Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

রিটায়ার্ড

Screenshot_2023-09-21-08-24-44-76_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • September 21, 2023
  • 8:25 am
  • No Comments
সব কোলাহল থেমে গেল। যাকে বলে পিন পতন স্তব্ধতা!
নিউটাউনের ফ্ল্যাটে এসে দেখি ওরা নেই। সিকিউরিটিকে জিজ্ঞেস করতে বলল, – “দাদা, ইলাহি কারবার। কমিউনিটি হলে আছে স্যার আর ম্যাডাম। আজ উনাদের অ্যানিভার্সারি। সবার নিমত্তন্ন।আমরাও যাব শিফট শেষ হলেই। ওঃ স্যারকে না? ম্যাডামকে খুঁজছেন? আপনি ম্যাডামের কে হচ্ছেন বটে? রিলেটিভ? যান উখানে।”
কমিউনিটি হলে এসে দেখি সত্যিই ব্যাপার এলাহি। পান ভোজনে গমগম করছে বিশাল হলটা। বিশাখা আর ওর বর অমৃত ভারি ব্যস্ত, অতিথি আপ্যায়নে। অস্থিচর্মসার আমাকে এই ঘরে মানায় না।
বিশাখা একটু অপ্রস্তুত ভাবে অমৃতর সঙ্গে আলাপ করিয়ে দিল। অমৃত দ্রব্যগুণেএকটু টিপসি। বলল, ” ওঃ, আপনিই তিনি? বিশাখার সেই প্রাক্তন?”
হ্যাঁ৷ প্রাক্তনই। পাশটাশ করে চাকরি পাইনি বলে আমি তখন বেকার। আমার মা মরে যাবার পর এলোমেলো হয়ে গেল সব। এই কর্পোরেট পাত্রটি এসে যাওয়ায় বিশাখা তার মা বাবাকে না করতে পারেনি।
হই হই করে সবাইকে সচকিত করে, অমৃত আবার বলল, – “লেডিজ অ্যান্ড জেন্টলমেন! আমার এই বন্ধুটি সুদূর মেদিনীপুর থেকে আজকের অনুষ্ঠানে এসেছেন, স্রেফ আমাদের কনগ্র‍্যাচুলেট করতে।” বলেই চেঁচিয়ে বলল,
“অ্যাই, স্যারকে প্লেট দাও।”
বাধ্য হয়েই আমাকে বলতে হল, “খাওয়ার উপায় নেই আমার। আর ঘণ্টা দুয়েক বাদে ভর্তি হব। আমার কেমো শুরু হবে। পাশেই টাটা মেডিকেলে। খালি পেটে থাকতে হবে।”
আজ সপ্তম সাইকেল। মোট আটটা দেবে। স্টমাকের ক্যান্সার।
এই রকমের আগেও ঘটেছে। এই যে সবাইকে এক সঙ্গে চুপ করে থাকার প্রেরণা দেওয়া! ক্লাসে বাংলায় রচনা লেখার আগে স্যার এক এক করে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছিলেন, কার জীবনের উদ্দেশ্য কী। যে যার মত বলছিল। কেউ শিক্ষক হতে চায়, কেউ ডাক্তার, কেউ বিজ্ঞানী এই রকম আরও কত কী। আমি লাস্ট বেঞ্চে। রোল নাম্বার বত্তিরিশ।
উঠে থতমত দাঁড়িয়ে আছি দেখে স্যার তাড়া দিলেন, কী রে বল! ইদিকে সবাই তো সব কিছু হয়ে গেল ক্লাসশুদ্ধু!
আমি অকম্পিত নির্ভীক স্বরে বললুম, – স্যার, আমি রিটায়ার্ড হতে চাই!
আসলে ক’দিন আগেই রিটায়ার্ড অবিনাশ জ্যাঠা বাবাকে বলছিল রিটায়ার্ড হবার মত সুখ কিছুতে নেই।
মাইরি বলছি অনুভব করলাম, উনি শুদ্ধ পুরো ক্লাস হতবাক হয়ে গেল।
সারা ক্লাসে আর শেষের ক’মিনিট কোনও কথা বলল না কেউ। স্যারও না। ক্লাস শেষের ঘণ্টা পড়তে রোল কলের খাতাটা নিয়ে একটু ঝুঁকে পড়া অবসন্ন ভঙ্গিতে স্যার বেরিয়ে গেলেন। মনে হল উনিও আমার এই দুঃসহ হতে চাওয়া শুনে রিটায়ার্ডই হতে চাইছেন।
আজকেও সবাইকে নিস্তব্ধ করে দিতে পেরেছি। যদিও আসবার কারণটা বলতে পারিনি। সত্যিই রিটায়ার্ড হয়ে যাব জীবন থেকে শিগগিরই।
এসেছিলাম, আমারই মায়ের গলার তিনভরির হার, যেটা বিশাখাকে, মানে তার ভেবে নেওয়া ভাবী পুত্রবধূর হাতে একদা আশীর্বাদ করে দিয়েছিল মা, যদি ফিরিয়ে দেয়! কপর্দকহীন এই আমার অষ্টম কেমোটা নেবার পয়সা নেই।
PrevPreviousখুপরির গল্প ১৪: অভিনয়
Nextকারণ সুধা – হেপাটিক এনসেফালোপ্যাথিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

May 1, 2026 No Comments

ঊনবিংশ  শতকের শুরুতে ইংল্যান্ডের সমাজতান্ত্রিক চিন্তাবিদ রবার্ট আওয়েন আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা খুশি মত সময় কাটানোর দাবি তোলেন যা  শ্রমিক

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

May 1, 2026 No Comments

গত শতকের তিনের দশকে জন মেনার্ড কেইনস বলেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি শিগগিরই এমন সুদিন এনে দেবে, যাতে মানুষকে সপ্তাহে পনের-ষোল ঘণ্টা কাজ করলেই চলবে।

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

May 1, 2026 No Comments

মাঝখানে উজ্জ্বল একফালি জমি, দুধারে ঢাল বেয়ে তরল অন্ধকার গড়িয়ে গিয়েছে, কিনারায় ছায়ার ফাঁকে ফাঁকে তালসুপারিহিজলতমাল যেখানে যেমন মানায় নিপুন হাতে গুঁজে দেয়া, আর্দ্রতার প্রশ্রয়

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

April 30, 2026 No Comments

না! আমি কাউকে বেইমান বলাটা সমর্থন করি না। সন্তানহারা মাকে বলাটা তো নয়ই! এটা অপ্রার্থিত, এবং আদৌ গ্রহণযোগ্য নয়! তবে, রাজনীতির আখড়ায় প্রাচীনযুগ থেকেই এসব

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

April 30, 2026 No Comments

পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিশেষ করে ২০১১ থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পঞ্চায়েত – পুরসভা থেকে বিধানসভা – লোকসভা প্রতিটি নির্বাচন ঘিরে শাসক দলের প্রশ্রয়ে

সাম্প্রতিক পোস্ট

নারী ও শ্রম: ছক ভাঙ্গা গল্প

Gopa Mukherjee May 1, 2026

কতটা কাজ করলে তবে কর্মী হওয়া যায়?

Dr. Bishan Basu May 1, 2026

ট্রেন থেকে স্বাধীন ভারতবর্ষ যেরকম দেখায়

Debashish Goswami May 1, 2026

রুচিহীন, কুৎসিত, ব্যক্তি আক্রমণ তীব্রভাবে প্রত্যাখ্যান করা উচিত

Dr. Koushik Lahiri April 30, 2026

অশ্লীল মিম নয় মৃত্যুহীনতা এই নির্বাচনের থিম

Bappaditya Roy April 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

620227
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]