Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নতুন বই ★সত্যি বলছি গল্প নয় ৫★

421031614_6774511599325324_1773808028813169247_n
Doctors' Dialogue

Doctors' Dialogue

আমরা ডাক্তার। কারও কাছে আমরা ভগবান। আবার কেউ ভাবেন আমরা মৃত্যুদূত। কারও আমাদের প্রতি অগাধ বিশ্বাস। কেউ ভাবেন সবটাই ব্যবসা।
My Other Posts
  • January 24, 2024
  • 7:35 am
  • No Comments
সত্যি বলছি গল্প নয় ৫
লেখকঃ ঐন্দ্রিল ভৌমিক
হার্ড বাইন্ডিং ১২০ পাতা
মূল্য- ৮০ টাকা মাত্র
কলকাতা বইমেলা
প্রণতি প্রকাশনী (স্টল নাম্বার ৬২৪)
এই বই না পড়লেও চলে। দিব্যি চলে যায়। শিক্ষণীয় কিছু নেই, সাসপেন্স নেই, তন্ত্র- মন্ত্র- যৌনতা কিছু নেই। এই বইয়ে আকর্ষণীয় কিচ্ছু নেই।
বস্তুত এটা একটা টুকে লেখা বই। চারদিকে যা ঘটছে সেই সব ঘটনা থেকে টোকা। তাও যে লিখেছে, সে একেবারেই কূপমূণ্ডূক চিকিৎসক। দেখার পরিধিও সীমিত। সারাদিন খুপরিতে বসে রোগী দেখে, আর সেসব নিয়ে একঘেয়ে কথা লিখে থাকে। লেখার চরিত্ররাও এমন মহান বা আকর্ষণীয় কোনো মানুষ নয়। কোনো কাহিনীর চরিত্র এক যক্ষ্মা আক্রান্ত বুড়ি, যে হাসপাতালের বেডে দুই পায়ের মাঝে মাথা গুঁজে দরজার দিকে তাকিয়ে থাকে। ভাবে যদি বাড়ি থেকে কেউ তাকে নিয়ে যেতে আসে। মাসের পর মাস কেটে যায়। এভাবে বসে থাকতে থাকতে তার দু-পা চিরস্থায়ী ভাবে বেঁকে যায়।
কোনো কাহিনীর চরিত্র বিধবা এক মহিলা, যে পরোপকার করতে গিয়ে প্রাণ দেওয়া স্বামীর নির্বুদ্ধিতার জন্য সারাক্ষণ মৃত স্বামীকে গালাগালি করে। অথচ যার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা তার পুত্র সেই বোকা স্বামীর আদর্শে বড়ো হয়ে উঠুক।
কোনো কাহিনীর চরিত্র এক গরীব চা ওয়ালা, সস্তার বিনোদন যাকে আনন্দিত করতে পারে না। আকাশ ভরা তারার মাঝখানে হারিয়ে যাওয়ার অলৌকিক ক্ষমতা যে আয়ত্ত করে ফেলেছে।
আরো অনেক অনেক চরিত্র।
আশির কাছাকাছি পৌঁছে যাওয়া একজন অবসর প্রাপ্ত স্বাস্থ্যকর্মী যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলে, কেউ তার কথা শোনে, কেউ শোনেনা।
একজন ফার্মাসিস্ট, যে সকল অসহায় বৃদ্ধার মধ্যে মা কে দেখতে পায়। একজন জ্যোতিষী, যে সকলকে উদ্ধার করলেও নিজের গোপন রোগে ডাক্তারের শরণাপন্ন হয়। একজন যৌনক্ষমতাহীন যুবক, যে নিজের বউকে বশ করতে নিরীহ পুঁয়ে সাপ মেরে মাদুলি করে পরে থাকে।
মোদ্দা কথা, এসব চরিত্র আমাদের চারদিকে ঘুরে বেড়াচ্ছে অজস্র। সেই সব অজস্র চরিত্রের কথাই ঘুরে ফিরে এসেছে এই বইয়ে। এই সব চরিত্রের সাথে পরিচয়ের জন্য এই বই পড়ার কোনো দরকার নেই। একটু চোখ কান খোলা রাখলেই দিব্যি সকলকে চোখে পড়বে।
সতর্কীকরণঃ যদি ভুলক্রমে কিনেও ফেলেন তাহলে রাতে শুয়ে শুয়ে পড়বেন না। আপনার রাতের ঘুম মাটি হতে পারে। কারণ Truth is stranger than fiction। লেখকের কাছে এই পৃথিবীর ইতিহাস হলো সাধারণ মানুষের ইতিহাস। কোন নেতা ভোটে জিতল, কোন নেতা জেলে ঢুকল, কোন নেতা চাল চুরি করে সাতমহলা বানালো- তা নিয়ে লেখার মতো ধারালো কলম বা সাহস কোনোটাই এই লেখকের নেই।
এর আগের চারটি খণ্ডও পাওয়া যাবে প্রণতি প্রকাশনীর স্টলে। প্রতিটি খণ্ডের মূল্য ৮০ টাকা করে।
PrevPreviousহে রাম থেকে জয় শ্রীরাম
Nextপড়তে পড়তে ঘাড়ে ব্যথাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

August 10, 2026 No Comments

৩ আগস্ট ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

August 10, 2026 No Comments

দক্ষিণ মহারাষ্ট্রের একটা remote জায়গায় থাকতে গিয়ে দেখি হোটেলের ক্যান্টিনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিনজন কাজ করছে, তার মধ্যে chief cook এসেছে নদিয়া জেলা থেকে। একটি

দু’মিনিটের নীরবতা

August 10, 2026 No Comments

  সরকারি স্বাস্থ্য বিভাগের থেকে নির্দেশিকা বেরিয়েছে, আজ রবিবার, যেদিন সরকারি স্বাস্থ্য বিভাগের অধিকাংশ দফতর ছুটি থাকে, সেদিন অভয়ার স্মৃতিতে দু’মিনিট নীরবতা পালন করতে। স্বাস্থ্য

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

August 9, 2026 No Comments

আবারও একটা ৯ই আগস্ট। আরও একটা বছর। তবু অভয়ার বিচার আজও অধরা। দুই বছর পেরিয়ে গেলেও আজও সি.বি.আই.-এর চার্জশিট নেই। নতুন এস.আই.টি. গঠিত হয়েছে, কিন্তু

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

August 9, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

২৭ লক্ষ ডিলিটেড ভোটারের ভবিষ্যৎ

Sangrami Gana Mancha August 10, 2026

বাঙালি ঘরকুনো, পরিশ্রম বিমুখ এই বদনামটা তো ঘুচেছে।

Dr. Amit Pan August 10, 2026

দু’মিনিটের নীরবতা

Dr. Tamonash Bhattacharya August 10, 2026

আসুন, বিচারহীনতার বিরুদ্ধে আবারও পথে নামি।

West Bengal Junior Doctors Front August 9, 2026

অন্ধ যেমন আইন, আমরাও তেমনি নাছোড় ।। স্মরণে অভয়া…দেখা হবে ধর্মতলা ৯ আগস্ট ২০২৬

Abhaya Mancha August 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

660067
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]