দ্রাভিযানের আগে সমবেত পুজো-আচ্চা-যজ্ঞ ব্যাপারটা আমার খারাপ লেগেছিল। আজকের এই সাফল্য দেখে আমার খুশি হওয়াটা যেমন সত্যি – ঠিক তেমনই, সেদিনের খারাপ লাগাটা অনুচিত ছিল, এমন মনে করি না। এবং আজকের ভালো লাগা ও সেদিনের খারাপ লাগা-র মধ্যে কোনও কনফ্লিক্ট নেই।

PrevPreviousশেষদিন শ্মশানে
Nextপড়তে হবে নইলে পিছিয়ে পড়তে হবে।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

The Black Day’ in Indian Economy

November 10, 2026 No Comments

I clearly remember it was Surgery ad day night when he declared this historic decision. We couldn’t even pay for our dinner that day to

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

November 10, 2026 No Comments

পশ্চিমবঙ্গের জনগণের কী অবস্থা জানিনা তবে সোস্যাল মিডিয়ায় যে সব মানুষেরা দৃশ্যমান মানে যাদের দেখতে বা পড়তে পাই, তাদের বেশির ভাগই একেবারে দু মেরুতে অবস্থান

উপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স

November 10, 2026 No Comments

টুইঙ্কল কালিয়া। দিল্লির থাকেন। আপনার আমার মধ্যেই সাধারণ। তিনি অ্যাম্বুলেন্স চালান। তফাৎটা হচ্ছে যাদের দরকার তিনি তাদের বিনামূল্যে এই পরিষেবা দেন। ২০০২ সালে তাঁর বিয়েতে

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

November 9, 2026 No Comments

আজ মহাষ্টমী

November 9, 2026 No Comments

এই বছরের মহাষ্টমীতে বাসি সন্দেশ দিয়ে বন্ধুস্বজনদের মিষ্টিমুখ করাচ্ছি — ক্ষমাপ্রার্থী। লোলচর্মা বৃদ্ধার প্রসাধনের মতো কিছু মেরামতি হয়েছে এই লেখার। শ্রী তেমন ফেরেনি যদিও। আজ

সাম্প্রতিক পোস্ট

The Black Day’ in Indian Economy

Dr. Subhanshu Pal November 10, 2026

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

Dr. Amit Pan November 10, 2026

উপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স

Dr. Indranil Saha November 10, 2026

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

Dr. Kanchan Mukherjee November 9, 2026

আজ মহাষ্টমী

Dr. Sukanya Bandopadhyay November 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700276
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]