Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সাধারণের গল্প ১

FB_IMG_1697765987503
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • October 21, 2023
  • 1:48 am
  • No Comments

কিছু কিছু মানুষ কিছুতেই হারেন না। বারবার ফিরে আসেন। যেমন উত্তম দত্ত মহাশয়। বিরাটিতে স্টেশনের কাছে বণিক পাড়ায় ‘মায়ের বাড়ি’র ঠিক পাশে তাঁর একটি বইয়ের দোকান আছে- বইঘর। আমার মেসোমশাইয়ের বন্ধু। আদ্যপ্রান্ত বইপাগল মানুষ। সামান্যই আলাপ ছিল।

দিব্যি চলছিলো সবকিছু। কিন্তু করোনা আসতেই গোলমাল হয়ে গেল। বইঘর বন্ধ। বইমেলা বন্ধ। লকডাউনে যারা বই কিনছেন তাঁরাও অনলাইনে কিনছেন। উত্তমকাকু পুরনো দিনের মানুষ। অনলাইন বোঝেন না। ফেসবুক বোঝেন না। তিনি বই বোঝেন। ট্রেনে বাসে করে ভারী ভারী বইয়ের পেটি নিয়ে বইমেলার সিজিনে দুর দুরান্তে, জেলায় জেলায় বইমেলা করে বেড়ান। লকডাউনে আচমকা সব বন্ধ।

এর মধ্যে আরো মারাত্মক ঘটনা ঘটে গেল। ২০২০ সালের মাঝামাঝি উত্তমকাকুর স্ট্রোক হয়ে গেল। বারাসাত হাসপাতালে ভর্তি হয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেও একদিক অসাড় হয়ে গেল। হাঁটাচলা বন্ধ। আয় বন্ধ। বিছানা বন্দী জীবন। ভালো কবিতা লিখতেন, আর কলমই ধরতে পারেন না।

লকডাউনের মধ্যেই একদিন মেসোমশাই ফোন করলেন, উত্তমকাকু আমাকে দেখাতে আসবেন। ভ্যানে করে কাকিমা, উত্তমকাকুকে নিয়ে বাড়ির চেম্বারে দেখাতে এলেন। প্রথম যেদিন এলেন, ভ্যান থেকে নামতে পারেন নি। ওষুধপত্র লিখে বলেছিলাম ফিজিওথেরাপি করলে ভালো হয়। কিন্তু সেই দুঃসময়ে স্ট্রোকের প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি করানোটাও অনেকের কাছে বিলাসিতা ছিল।

কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে উন্নতি হচ্ছিল। তবে আসল উন্নতি শুরু হলো যখন লকডাউন উঠে গেলো। উত্তমকাকু বারবার বলতেন, ‘যে করে হোক খাড়া হতেই হবে। বইমেলাগুলোর সময় চলে এসেছে।’

তারপর তিনবছর চলে গেছে। উত্তমকাকুর সাথে পরিচয় অনেক গাঢ় হয়েছে। উনি এখন পুরোপুরি সুস্থ। কেউ দেখলে বুঝতেই পারবেন না, ওনার স্ট্রোক হয়েছিলো। বইঘর দিব্যি চলছে। বিভিন্ন বইমেলাতেও যাচ্ছেন। কাকিমাও আটকান না। বলেন, ’মানুষটা বইয়ের মধ্যে থাকলে ভালো থাকেন।’ আগে প্রায় প্রতি মাসেই দেখাতে আসতেন। এখন তিন চার মাস পরপর আসেন। প্রেশার, সুগার সবই নিয়ন্ত্রণে। আমি শুধু রিপিট অল লিখে বইয়ের গল্প করি।

অনেকদিন ধরেই বলতেন বইঘরে আমাদের প্রকাশনীর কিছু বই বিক্রির জন্য দিয়ে আসতে। আজ রাতে গেছিলাম স্কুটার নিয়ে। কিছু বই দিয়ে এলাম- স্কুটারে একসাথে যত বই নিয়ে যাওয়া যায়। বইয়ের মধ্যে ওনাকে দেখে এতো ভালো লাগলো, আনন্দে চোখে জল চলে এল। এভাবেও ফিরে আসা যায়!

দুনিয়ার সব বই পাগলরা ভালো থাকুন। তাঁরা প্রত্যেকে আমার আত্মার আত্মীয়।

PrevPreviousহারপিস জস্টার
Nextযে ১৫টি খাবার ইমিউনিটি বাড়ায়Next
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

September 19, 2026 No Comments

আমার আলোচনা শুরু করছি প্যালেস্তানিদের ওপরে ইহুদিদের গত ৩ বছর ধরে লাগাতার ভয়ঙ্কর আক্রমণের কাহিনি দিয়ে। লিলি এবার্ট (জন্ম ১৯২৩) যে খুব পরিচিত নাম এমনটা

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

September 18, 2026 1 Comment

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

সাম্প্রতিক পোস্ট

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

মুক্তচিন্তার বিভিন্ন সংকট – রাষ্ট্র, সাম্প্রদায়িকতা এবং জনসমাজ

Dr. Jayanta Bhattacharya September 19, 2026

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

চরিত্রহননই যাদের একমাত্র কাজ

Dr. Amit Pan September 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677738
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]