Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সমস্ত পেশার মানুষকে পেশাগত ব্যবহার শেখানোর একটা উদ্যোগ নেওয়া উচিত

Screenshot_2024-02-13-00-05-15-05_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Anirban Datta

Dr. Anirban Datta

Pathologist
My Other Posts
  • February 13, 2024
  • 8:16 am
  • No Comments
হতে পারে এটা অভিনয়
তবু এইটুকু মন্দ নয়।
চন্দ্রবিন্দুর সেই গানটা মনে পড়ে যাচ্ছে।
স্বাস্থ্য ভবনে টেবিল থেকে টেবিলে চক্কর কাটা ডাক্তার, সরকারী হাসপাতালে এক ঘর থেকে অন্য ঘর যাওয়া রুগী, ব্যাঙ্কের কাউন্টার থেকে কাউন্টার ঘোরা গ্রাহক, কোর্ট চত্বরে ঘোরা সরকারী কেরানি এদের মধ্যে মিল কিন্তু একটাই। চিত্র একটাই। যে যেই পজিশনে থাকুক। নিজের বৃত্তের বাইরে গিয়ে একটা সাধারন মানুষের লাইনে দাঁড়িয়ে কোন পরিষেবা পেতে গেলে সবাইকেই শেষ পর্যন্ত অপদস্থ হতেই হয়।
অথচ চেয়ারে বসে গেলে তখন কোথা থেকে সবার মধ্যে একটা রাজা বাদশা এসে হাজির হয়ে যায় সেটা বলা মুশকিল।
এমনি আমাদের দেশে সিরিয়াস হওয়ার ভানটা বেশী জরুরি। বেশ গুরুগম্ভীর মুখে বসে থাকলেই ভেতরের শূন্যতা ঢেকে দেওয়া যায়। ভেতরে আদতে ভুষিমাল কিন্তু বাইরে বেশ টিপটপ সেই লোকের আত্মবিশ্বাসের অভাব তাকে বদমেজাজি করে তোলে।
সারাদিন ব্যথা ব্যথা শুনতে শুনতে পাগল জুনিয়র ডাক্তার মাথা গরম করে ফেলে। কি আপদ রে বাবা। কত কত বড় বড় অসুখ পড়ে শেষে এই এক ব্যথা সারাদিন কাবু করে দিচ্ছে। স্বাভাবিক একটা সময়ের পর এই বিশ্বজোড়া ব্যথার উপশম কিসে খুঁজে না পেয়ে সে ক্ষেপে উঠছে।
একটা খোপে বসে থাকা কেরানি কাজ করতে করতে ভেবে চলেছে জীবনে আরো বড় কিছু করতে পারতাম। হল না। ভেতরে ভেতরে ক্ষেপে উঠছে। সামনে যে আসছে ধরে গালাগাল করছে বা খারাপ ব্যবহার করছে।
প্রশাসন কিছুই বুঝে উঠতে না পারা বড় অফিসার। সেই বা কি করবে হম্বিতম্বি আর জুনিয়রকে গালাগাল ছাড়া?
আসলে প্রতিটা গ্রাহক, প্রতিটা রুগী, প্রতিটা মক্কেলের সাথে অনুভূতি গত ভাবে এক হয়ে যাওয়া তো সম্ভব না। সকলের চোখের জল নিজের চোখের জল করলে সাগরে ভাসতে হয়।
কিন্তু একটা পূর্ব নির্ধারিত ভাল ব্যবহার যেটা ছকে ফেলা আদতে সেটা করা জরুরী।
একটা ছোট অভিবাদন, একটা ছোট সম্বোধন। এগুলো জরুরী।
এই পাশের কাউন্টারে যান তো!!!
আপনি প্লিজ পাশের কাউন্টারে যান ওখানেই হবে কাজ টা। সারাদিন এত সেল্ফি তে কৃত্রিম হাসি দিচ্ছেন আর গ্রাহকের সাথে ওটা করা খুব কঠিন? না।
রুগীর সাথে কুকুর ছাগলের মত ব্যবহার স্ট্রেস দিয়ে জাস্টিফাই করার জায়গা নেই। কোথাও সিনিয়র করছে আমিও করছি এটা একটা ব্যাপার। এরকম ভাবেই ব্যবহার করতে হয়। দম থাকলে কোন নেতাকে লাইনে যেদিন কোন ডাক্তার দেখতে পারবে সেদিন মেনে নেওয়া যাবে যে ভাই সে শীতল ঘোষের নতুন প্রজন্ম যে মুখ্যমন্ত্রীকেও রেয়াত করতো না। কাজেই তার গালাগাল লোকে কিছু মনে করতো না।
ডাক্তারীতেও একটা স্ক্রিপ্ট করে রাখা ব্যবহার অনেক ঝামেলার সমাধান করতে পারে। তাতে রুগীর সব দুঃখ নিজের জীবনের দুঃখ করে নিতে হবে না। কিন্তু রুগীর একটা মানসিক উপশম হবে।
প্রশাসনের উচিৎ সমস্ত পেশার মানুষকে এই পেশাগত ব্যবহার শেখানোর একটা উদ্যোগ নেওয়া। মুস্কিল হল যে রাজ্যের উচ্চতম ব্যক্তি সারাদিন ভাট বকেন সেখানে এসব ভাবাই বাহুল্য।
PrevPreviousসন্দেশখালি: সব জমানাতেই গরীব শ্রমজীবী প্রতিবাদী মানুষ আক্রান্ত
NextতুলনাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

বান্দিপোরার শবনম – কর্মপ্রেরণার এক অফুরান উৎসস্রোত

March 4, 2026 No Comments

আজ এক দুরন্ত পাহাড়ি তনয়ার কথা বলবো। তাঁর নাম শবনম বশির গোজের চেচি। কাশ্মীরের বান্দিপোরার এক গুজ্জর – বাকর‌ওয়াল ট্রাইবাল পরিবারের কন্যা শবনম। গুজ্জর –

নারীর বিরুদ্ধে অপরাধে কী কী শাস্তি হতে পারে? রাজপথ জুড়ে হোর্ডিং অভয়া মঞ্চের

March 4, 2026 No Comments

n

৫ মার্চ ২০২৬ ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে যোগ দিন

March 4, 2026 No Comments

অভয়া আন্দোলন থেকে অভয়া মঞ্চ থেকে শিক্ষা নিয়ে রাজ্যের প্রতিবাদীরা দল মতের ঊর্ধ্বে উঠে অনেকে ঐক্যবদ্ধ হয়েছেন সংগ্রামী গণমঞ্চে। স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ও নয়া উদারনীতিবাদ এর

রুল অফ হান্ড্রেড ও দশ হাজার পদক্ষেপ

March 3, 2026 No Comments

রুল অফ ১০০ বা একশ সংখ্যার নিয়ম। এতদিনে এ বাংলায় এই রুল অফ হান্ড্রেড বেশ পরিচিত শব্দ বন্ধ। সাপের কামড় নিয়ে সামান্য একটু যারা খবর

Young doctors will not accept a system governed by silence, submission and uncertainty

March 3, 2026 No Comments

To our absolute shock and disbelief, we have noticed that a new SOP (Standard Operating Protocol) concerning Senior Residents under indemnity bond (post MD/MS/Diploma and

সাম্প্রতিক পোস্ট

বান্দিপোরার শবনম – কর্মপ্রেরণার এক অফুরান উৎসস্রোত

Somnath Mukhopadhyay March 4, 2026

নারীর বিরুদ্ধে অপরাধে কী কী শাস্তি হতে পারে? রাজপথ জুড়ে হোর্ডিং অভয়া মঞ্চের

Abhaya Mancha March 4, 2026

৫ মার্চ ২০২৬ ডেপুটেশন ও বিক্ষোভ মিছিলে যোগ দিন

Dr. Punyabrata Gun March 4, 2026

রুল অফ হান্ড্রেড ও দশ হাজার পদক্ষেপ

Dr. Dayalbandhu Majumdar March 3, 2026

Young doctors will not accept a system governed by silence, submission and uncertainty

West Bengal Junior Doctors Front March 3, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

611904
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]