Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মহিষাসুর মহাশয়ের বুকে ব্যথা

Screenshot_2023-10-31-08-30-38-39_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • October 31, 2023
  • 8:33 am
  • No Comments
মহিষাসুরের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। কখনো সে যজ্ঞরত ঋষিদের অত্যাচার করছে, কখনো দেবরাজ ইন্দ্রের জীবন অতিষ্ঠ করে তুলছে, কখনো বা নারী নির্যাতন করছে, কখনো লোকের খাবার লোপাট করে দিচ্ছে, কারো গরু বাজেয়াপ্ত করছে- ইত্যাদি নানাবিধ অনাচার সে করেই চলেছে। এখন বিধির বিধান হলো পাপের ঘড়া পূর্ণ না হলে কাউকে শাস্তি দেওয়ার উপায় নেই। এই নিয়মের মাধ্যমে আসলে বিধাতা যার যা খুচরো পাপ আছে, সেগুলোর শোধ তুলে নেন। এই যেমন কেউ হয়তো বউ পেটায়, এখন ঈশ্বর কি নিজে নেমে আসবেন তাকে শাস্তি দিতে! তার চেয়ে বরং মহিষাসুর তার সাধের প্রাপ্য চাকরিটা খেয়ে নিল, বা হয়তো তার থেকে মোটা টাকা কাটমানি নিয়ে নিল ইত্যাদি ইত্যাদি। এতে লোকের পাপের একটু প্রায়শ্চিত্ত হয়, আবার মহিষাসুরের পাপের ঘড়াও ভরতে থাকে। সেই ঘড়া ভড়লে তবেই না মা দুগ্গার আবির্ভাব হবে, তবেই না বুর্জ খলিফার প্যান্ডেল হবে, তবেই না ক্লাবের ছেলেরা একটু সোমরসের ভাগ পাবে- এসব ঘটনাই ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে পরস্পরের সঙ্গে জড়িত।
তো এরকম ভাবেই মহিষাসুরের পাপের ঘড়া ভরে এলো, মা দুগ্গা এলেন- যুদ্ধ হলো, অসুর হেরেও গেলো। ত্রিশূলটা বুকে ঢোকানো হবে, এমতাবস্থায় সে বলে উঠলো, “চক্রান্ত হচ্ছে, আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে”
দুর্গা বলে, “সে আবার কী!”
“আমার উকিলকে ডাকা হোক, তারপর না হয় আমায় বধ করবেন”
একটা প্রজাপতি উড়তে উড়তে এসে বসলো, “কী হয়েছে?”
মহিষাসুর বলে, “কে তুই? যা ওদিকে গিয়ে নকুলদানা খা”
প্রজাপতি বলে, “আমি ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা”, বলেই স্বরূপ ধারণ করলেন, “আমাকেই চিনতে পারিসনি!”
“আটটা চোখ চারদিকে ছিল, একসাথে পুঞ্জাক্ষি হয়ে যাবে কী করে জানবো! দেখুন আমার উপর কী অন্যায় হচ্ছে!”
“আহা রে, আমার মোষ ছানাটার এই হালত কে করলো?”
মা দুগ্গা বললেন, “আপনার মোষ লাগামছাড়া হয়ে সবাইকে গুঁতিয়ে বেড়াচ্ছে সে খোঁজ রাখেন?”
“তাই বলে একজন অসুস্থ মানুষকে বধ করা হবে! ওর মাথায় ঠিকঠাক অক্সিজেন যায়না।”
“অসুস্থ!”
“হ্যাঁ, ওর বুকে ব্যথা তো! বলেনি?”
“এই মাত্র তো আকাশ ফাটিয়ে দাঁত ক্যালাচ্ছিলো, ওর বুকে ব্যথা?”
“হ্যাঁ, ওরে তুই বলিসনি তোর বুকে ব্যথা? সেই নিয়ে যুদ্ধ করছিস কেন?”
দামড়া মহিষাসুর মাটিতে লুটিয়ে কাতরাতে শুরু করলো, “হ্যাঁ আমার বুকে প্রচণ্ড ব্যথা”
অসুরবধ মাথায় উঠলো, সবাই চললো হাসপাতাল।
হাসপাতালের বাইরে ত্রিদেব অপেক্ষায়, সাথে দেবরাজ ইন্দ্র। মা দুর্গা অস্ত্রত্যাগ করেছেন, এমনি মেল ওয়ার্ডে ওনার ঢোকার অনুমতি নেই, উপরন্তু অসুস্থ অসুরকে বধ করলে অনেক জলঘোলা হবে। অশ্বিনীকুমারেরা পরীক্ষানিরীক্ষা সেরে বেরিয়ে এলেন।
“বুকে ব্যথা বলছে বটে, সেরকম কিছু পেলাম না…”
ব্রহ্মা বলেন, “বুকে ব্যথা আছে তো..”
“হ্যাঁ, কিন্তু ইসিজি নরমাল, ইকো নরমাল”
“বুকে ব্যথা আছে তো..”
“হ্যাঁ, কিন্তু ট্রপ টি নেগেটিভ, অ্যাঞ্জিও নরম্যাল”
বুকে ব্যথা আছে তো..”
“কিন্তু হার্ট অ্যাটাক হয়নি কিছু আর কি…”
“বুকে ব্যথা আছে তো..”
“হ্যাঁ, কিন্তু….”
“চ্যবন পত্নী সুকন্যার দিকে তাকিয়েছিলে না তোমরা? স্নানরতা অবস্থায়? তোমাদের কিছুদিন কি মর্ত্যে পাপখণ্ডনের জন্য পাঠানো দরকার?
“না না, মহিষাসুর মহাশয়ের বুকে ব্যথার চিকিৎসার জন্য আমরা বলিপ্রদত্ত। হে ভগবন, আমাদের এই কর্তব্য থেকে বঞ্চিত করবেন না🙏🙏“
মহাদেব বললেন, “হে প্রজাপতি ব্রহ্মা, মহিষাসুরের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, ওকে এভাবে শাস্তির হাত থেকে বাঁচানো কি উচিত কাজ?”
ব্রহ্মা বললেন, “আমাদের মানবিক হতে হবে”
PrevPreviousপুজোয় হাসপাতালে
Nextহুতোমপেঁচির শারদীয়াNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

September 16, 2026 No Comments

সুন্দর আর অসুন্দর একসঙ্গে জড়িয়ে থাকে। নুয়াকোটে নির্দিষ্ট যে এলাকায় আমাদের যাওয়ার ছিল, সেখানে পৌঁছাতে পৌঁছাতেই রাত প্রায়‌ ১০ টা। মাথার উপর গাড় নীল আকাশ

“আজও প্রাসঙ্গিক”

September 16, 2026 No Comments

আজ আপনাদের মাঙ্গা বুকস এর গল্প শোনাবো। এই বই হল এক ধরণের “ছবিতে গল্প” এর বই চলতি কথায় আমরা যাকে “কমিকস” বা গ্রাফিক নভেল” বলি।

রেডিওথেরাপি শুরুর গল্প

September 16, 2026 No Comments

বায়ুহীন কাচের টিউবের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ পার করালে কী কী হতে পারে, সেসব নিয়ে গবেষণা করতে করতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই উইলহেম কনরাড রন্টজেন যে এক্স-রে আবিষ্কার

আজকের ডাক্তারী পঠন-পাঠন

September 15, 2026 No Comments

আমরা যখন মেডিক্যাল কলেজে ঢুকি, তখন আমরা গল্প শুনেছিলাম স্যারদের থেকে যে তাঁরা যখন ছাত্র ছিলেন, তখন তাঁরা মেডিক্যাল কলেজে পড়তে আসতেন পার্শ্ববর্তী অন্যান্য কলেজ

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

September 15, 2026 No Comments

১. স্মৃতিভ্রষ্টতা বা ডিমেনশিয়া রোগের কথাটা নতুন করে শোনা হলো ভটচাজ দার সূত্রে। আমার প্রতিবেশী মানুষ। আমাদের বাড়ি থেকে একটা গলি বাদ দিয়ে পাশের গলিতে

সাম্প্রতিক পোস্ট

নেপালে রিলিফ যাত্রা

Piyali Dey Biswas September 16, 2026

“আজও প্রাসঙ্গিক”

Dr. Samudra Sengupta September 16, 2026

রেডিওথেরাপি শুরুর গল্প

Dr. Bishan Basu September 16, 2026

আজকের ডাক্তারী পঠন-পাঠন

Dr. Subhanshu Pal September 15, 2026

স্মৃতিভ্রষ্টতার সমস্যা এবং আমাদের পাড়ার ভটচাজদা

Somnath Mukhopadhyay September 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676108
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]