Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

Syncope…..

Screenshot_2024-01-31-09-06-49-74_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Dipankar Bhattacharya

Dr. Dipankar Bhattacharya

Physician and Health Administrator
My Other Posts
  • January 31, 2024
  • 9:07 am
  • No Comments
হঠাৎ করে কখনো কোনো মানুষ বেহুঁশ হয়ে পড়ে যান। আমরা অনেকেই এর সম্মুখীন হয়েছি। কিছুক্ষণের মধ্যে হৈ চৈ ,তারপর দেখা যায় তিনি আবার ঠিক হয়ে গেছেন। মাঝখানে চোখে জলের ঝাপটা, জামা কাপড় আলগা করে দেওয়া, মুখে জল খাওয়ানোর চেষ্টা এসব চলে। আর তাতেও মানুষটির জ্ঞান না ফিরলে সেটা অজ্ঞান হয়ে যাওয়া , যার গুরুত্ব অনেক বেশি।
একটু এই সাময়িক বেহুঁশ হয়ে যাওয়া যাকে syncope বলা হয় সেটার সম্বন্ধে জানি।
এটাও একদিকে যেমন সাধারণ কারণে হতে পারে, তেমন এর পিছনে গুরুতর রোগের পূর্বাভাসও থাকতে পারে।
সাধারণ ভাবে vasovagal syncope হলে ব্রেনে রক্ত সংবহন সাময়িক ব্যাহত হয়, ফলস্বরূপ রুগীকে ফ্যাকাশে লাগে, ত্বক ঠান্ডা হয়ে যায়, রুগী ঘামতে থাকে, চোখে ঝাপসা দেখে। সাধারণ ভাবে এই vasovagal syncope অনেকেরই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলে, উপোস করে থাকলে, ইনজেকশন নেবার সময়, এমনকি বাথরুম করার সময়েও হতে পারে।
এসব ক্ষেত্রে রুগীকে চিৎ করে শুয়ে দিয়ে পা দুটো উপরে তুলে ধরলে এবং টাইট জামাকাপড় পরে থাকলে সেটা আলগা করে দিলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
এই চিৎ হয়ে শোয়ার ব্যাপারে আবার একটু সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে। গর্ভবতী মহিলা হলে পাশ ফিরে শুয়ে দিয়ে পা দুটো তুলে ধরা, বুকে ব্যাথা বা শ্বাসকষ্ট থাকলে তাকে বসিয়ে রাখলে তার শ্বাসপ্রশ্বাস নিতে সুবিধা হয় চিৎ হয়ে শোয়ানোর চেয়ে।
অনেক ক্ষেত্রে এই বেহুঁশ হয়ে যাওয়া কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যখন সে হঠাৎ করে উপরে তাকায়, মাথা হঠাৎ করে এদিক ওদিক করে, এমনকি টাইট কলার পরে থাকলেও। একে carotid sinus hypersensitivity বলে। এসব ক্ষেত্রে না জেনে গলায় মেসেজ করা, টাইট কলার দেওয়া জামা না পরা, এসব বারণ করতে বলা হয়।
অনেক ক্ষেত্রে দেখা যায় শুয়ে ব্লাড প্রেসার মাপার পরে দাঁড়িয়ে তার প্রেসার মাপলে প্রায় ২০ mm hg অবধি তার systolic প্রেসার কমে যাচ্ছে। এদের orthostatic হাইপোটেনশন থেকে syncope হয়। মূলত প্রেসারের জন্য diuretic ওষুধ খাবার ফলে এটা হতে পারে।
সবথেকে বড় সমস্যা syncope এর ক্ষেত্রে যেটা, সেটা হলো cardiac syncope। দুটো কারণে হতে পারে। একটা electrical (অর্থাৎ ইমপালস জনিত) আর একটা mechanical (অর্থাৎ কোনো অবস্ট্রাকশনের জন্য)।
রক্ত সংবহন বাধা প্রাপ্ত হলে ব্রেনে রক্ত সংবহন কমে গিয়ে সেরিব্রাল ischemia করে। যেমন হার্টের ভালভের সমস্যা থাকলে, পালমোনারি embolus হলে, বা cardiac টিউমার থাকলে।
ইমপালস ঘটিত সমস্যা হলে রুগীর পালস রেট মারাত্মক ভাবে কমে গেলে তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গিয়ে টেম্পোরারি পেসমেকার, পরে পার্মানেন্ট পেসমেকার বসাতে হতে পারে।
আর যদি পালস রেট অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রে সেটাও সমান বিপজ্জনক, যাকে ventricular tacycardia বলে। এক্ষেত্রেও রুগীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে তাকে defibrilator করে বাঁচানোর চেষ্টা করা হয়।
অনেক ক্ষেত্রে মারাত্মক অ্যানিমিয়া, মারাত্মক dehydration, hypoglycemia (ব্লাড সুগার লেভেল পরে যাওয়া) কিছু কিছু ওষুধের জন্য, পারকিনসন্স জাতীয় নার্ভের রোগের জন্য রুগী হঠাৎ করে পরে যেতে পারে।
যাই হোক syncope ব্যাপারটা মামুলি নাও হতে পারে। ডাক্তার দেখিয়ে উপযুক্ত পরীক্ষা, রুগীর হিস্টরি এবং ক্লিনিক্যাল এক্সাম করে তবেই syncope এর নিদির্ষ্ট কারণ শনাক্ত করা সম্ভব এবং তার চিকিৎসা করা সম্ভব।
ভালো থাকবেন সবাই
PrevPreviousডা প্রেমা ধনরাজ
Nextএভাবেও বলা যায় ভালোবাসা?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

June 10, 2026 No Comments

পশ্চিম বাঙলায় শতকরা কতো শতাংশ মানুষ ‘রেগুলার’ বেসিসে কাজ করে অর্থাৎ মাস গেলে মাইনে পায়? যারা আছেন তাদের মধ‍্য থেকে যদি আবার গৃহ সহায়ক/সহায়িকা, আয়া

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

June 10, 2026 No Comments

(এক) ‘বাঙালি’ মানে কখনোই শুধু ইসলামিরা নন। শুধু হিন্দুরাও নন। অন্যান্য ধর্মবিশ্বাসীরাও নন। ধর্মীয় বিচারে ‘বাঙালি’ যা-কিছুই হতে পারে। কিন্তু ভাষিক বা সাংস্কৃতিক বিচারে যাঁরাই

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

June 10, 2026 No Comments

একটি রোগের এত নাম কেন। সেটায় আসব। সাধারণ মানুষ ম্যানিয়া বলতে বোঝে একটা মানুষ সবসময় একটিমাত্র চিন্তা করে যাচ্ছে, নোংরার বাতিকে খালি হাত পা ধুচ্ছে

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

June 9, 2026 No Comments

৫ জুন, ২০২৬-এ নিউ ইয়র্ক টাইমস-এর মতো বিখ্যাত সংবাদপত্রের একটি খবরের শিরোনাম ছিল “Police Remove Diabetes Experts From Conference for Distributing Critique of Trump Administration”

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

June 9, 2026 No Comments

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে পূর্বতন তৃণমূল সরকারের স্বাস্থ্যব্যবস্থার আরেক কঙ্কালসার চিত্র তুলে ধরার সময় এসেছে। ২০১৩ সালে জন্ম হয় WBHRB (West Bengal Health Recruitment Board)

সাম্প্রতিক পোস্ট

হকার উচ্ছেদ প্রসঙ্গে

Dr. Amit Pan June 10, 2026

ধর্মের নামে ভাগ করে, ‘বাঙালি জাতি’র সঙ্গে বিশ্বাসঘাতকতা চলছে

Dipak Piplai June 10, 2026

ম্যানিয়া বা উল্লাস রোগ অথবা বাইপোলার ওয়ান রোগ

Dr. Sumit Das June 10, 2026

বিজ্ঞান, ব্যক্তিমানুষ এবং মতপ্রকাশের স্বাধীনতা – এখন গভীর প্রশ্নের মুখে

Dr. Jayanta Bhattacharya June 9, 2026

নিয়োগবিহীন ডেন্টাল-দীর্ঘ ৮ বছর!

West Bengal Junior Doctors Front June 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

629760
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]