Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সন্দেশখালি: সব জমানাতেই গরীব শ্রমজীবী প্রতিবাদী মানুষ আক্রান্ত

Screenshot_2024-02-12-07-32-43-79_680d03679600f7af0b4c700c6b270fe7
Bappaditya Roy

Bappaditya Roy

Doctor and Essayist
My Other Posts
  • February 12, 2024
  • 7:33 am
  • One Comment

(১)

অতীতে বিজেপির এক প্রতিনিধি দলকে বেধড়ক পিটিয়ে এবং শাসক দলের এক মন্ত্রীর ত্রাণ বণ্টন দলকে হেনস্থা করে ত্রাণ লুঠ করে ও এলাকা ছাড়া করে সংবাদের শিরোনামে আসা সন্দেশখালির ‘ বেতাজ বাদশা ‘ ও তৃণমূল নেতা শেখ শাহজাহান মাসখানেক আগে আবার সংবাদের শিরোনামে আসেন রেশন দুর্নীতিতে তার ভূমিকা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার গৃহে তদন্ত করতে গেলে তার হার্মাদ বাহিনীকে দিয়ে ইডি আধিকারিক, আধা সামরিক বাহিনী, সাংবাদিক দের পিটিয়ে এলাকা ছাড়া করার জন্যে।

নির্বাচন থেকে আরম্ভ করে এলাকা বা জমি দখল ‘ এগিয়ে বাংলা ‘ তে এসব এখন আকছারই ঘটে চলেছে। কিন্তু এক্ষেত্রে সবচাইতে অবাক করল দলদাস দুষ্কৃতীবান্ধব রাজ্য পুলিশ বাহিনীর হিমশীতল নিষ্ক্রিয়তা, সরকারের চুড়ান্ত নিস্পৃহতা, কেন্দ্র সরকারের অদ্ভুত নীরবতা, আদালতকে সম্পূর্ণ অবজ্ঞা এবং কিছু শাসক দলের নেতা ও সরকারের অনুগ্রহপুষ্ট বিদ্দ্বজ্জনদের অত্যন্ত নিন্দনীয় ঘটনাটিকে গৌরবান্বিত করার সাথে সাথে দুষ্কৃতীদের মহিমান্বিত করা।

(২)

মাসখানেক ধরে কেবল সময় কাটিয়ে শাসক দল ও শাসকখোসামুদে প্রশাসন যখন সন্দেশখালির ঘটনা অনেকটা ম্যানেজ করে ফেলেছেন তখন সুন্দরবনের সন্দেশখালির প্রত্যন্ত আটটি পঞ্চায়েতের সাধারণ গরীব মানুষ, ভূমিহীন ক্ষেত মজুর প্রমুখরা প্রতিবাদে প্রতিরোধে ফেটে পড়লেন শাসক – মাফিয়া – প্রশাসন – পুলিশ চক্রের বছরের পর বছর সীমাহীন শোষণ, বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে। এর নেতৃত্ব দিলেন দরিদ্র শ্রমজীবী দলিত আদিবাসী মহিলারা। শাসক দলের নেতৃত্বে দুষ্কৃতীদের সংগঠিত আক্রমণ প্রতিরোধ করে শয়ে শয়ে নারী সাবেকি অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের ঘাটিগুলি, যেখানে এতদিন তাদের সম্ভ্রমহানি করা হত, ভেঙে গুঁড়িয়ে দিতে শুরু করলেন। সন্দেশখালি থানা ঘেরাও করে রাখলেন।

তাঁরা বিচার চাইলেন তাঁদের বংশানুক্রমিক ক্ষুদ্র জমিগুলি যাতে তাঁরা প্রবল ঘাম ঝড়িয়ে দু ফসলী সোনার ধান ফলাতেন, সেগুলি মাফিয়ারা জোর করে কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে মেছো ভেড়ি করে মুনাফায় লাল হয়ে যাচ্ছে – তার। তাঁদের সরকারি দেয় অর্থ এবং শ্রমের মজুরির টাকা নেতা – মাফিয়া রা বছরের পর বছর আত্মসাৎ করে চলেছেন – তার। দিনের পর দিন পুরুষদের ডেকে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার এবং মহিলাদের উপর নির্যাতন প্রভৃতি অপরাধের।

তৃণমূল শাসনে কামদুনি ধর্ষণ কান্ড এবং ভাঙ্গর কৃষক আন্দোলন এর পর এত বড় কৃষক প্রতিরোধ আন্দোলন এবং তাতে ব্যাপক মহিলাদের অংশগ্রহণ ও জঙ্গী মেজাজ যেন কংসারি হালদার প্রমুখের নেতৃত্বে সুন্দরবনের ঐতিহাসিক তেভাগা কৃষক আন্দোলনের ছটা দেখালো। সলিল চৌধুরীর মরমিয়া কাব্যের শহীদ অহল্যা মা যেন চন্দনপিড়ির শ্মশান থেকে পুনরায় আবির্ভূতা হলেন।

(৩)

শাসক দল প্রথমে এটিকে ছোটো করে দেখিয়ে বিজেপি – সিপিএম এর উস্কানি বলে চালিয়ে দিতে চাইল। কিন্তু যখন দেখা গেল সাধারণ মানুষের মধ্যে এত বিক্ষোভ এবং এটি ক্রমশ ছড়িয়ে পড়েছে, সব চাইতে বড় কথা অর্থের উৎস ও উন্নয়নের সঠিক পরিকল্পনা ছাড়াই আগামি নির্বাচনের দিকে তাকিয়ে সস্তা ডোলের বাজেট পেশ করে সর্বময় নেত্রীর যে ঢাকঢোল পেটানো শুরু হয়েছিল, শোষণ ও নারী নির্যাতনের কাহিনীগুলি প্রকাশিত হয়ে পড়ে এবং গরীব শোষিত অত্যাচারিত দলিত আদিবাসী নারীদের আন্দোলন ব্যাপকতা পেয়ে সব যে মাটি হয়ে যাচ্ছে। তাঁর ক্রমাগত অনুপ্রেরণায় এবং তাঁর অনুগ্রহ নির্ভর ‘ বিদ্দজ্জন ‘ ও ‘ বিপ্লবীদের ‘ সমর্থনে মেছো ভেড়ির মজুর থেকে বাম আমলে দুষ্কৃতী হয়ে ওঠা শেখ শাহজাহানদের প্রবল ধনী নেতা – মাফিয়া হয়ে ওঠা, ‘ বাঘ ‘ , ‘ সমাজসেবী ‘, ‘ স্বাধীনতা সংগ্রামী ‘ ইত্যাদি সম্মাননা প্রাপ্তি সব তো উন্মোচিত হচ্ছে। আবদুল বারী বিশ্বাস, আরাবুল ইসলাম, শওকত মোল্লা…. পাশাপাশি এইসব কাহিনীও।

তাই যে পুলিশ শাহজাহান ও তার বাহিনীকে উক্ত অঞ্চলে তাদের সক্রিয়তা বজায় রাখা সত্বেও খুঁজে পায় না, উত্তম সারদার কে থানার মধ্যে আশ্রয় দিয়ে গোপনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দেয়, তারাই অতি সক্রিয় হয়ে আন্দোলনকারী দের দমন, আক্রমণ ও গ্রেফতার করতে শুরু করল। কোথাও কোথাও শাসক দলের দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে। বহু নিরপরাধ মানুষকে গ্রেফতার করে জোরালো কেস দেওয়া হল।

আর রাজ্য সরকার ও জেলা প্রশাসন এতদিন অন্ধ থেকে এখন বিশাল পুলিশ বাহিনী, কমান্ডো ইত্যাদি পাঠিয়ে দ্বীপ গুলিকে ঘিরে, অবরোধ করে, ১৪৪ ধারা জারি করে, ইন্টারনেট ও যান চলাচল বন্ধ করে আন্দোলন আটকানোর উদ্দেশ্যে জনজীবন বিপর্যস্ত করে তুলল।

(৪)

পুরনো কাসুন্দি বেশি ঘেটে আর কি লাভ?

কংগ্রেস আমলে ছাত্র যুবদের প্রতিবাদ ধ্বংস করতে বরানগর – কাশীপুর ঘিরে পুলিশ – দুষ্কৃতীরা রক্ত বন্যা বইয়ে দিয়েছিল।

বাম আমলে মরিচঝাঁপির নিরপরাধ উদ্বাস্তুদের এবং নন্দীগ্রামে প্রতিবাদী কৃষকদের পুলিশ ও দুষ্কৃতী দের দিয়ে ঘিরে রক্তবন্যা বইয়ে দেওয়া হয়েছিল।

তৃণমূল আমলে পুলিশ কে নিষ্ক্রিয় রেখে দুষ্কৃতীদের দিয়ে বগটুই তে রক্তবন্যা বইয়ে দেওয়া হল।

দেখা যাচ্ছে সব আমলেই গরীব কৃষক শ্রমজীবী প্রতিবাদী মানুষ আক্রান্ত। আর সব আমলেই দেখা যায় সরকারের অনুগ্রহপুষ্ট বিশিষ্ট বুদ্ধিজীবী ও প্রগতিশীল ব্যক্তিবর্গ, কিছু ব্যতিক্রম ছাড়া, হয় নীরব অথবা এই সমস্ত অপকর্মের সমর্থক কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ, প্যালেস্টাইন বা কাশ্মীরের স্বাধীনতা ইত্যাদি নিয়ে ব্যতিব্যস্ত। স্বাধীনতার ‘অমৃতকাল’-এ আগামী ‘রাম রাজত্ব’-তেও কি তারা এরকমই আচরণ করবেন?

১০.০২.২০২৪

PrevPreviousবসন্ত এসে গেছে….
Nextসমস্ত পেশার মানুষকে পেশাগত ব্যবহার শেখানোর একটা উদ্যোগ নেওয়া উচিতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
বিপুল দত্ত
বিপুল দত্ত
2 years ago

বাঃ! রামরাজত্ব এসে গেছে বলে তো প্রকারান্তরে একরকম ঘোষণা-ই করে দিলেন দেখলাম। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল সবাইকেই একই গোষ্ঠীর মধ্যে ফেলে দিলেন! এবং আশা প্রকাশ করেছেন যে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এলে এই ধরণের কাজ করবেনা। ভাল কথা, আশা নিয়ে বাঁচুন। রঙ বদল একদম সঠিক সময়েই হচ্ছে।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617856
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]